Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
পর্দা নামলো স্মার্ট বাংলাাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো রাজশাহীতে এবং দেশব্যাপী চতুর্থ বারের মতো অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী এর পর্দা নেমেছে সোমবার। ১৫ ফেব্রুয়ারি, বৃহষ্পতিবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী এর সমাপণী অনুষ্ঠান ১৯ ফেব্রুয়ারি, সোমবার রাতে রাজশাহীর কাদিরগঞ্জের স্বপ্নচূড়া প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) এর সভাপতি মাসুদুর রহমান রিংকু। তিনি বলেন, রাজশাহীবাসীর জন্য স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী একটি উল্লেখযোগ্য আয়োজন। বিসিএস রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তি এবং নিত্যনতুন উদ্ভাবন শিক্ষার্থী এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এ আমাদের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। এখন থেকেই শিক্ষার্থীদের এসব বিষয়ে মনোযোগী হতে হবে। রাজশাহী থেকে একদিন আমাদের সন্তানরাই হবে বিশ্ব সেরা প্রযুক্তিবিদ।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এমন প্রদর্শনীর আয়োজন আরো বাড়ানো দরকার। রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নবনির্মিত অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ এই বিপণী বিতান রাজশাহী বাসীর প্রয়োজন মেটানোর অন্যতম মাধ্যম হবে। এই বিপণী বিতানে বিসিএস রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। আজ থেকে দশ বছর আগেও যে ব্যাপারগুলো আমরা চিন্তা করতে পারতাম না ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে আজ আমরা সেই সুফলগুলোই উপভোগ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেত্রী। তাঁর দেখানো পথে স্মার্ট বাংলাদেশ হয়ে আমরা আমাদের স্বপ্নের দেশের বাস্তব রুপ দেখতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বিশেষ অতিথির বক্তব্যে আরসিসিআই এর সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন বলেন, জাঁকজমকপূর্ণ স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। পাশাপাশি মূল্যছাড়ে কম্পিউটার, ল্যাপটপসহ প্রযুক্তিপণ্য কিনতে পেরে ক্রেতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। ফোরআইআর এর বিষয়গুলোকে আমাদের পাঠ্যসূচির সাথে অন্তর্ভূক্ত করা হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা সহজেই এই সেক্টরগুলোতে প্রবেশ করতে পারবে। দক্ষ জনশক্তি গড়ে তোলার কোন বিকল্প নেই। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতেও মনোনিবেশ করতে হবে। প্রযুক্তির উৎকর্ষতার যুগে ‘বেকার আছি’ এই শব্দ অভিধান থেকেই বাদ দিয়ে দিতে হবে। সবাইকে কোন না কোনভাবে দক্ষতা অর্জন করতে হবে। সফলতা আসবেই।

সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরসিসিআই এর পরিচালক মো. ফরিদ উদ্দিন বলেন, রুপকল্প ২০৪১ এর বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর অবদান অনস্বীকার্য। বিসিএস দেশের প্রথমসারীর তথ্যপ্রযুক্তি সংগঠন। রাজশাহীতে আয়োজিত এই তথ্যপ্রযুক্তি প্রদর্শনী রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরিবর্তনের বিকল্প নেই। প্রযুক্তিকে আমরা যতো ইতিবাচকভাবে গ্রহণ করতে পারো ততই প্রযুক্তি আমাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আনবে। হালনাগাদ প্রযুক্তির সঙ্গে আমরা গড়বো স্মার্ট সোসাইটি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিএস রাজশাহী শাখার চেয়ারম্যান এ এফ কাশেমী সোহেল বলেন, স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৪ রাজশাহী এর আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। স্বল্প সময়ের মধ্যে আমরা প্রচুর সাড়া পেয়েছি। শিক্ষার্থী, দর্শনার্থী, যুব সমাজ থেকে শুরু করে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশ বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। ২০৪১ সাল সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা, হাতের মুঠোয় থাকবে সব কিছু। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনার হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ ‘স্মার্ট বাংলাদেশ’।

সমাপণী অনুষ্ঠানে প্রবেশ টিকেটের উপর লটারী বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিন, বিসিএস রাজশাহী শাখার ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস.এম. মুসফিক-উস-সালেহীন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলামসহ প্লাটিনাম স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এক্সপোতে হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৭৫টি স্টল এবং ৯টি প্যাভেলিয়ন অংশগ্রহন করেছে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩ রাজশাহী এর মেলার প্লাটিনাম স্পন্সর টিপিলিংক-এক্সেল এবং ইউনিভিউ। আসুস- গ্লোবাল ব্র্যান্ড, সাউথবাংলা কম্পিউটার- টেনডা এবং এইচপি-স্মার্ট প্রদর্শনীর গোল্ড স্পন্সর। প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে ছিল কম্পিউটার সল্যুশনস ইঙ্ক (পিসি পাওয়ার, ডিপকুল, ডি-লিংক, ডিটেক), মনটেক রিভেঞ্জের, এমএসআই এবং অরাস-গিগাবাইট। প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি।

Tags: স্মার্ট বাংলাাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

আইওটি, রোবটিক্স , ব্লকচেইন ডিভাইস প্রয়োগ যুগের দ্বারপ্রান্তে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

চলতি বছর প্রিমিয়াম আইফোন আগে আসবে বাজারে
প্রযুক্তি সংবাদ

চলতি বছর প্রিমিয়াম আইফোন আগে আসবে বাজারে

ডিপফেক ভিডিও থেকে সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ডিপফেক ভিডিও থেকে সুরক্ষিত থাকার উপায়

টিকটকে দীর্ঘদিন গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিল
নির্বাচিত

টিকটকে দীর্ঘদিন গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিল

অটোমোবাইল

সুপার স্টাইলিশের সাথে আসছে ইন্ডিয়ান চ্যালেঞ্জার বাইক

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
নির্বাচিত

নতুন নিয়ম আসছে ইউটিউবে

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix