Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলোর গতিতে ছুটলে মানুষের যা হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ মার্চ ২০২৪
আলোর গতিতে ছুটলে মানুষের যা হবে
Share on FacebookShare on Twitter

বিজ্ঞান কল্পকাহিনিতে মানুষ প্রায়শই আলোর গতিতে ছুটতে থাকে। কিন্তু আলোর গতিতে কি মানুষের শরীর ছুটতে পারে? প্রশ্নের উত্তর জানতে প্রথমে চলুন কল্পনা করি। কল্পনায় ভাবুন মানুষের পক্ষে আলোর গতিতে চলাফেরা করা সম্ভব।

আলোর গতি প্রতি সেকেন্ডে ২৯ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫৮ মিটার বা প্রতি সেকেন্ডে ৯৮ কোটি ৩৫ লাখ ৭১ হাজার ৫৬ ফুট। আরও সহজভাবে বলা যায় প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। মানুষ ধ্রুবক বেগ অনুভব করতে পারে না। আর তাই আলোর গতিতে ছুটলে আপনি কিছুই লক্ষ করতে পারবেন না।

আলোর গতিতে ছুটলে সবচেয়ে বড় সমস্যা হবে সেই গতিতে পৌঁছানোর জন্য ত্বরণ অর্জনের ক্ষেত্রে। অত্যধিক ত্বরণ বল আমাদের ক্ষতি করতে পারে। এতে মানুষের মৃত্যুও হতে পারে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাডা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাইকেল প্রাভিকা বলেন, ‘উচ্চ ত্বরণে মানুষের রক্ত সঞ্চালনে খুব কষ্ট হয়। বেশির ভাগ মানুষ অল্প সময়ের জন্য ৪ থেকে ৬ মাত্রার মাধ্যাকর্ষণ বা জি-ফোর্স সহ্য করতে পারে। জি-ফোর্স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার পা থেকে মাথা পর্যন্ত রক্ত সঞ্চালনের ক্ষমতা সীমিত হয়ে যায়। আপনার রক্ত জমতে শুরু করবে। যদি শক্তি হ্রাস না করা হয় তাহলে আপনি মারা যাবেন। শরীরে অক্সিজেনের অভাবে আপনার মৃত্যু হবে।

জেট বিমানের পাইলট বা উচ্চ স্তরের জি-ফোর্স সহ্য করতে হয়—এমন কাজে যুক্ত থাকা ব্যক্তিদের এ জন্য বেশ সতর্ক থাকতে হয়। জি-ফোর্সের কারণে অজ্ঞান হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে বিশেষ শারীরিক কৌশল শেখানো হয়। অঙ্গপ্রত্যঙ্গের পেশি টান টান করে রাখতে হয় তখন। স্বল্প সময়ের জন্য ৯ মাত্রার জি-ফোর্স বা ধাক্কা প্রতিরোধ করার জন্য বিশেষ স্যুট পরতে হয়।’

মাইকেল প্রাভিকা আরও বলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আলোর গতিতে চলে গেলে মানুষের শরীর কেকের মতো হয়ে যাবে। জি-ফোর্স ক্যালকুলেটর অনুসারে ৬ হাজার মাত্রার জি-ফোর্স শক্তি আপনাকে আঘাত করবে। আলোর গতিতে নিরাপদে ছুটতে হলে আপনার ত্বরণ আরেকটু কমিয়ে দেখা যেতে পারে। জি-ফোর্সের মাত্রা ২ হলে আলোর গতিতে পৌঁছাতে পাঁচ মাসের মতো সময় লাগবে।

চলার পথ সরল হলে আর কোনো বায়ু প্রতিরোধক না থাকলে ৫ মাস সময় লাগবে। আর যদি জি-ফোর্সের মাত্রা ১ হয় তাহলে আপনার আলোর গতিতে পৌঁছাতে ১১ মাসের বেশি সময় লাগবে। দুর্ভাগ্যবশত, এমন উচ্চগতিতে পৌঁছানো প্রায় অসম্ভব। আপনার একটি সীমিত ভর না থাকলে আপনি আলোর গতিতে যেতে পারবেন না।’

আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব থেকে দেখা যায়, ভরসহ কোনো বস্তু আলোর গতির কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার ভর বাড়তে শুরু করে। যদি কোনো বস্তু আলোর গতিতে পৌঁছাতে পারে, তবে তা অসীমভাবে বিশাল হয়ে উঠবে। সেই গতি বজায় রাখতে অসীম শক্তির প্রয়োজন হবে।

মানুষ নিজে দ্রুতগতিতে না ছুটতে পারলেও সাব অ্যাটোমিক বা উপ-পরমাণু কণাকে দ্রুত ছোটাতে পারে। কণা এক্সিলারেটরে মানুষ ইলেকট্রনের মতো কণাকে আলোর গতির প্রায় ৯৯.৯ শতাংশ বেশি গতিতে চলতে পারে। একটি ইলেকট্রন দ্রুতগতিতে চালানো আর একজন ব্যক্তিকে সেই গতিতে ছোটানোর মধ্যে বড় পার্থক্য রয়েছে। এতে প্রচুর শক্তির প্রয়োজন হবে, যা বলা যায় অসম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

লন্ডনে বন্ধ হতে চলেছে উবার

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

নির্বাচিত

ফাইভজির প্রসারে মাসিক মোবাইল ডাটার ব্যবহার ছাড়াবে ৩০০ এক্সাবাইট

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?
নির্বাচিত

বাহারি কভার ব্যবহার করে ফোনের ক্ষতি করছেন না তো?

সরকারের কাছে অনুদান চায় বেসিস
প্রযুক্তি সংবাদ

সরকারের কাছে অনুদান চায় বেসিস

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ মার্চ ২০২৪

আলোর গতিতে ছুটলে মানুষের যা হবে

Techzoom.TV |
TechzoomTV