Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল
Share on FacebookShare on Twitter

ভাষার মাসে বাংলা ভাষাকে প্রযুক্তিগত এক নতুন উৎকর্ষের দ্বারপ্রান্তে পৌঁছে দিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাংলাদেশি স্টার্ট-আপ প্রতিষ্ঠান ইনটেলসেন্স এ আই। তাদের উদ্ভাবনা সেন্স.এআই সম্প্রতি উন্মুক্ত করেছে বাংলা ভাষার প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘একুশ এলএলএম’। প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে বাংলা ভাষার যোগসূত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের এই উদ্ভাবন।

ইনটেলসেন্স এ আই-এর প্রতিষ্ঠাতা রুম্মান আরেফিন এ প্রসঙ্গে বলেন, “বাংলা ভাষায় প্রশিক্ষিত বিশ্বের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এসেছি আমরা। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল জেনারেটিভ এআইকে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক করে তোলা এবং সেই উদ্দেশ্যেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলগুলোকে প্রশিক্ষিত করে তুলতে শুরু করি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তাদের উপাত্ত ব্যবহার করে চাহিদা-অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরিতে আমরা সহায়তা করি। এ পথ ধরেই এলো আমাদের এই সাম্প্রতিকতম উদ্ভাবন। আশা করছি বাংলা ভাষাকে আরও এগিয়ে নেবে আমাদের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল।”

ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বোঝা ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বাংলা ভাষার জন্য গুরুত্বপূর্ণ এক সংযোজন সেন্স.এআই। মেশিন লার্নিং এ্যালগরিদম ব্যবহার করে তৈরি এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অবিশ্বাস্যরকম নির্ভুলতা ও নিপুণতার সাথে বাংলা বুঝতে ও লিখতে সক্ষম। বাংলা ভাষার এই প্রযুক্তিগত উন্নয়ন একদিকে ভাষাকে যেমন উন্নীত করবে, অন্যদিকে বিভিন্ন পর্যায়ে বাংলার বহুবিধ ব্যবহারও নিশ্চিত হবে।

সেন্স.এআই ডিজিটাল প্লাটফর্মগুলোতে বাংলা ভাষায় যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে। চ্যাটবট ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে কনটেন্ট তৈরি ও অনুভূতি বিশ্লেষণে অসীম সম্ভাবনা রয়েছে এ মডেলটির। ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলো চাইলে এটিকে কাজে লাগিয়ে সেবাগ্রহীতাদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবে।

এর বাইরে এই ডিজিটাল যুগে বাংলা ভাষা ও সংস্কৃতিকে সংরক্ষণ ও উন্নীত করতেও অসীম সম্ভাবনা রয়েছে সেন্স.এআই-এর। ধাপে ধাপে প্রশিক্ষিত করার মাধ্যমে বাংলা ভাষার বর্ণ ও শব্দের সাথে এ মডেলটির গভীর সংযোগ তৈরি হয়েছে। ফলে যে কোন সংলাপ ও যোগাযোগে সহজবোধ্যতা ও সাবলীলতা লক্ষ করবেন এর ব্যবহারকারীরা।

বিভিন্ন অ্যাপ্লিকেশনে বাংলা ভাষায় নিরবচ্ছিন্ন যোগাযোগের সক্ষমতা তৈরির মাধ্যমে এটি বাংলা ভাষার সক্ষমতা যেমন বাড়াবে, একইসাথে ভাষার বৈচিত্র্যও লালন করবে। টেলি-মেডিসিন থেকে কৃষি—সকল ক্ষেত্রে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা করা যেতে পারে। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটির আরও উৎকর্ষসাধনের জন্য ক্রমাগত কাজ করছে ইনটেলসেন্স এআই লিমিটেড।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়: টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল যুগ নতুন প্রজন্মের জন্য স্বর্ণালী সময়: টেলিযোগাযোগ মন্ত্রী

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
কিভাবে করবেন

গুগল ক্রোমের গতি বাড়ানোর উপায়

করোনাকালেও সেবার শীর্ষে ‘নগদ’
নির্বাচিত

করোনাকালেও সেবার শীর্ষে ‘নগদ’

পিএস ৫ এ চলবে ৪কে সিনেমা
প্রযুক্তি সংবাদ

পিএস ৫ এ চলবে ৪কে সিনেমা

রিয়েলমি সেভেন: মিড বাজেটের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রিয়েলমি সেভেন: মিড বাজেটের মধ্যে সেরা ফোন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

ঘরে বসে বিকাশে টাকা আনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix