Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোমিংয়ে ভোল্টি সুবিধা চালু হচ্ছে শিগগিরই!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
রোমিংয়ে ভোল্টি সুবিধা চালু হচ্ছে শিগগিরই!
Share on FacebookShare on Twitter

বিদেশে গিয়ে রোমিং সেবা ব্যবহার করে মোবাইলে কথা বলার ভোগান্তি দূর হচ্ছে। গ্রাহক স্বার্থে ফোরজি নেটওয়ার্কে চালু হচ্ছে ভয়েস ওভার লং টার্ম ইভাল্যুশন বা VoLTE সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, মোবাইলে কথা বলার সর্বাধুনিক এ প্রযুক্তি চালু করতে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই অনুযায়ী শিগগিরই চালু হচ্ছে রোমিংয়ে ভোল্টি সুবিধা।

প্রজন্ম বদলায়; বদলায় প্রযুক্তিও। মোবাইলে ভয়েস কল সেবা দিতে বিশ্বে চালু হয় টুজি প্রযুক্তি। এরপর ডেটা ও ভয়েস কল মিলিয়ে আসে থ্রিজি। তবে ফোরজির দাপট আর ফাইভজির আগমনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদায় নিচ্ছে টুজি ও থ্রিজি সেবা। পিছিয়ে নেই বাংলাদেশও। চলতি বছরের মধ্যেই দেশে থ্রিজি সেবা বন্ধ করে দেবেন মোবাইল অপারেটররা।

বিশ্বের যেসব দেশ টুজি কিংবা থ্রিজি প্রযুক্তি বন্ধ করছে, সেসব দেশে ভ্রমণে যাওয়া বাংলাদেশিরা রোমিংয়ে ভয়েস কল সেবা পাচ্ছেন না। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ফোরজি প্রযুক্তি ব্যবহার করে সর্বাধুনিক ভোল্টির মাধ্যমে ভয়েস কল করা। কিন্তু দেশে ভোল্টির অনুমতি থাকলেও বিদেশে রোমিংয়ে মোবাইল অপারেটরদের এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছে না বিটিআরসি। ফলে বাড়তি খরচে রোমিং সেবা নিয়ে বিদেশে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অনেকে। আবার ভোল্টি রোমিং চালু না থাকায় দেশে এ সেবা নেয়া গ্রাহক বিদেশে গিয়ে ইন্টারনেট সেবা পেতে সমস্যায় পড়ছেন।

এ বিষয়ে গৃহিণী জাহানারা বেগম বলেন, ‘আমি যখন বোস্টন এয়ারপোর্টে গিয়ে নামলাম, তখন লাগেজ পেতে প্রায় ঘণ্টাখানেক দেরি হয়েছে। তবে এর মধ্যে আমি কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

ভোগান্তির শিকার একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক সাবরিনা সিনহা বলেন, ‘ইউএসএতে যাওয়ার পর আমার ক্রেডিট কার্ডে সমস্যা হচ্ছিল। তখন আমরা কার্ডটি এক্টিভেট করার জন্য ক্রেডিট কার্ড কোম্পানিকে ফোন করার প্রয়োজন ছিল। কিন্তু আমি কোম্পানিকে কল করতে পারিনি। এ কারণে আমি আর সেখানে আমার কার্ডটি ব্যবহার করতে পারিনি।’

রোমিংয়ে ভোল্টি সেবা দিতে প্রযুক্তিগতভাবে প্রস্তুত মোবাইল অপারেটররা। তাই গ্রাহক ভোগান্তি দূর করতে গতবছরের সেপ্টেম্বরে বিটিআরসিকে চিঠি দিয়েছেন মোবাইল অপারেটররা। এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘রোমিংয়ে ভোল্টি সেবা দিতে আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি। এখন আমরা তাদের অনুমোদনের অপেক্ষা করছি।’

এ সিদ্ধান্তটি হলে গ্রাহকদের ইউরোপ ও আমেরিকায় ভয়েস কল ব্যবহার করতে দিতে পারার কথা জানান রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম।

গ্রাহক ভোগান্তি ও অপারেটরদের চিঠির পরিপ্রেক্ষিতে বিটিআরসিকে রোমিংয়ে ভোল্টি সেবা উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ বলেন,
প্রতিমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা অতিদ্রুত সময়ের মধ্যেই ভোল্টি অনুমতি দেব।

প্রসঙ্গত, বর্তমানে দেশের ১৯ কোটি (একাধিক সিমসহ) গ্রাহককে টেলিকম সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিলিয়ন ডলার কোম্পানির তালিকায় ওয়ালটন

অনার ম্যাজিক ৬ প্রো: প্রিমিয়াম স্মার্টফোন আনল এলো
নির্বাচিত

অনার ম্যাজিক ৬ প্রো: প্রিমিয়াম স্মার্টফোন আনল এলো

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ফেসবুকের বিরুদ্ধে মামলা, জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি কি ভেঙে যাবে?

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০
প্রযুক্তি সংবাদ

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০

যেসব নিয়ম মানলে স্মার্টফোন হ্যাং করবে না
নির্বাচিত

যেসব নিয়ম মানলে স্মার্টফোন হ্যাং করবে না

ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে শাওমি, কখনোই শেষ হবে না চার্জ
নির্বাচিত

ব্যাটারিতে বিপ্লব ঘটাতে যাচ্ছে শাওমি, কখনোই শেষ হবে না চার্জ

Load More

ট্রেন্ডিং টপিক

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix