Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাণিজ্য মেলায় ক্যাশলেস কেনাকাটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 February 2024
বাণিজ্য মেলায় ক্যাশলেস কেনাকাটা
Share on FacebookShare on Twitter

“নতুন সংসার আমাদের। ঘর সাজানোর জন্য অনেক কিছুই আছে দুজনের কেনাকাটার লিস্টে। বাণিজ্য মেলা থেকে কেনাকাটা করব বলে অপেক্ষায় ছিলাম। কোথায় কি ছাড় আছে দেখে নিয়ে লিস্ট ধরে কেনাকাটা শুরু করলাম। এই কেনাকাটায় বাড়তি পাওনা হিসেবে যোগ হলো বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট কুপন,” বলছিলেন রাজধানীর কাজীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান জুয়েল।

তিনি আরো জানান, “এখন কেনাকাটা মানেই ক্যাশলেস কেনাকাটা। আর ডিজিটাল লেনদেনে প্রথম পছন্দ বিকাশ, কেননা ছোট থেকে বড় অধিকাংশ দোকানেই বিকাশ পেমেন্টের সুবিধা আছে। এদিকে, মেলায় কেনাকাটার সময় বাজেটে কিছুটা টান পড়ে, তবে সমাধান ছিলো বিকাশ-এ। বিকাশ থেকে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট লোন নিয়ে দরকারি জিনিস কিনতে পেরেছি।”

অনেকেই সপরিবারে ছুটছেন মেলার দিকে। পছন্দের লিস্ট ধরে করছেন কেনাকাটা। ঘুরে ঘুরে কিনছেন প্রয়োজনীয় কিংবা শখের পণ্যটি। এই কেনাকাটায় আগে শুধু ক্যাশ টাকার লেনদেন-ই বেশি ছিল। টাকা বহন বা হারিয়ে যাওয়া, ভাংতি, ছেঁড়া-কাটা, নকল নোটের ঝামেলা থেকে রেহাই পেতে সহজ সমাধান মোবাইল আর্থিক সেবা। এক্ষেত্রে ক্রেতাদের পছন্দের তালিকায় শুরুর দিকেই আছে বিকাশ। বহু গ্রাহক এখন বিকাশ পেমেন্টে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এবার দেখে নেয়া যাক বাণিজ্য মেলায় বিকাশ-এর অফার গুলো। প্রতিবারের মতো এবারও বাণিজ্যমেলায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশ নিয়ে এসেছে আকর্ষণীয় ডিসকাউন্ট। বাণিজ্যমেলায় নির্দিষ্ট স্টলগুলোতে কেনাকাটা করে “DITF” কুপন কোড যোগ করে বিকাশ পেমেন্ট করলে মিলবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। বিকাশ গ্রাহকরা দিনে সর্বোচ্চ তিনটি পেমেন্টে ১০০ টাকা করে তিন বারে মোট ৩০০ টাকা এবং অফার চলাকালে ৫ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এই ছাড় পেতে প্রতিবার কেনাকাটার আগে ইংরেজি বড় হাতের হরফে “DITF” কুপনটি অ্যাড করতে হবে।

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আয়োজিত এই মেলার শেষদিন পর্যন্ত ডিসকাউন্ট অফারটি উপভোগ করতে পারবেন ক্রেতারা। পেমেন্ট করার সময় বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ অপশন থেকে গ্রাহকরা কুপন কোডটি যোগ করতে পারবেন। এ ছাড়াও বিকাশ অ্যাপের মেন্যু থেকে কুপন আইকনে ট্যাপ করে ডিআইটিএফ কুপনটি যোগ করা যাবে। একটি ডিসকাউন্ট কুপন শুধু একটি লেনদেনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না, তারা *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করলে পাবেন ৫% ক্যাশব্যাক, ১০০ টাকা পর্যন্ত। ক্রেতা চাইলেই কুপন কোডটি অ্যাড করার পদ্ধতি দেখে নিতে পারবেন বিকাশের ফেসবুক ভিডিওতে।

মেলায় বিকাশে এমন এমন সব অফার আছে কিন্তু অনেকের নিজস্ব কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই। তাদেরও আফসোস করার কিছু নেই, কারণ প্রতিবারের মতো এবারও মেলা প্রাঙ্গণে বিকাশের বুথ থেকে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এজন্য দরকার ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এবং একটি পাসপোর্ট সাইজ ছবি। একই সঙ্গে মেলা প্রাঙ্গণে থাকছে ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধাও।

এছাড়াও, ক্রেতা-দর্শনার্থীরা কেনাকাটা করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন তাদের জন্য থাকছে বিশ্রাম নেওয়ারও ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে বিকাশের উদ্যোগে তৈরি বিশ্রাম জোনে এসে জিরিয়ে নিতে পারবেন যে কোনো দর্শনার্থী। আর যারা বিকাশ পেমেন্টে মেলায় কেনাকাটা করেছেন, তারা বিশ্রাম জোনে পাবেন বিভিন্ন আকর্ষণীয় গেমসে অংশ নেওয়ার সুযোগ।

ক্যাশলেস লেনদেন এবং নানা অফারের কারণে ক্রেতা যেমন খুশী, তেমন ডিজিটাল লেনদেনে খুশী বিক্রেতারাও। নাদিয়া ফার্নিচার এর শোরুম ইনচার্জ মহিউদ্দীন শরিফ জানান, “বিকাশের ক্যাশলেস লেনদেনের কারণে কেনাকাটা খুব অনেক সহজ হয়ে গিয়েছে। অনেকে স্টলে এসে পণ্য পছন্দ করে রাখছেন, পরে বাসায় গিয়ে বিকাশে টাকা পাঠাচ্ছেন, আর আমরা গ্রাহকের ঠিকানায় সরাসরি পণ্য পৌঁছে দিচ্ছি।”

ডিজিটাল লেনদেনের সম্প্রসারণ বাড়ানোর জন্যই মূলত বিকাশ-এর এই আয়োজন। এ বিষয়ে বিকাশ-এর হেড অব কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “ডিজিটাল পেমেন্টে অভ্যস্ততা যত বাড়বে, দৈনন্দিন জীবনে লেনদেন ততোই সহজ, দ্রুত ও নিরাপদ হবে। বিকাশ তার যাত্রার শুরু থেকেই ক্যাশবিহীন লেনদেনের পরিসরকে বিস্তৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দেশব্যাপী ছয় লাখের বেশি ছোট বড় মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে বিভিন্ন পণ্য ও সেবা গ্রহণের সুযোগ রয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশবিকাশ পেমেন্টে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম ক্লাউড গেমিং ল্যাপটপ আনল গুগল
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্লাউড গেমিং ল্যাপটপ আনল গুগল

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি

আধুনিক জীবনধারায় ভিন্নতা আনতে হুয়াওয়ে দেখাল স্মার্ট অ্যাকসেসরিজ
প্রযুক্তি বাজার

আধুনিক জীবনধারায় ভিন্নতা আনতে হুয়াওয়ে দেখাল স্মার্ট অ্যাকসেসরিজ

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে
প্রযুক্তি সংবাদ

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে

স্পাইওয়্যার বাণিজ্যে বৈশ্বিক নিষেধাজ্ঞা চান এডোয়ার্ড স্নোডেন
প্রযুক্তি সংবাদ

স্পাইওয়্যার বাণিজ্যে বৈশ্বিক নিষেধাজ্ঞা চান এডোয়ার্ড স্নোডেন

নতুন ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবে অপোর সাইবাররিয়েল
প্রযুক্তি সংবাদ

নতুন ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবে অপোর সাইবাররিয়েল

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2024

বাণিজ্য মেলায় ক্যাশলেস কেনাকাটা

Techzoom.TV |
TechzoomTV