Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 February 2024
চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট হিসেবে চ্যাটজিপিটি প্রযুক্তি খাতে ভালো অবস্থানে রয়েছে। নতুন এ সহায়ক প্লাটফর্ম বর্তমানে বিশ্বের শীর্ষ কোম্পানি থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দিচ্ছে। চ্যাটজিপিটি ছাড়াও আরো কিছু বিকল্প প্লাটফর্মও প্রকাশ্যে এসেছে। প্রযুক্তিবিদদের অভিমত, সার্বিকভাবে প্লাটফর্মগুলো ব্যবহারকারীদের বিকল্প অভিজ্ঞতা দেবে।

ক্লড এআই: চ্যাটজিপিটির বিকল্প প্লাটফর্ম হিসেবে শীর্ষে রয়েছে ক্লডএআই। এআই প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেদিক থেকে ক্লডএআই সৃজনশীলতা ও সঠিক উত্তর দেয়ার সক্ষমতায় চ্যাটজিপিটির পরই রয়েছে। চারটি কারণে এটি চ্যাটজিপিটির সমকক্ষ বলে মনে করা হয়। এগুলো হলো কঠোর নিরাপত্তা স্তর, বিস্তৃত কনটেক্সট, সাম্প্রতিক তথ্যনির্ভরতা ও সৃজনশীল লেখনি তৈরি।

গুগল জেমিনি: চ্যাটজিপিটির আরেক প্রতিযোগী গুগলের জেমিনি। প্রথমে বার্ড এআই নামে এলেও পরে এটিকে ক্লড এআই নামকরণ করা হয়। প্রযুক্তিবিদদের মতে, এটি সবচেয়ে শক্তিশালী ও বহুল ব্যবহৃত। আরেকটি বড় বিষয় হচ্ছে, এটি ওপেনএআইয়ের জিপিটি ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর নির্ভরশীল নয়। এছাড়া এতে প্রতিনিয়ত নতুন ফিচার যুক্ত করছে গুগল।

মাইক্রোসপট কোপাইলট: বিং এআই চ্যাট থেকে নতুন নামে প্রকাশ্যে এসেছে মাইক্রোসফট কোপাইলট। এটি ওপেনএআইয়ের জিপিটি ফোর প্রযুক্তি ব্যবহার করে থাকে। কোনো প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে কোপাইলট ওয়েব, জিপিটি ফোর মডেল ও মাইক্রোসফটের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আপডেটেড তথ্য সংগ্রহ করে থাকে। চ্যাটজিপিটির মতো ডাল ই ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করে কোপাইলট আকর্ষণীয় ছবি তৈরি করতে সক্ষম।

পারপ্লেক্সিটি এআই: কোপাইলটের মতো পারপ্লেক্সিটি এআইও শক্তিশালী সার্চ ইঞ্জিন যুক্ত। চ্যাটবটটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য অভ্যন্তরীণ এআই মডেল ও রিয়েল টাইম ওয়েব ডাটা ব্যবহার করে থাকে। এটি বিভিন্ন বিষয়ে জার্নালের সূত্র থেকে শুরু করে গবেষণার কাজেও সহায়তা করে থাকে।

পিআইএআই: এআই স্টার্টআপ ইনফ্লেকশন নির্মিত পিআই কনভারসেশনাল কার্যক্রমে এগিয়ে। মূলত দ্বিপক্ষীয় কথোপকথনের দিক থেকে এ প্লাটফর্ম অন্যদের থেকে আলাদা। অন্য চ্যাটবটগুলো প্রশ্নের বিপরীতে শুধু উত্তর দিয়ে থাকে। কিন্তু এটি কথোপকথন চালিয়ে যাওয়ার মাধ্যমে কার্যকর সমাধান প্রদানে কাজ করে থাকে।

কোরা নির্মিত পিওই: অন্যান্য চ্যাটবটের তুলনায় কোরা নির্মিত পিওই মূলত একটি এআই প্লাটফর্ম। এটি ব্যবহারকারীদের বর্তমানে বিদ্যমান এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। এতে গুগলের পাস ও জেমিনি, মেটার লামা, অ্যানথ্রোপিকের ক্লডসহ একাধিক ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে।

ইউচ্যাট: ওপেনএআইয়ের জিপিটি ৩.৫ ও ফোর মডেলের সংমিশ্রণে ইউচ্যাট তৈরি করা হয়েছে। জিপিটি ফোরের সুবিধাগুলো ব্যবহারের জন্য মাসিক ২০ ডলার ফি দিতে হয়।

ক্যারেক্টার ডট এআই: এ প্লাটফর্মটি নামের মতোই কাজ করে থাকে। অর্থাৎ ব্যবহারকারীরা বিখ্যাত অভিনেতা থেকে শুরু করে ঐতিহাসিক ব্যক্তি বা চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে কথোপকথনের সুবিধা দেবে। এদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে আয়রন ম্যানের টনি স্টার্কও রয়েছেন।

বর্তমানে আরো অনেক কোম্পানি নিজস্ব এআইনির্ভর চ্যাটবট চালুতে বিনিয়োগ করছে। ফলে সামনের বছরগুলোয় চ্যাটবটের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজের জন্য ফোন অ্যাপ চালু স্যামসাংয়ের
নির্বাচিত

উইন্ডোজের জন্য ফোন অ্যাপ চালু স্যামসাংয়ের

শাওমির স্মার্টঘড়িতে ২০ দিন ব্যাটারি ব্যাকআপ মিলবে
প্রযুক্তি সংবাদ

শাওমির স্মার্টঘড়িতে ২০ দিন ব্যাটারি ব্যাকআপ মিলবে

ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন কি করবেন না?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যাশে ক্লিয়ার করবেন কি করবেন না?

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ফোর–জি সেটও তৈরি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

‘স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি হবে হাইটেক পার্ক’
প্রযুক্তি সংবাদ

‘স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি হবে হাইটেক পার্ক’

Load More

ট্রেন্ডিং টপিক

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

অনুমোদন ছাড়া সড়কে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা দেওয়ায় প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ ও বাণিজ্য

সড়ক দখল করে ব্যাংকের গাড়ি পার্কিং, প্রাইম ব্যাংককে জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে নতুন নকশা ও শক্তিশালী প্রসেসর...

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

রাইড শেয়ারিং

`উবার’ সার্ভার থেকে গ্রাহক ও চালকের তথ্য চুরি

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2024

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix