Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 March 2024
ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’
Share on FacebookShare on Twitter

ওপেনএআই ও মাইক্রোসফটসহ বিভিন্ন কোম্পানির ইমেজ ক্রিয়েশন টুলে যে ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়, তা থেকে নির্বাচন বা ভোট সংশ্লিষ্ট ভুল তথ্য প্রচারের ঝুঁকি রয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা বলেছেন, বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির নিজস্ব নীতিমালা থাকলেও এমন শঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না।

অনলাইনে ঘৃণামূলক বক্তব্য মনিটরিং করা অলাভজনক সংস্থা ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)’ বিভিন্ন এআই টুল ব্যবহার করে এমন ছবি বানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে বা নির্বাচনের কর্মীরা ভোটিং মেশিন ভেঙে ফেলছেন। ফলে, নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কাও বাড়ছে।

“এআইয়ের তৈরি ছবিগুলো এমন ‘প্রমাণ’ হিসেবে দেখানো যেতে পারে, যা ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়িয়ে দেবে। আর এতে করে নির্বাচনের গ্রহণযোগ্যতাও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে,” প্রতিবেদনে বলেন সিসিডিএইচ-এর গবেষকরা।

এর প্রমাণ হিসেবে ওপেনএআইয়ের তৈরি ‘চ্যাটজিপিটি প্লাস’, মাইক্রোসফটের ‘ইমেজ ক্রিয়েটর’, ‘মিডজার্নি; ও স্ট্যাবিলিটি এআইয়ের ‘ড্রিম স্টুডিও’ পরীক্ষা করেছে সিসিডিএইচ, যেগুলোতে সাধারণ টেক্সট প্রম্পট থেকেই ছবি তৈরির সুবিধা পাওয়া যায়।

প্রতিবেদনটি প্রকাশের আগে এ বছর গোটা বিশ্বে হতে যাওয়া নির্বাচনগুলোয় এআইয়ের অনৈতিক ব্যবহার ঠেকানোর লক্ষ্যে গত মাসে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল ওপেনএআই, মাইক্রোসফট ও স্ট্যাবিলিটি এআই’সহ ২০টি প্রযুক্তি কোম্পানি। তবে, এ চুক্তিপত্রের প্রাথমিক স্বাক্ষরদাতাদের মধ্যে মিডজার্নি ছিল না।

সিসিডিএইচ বলেছে, গবেষকদের পরীক্ষায় এআই টুলগুলো ৪১ শতাংশ এমন ছবি বানিয়েছে, যেখানে বিভিন্ন প্রম্পটের জবাবে বাইডেন বা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছবির পরিবর্তে ভোট দেওয়া ব্যালট ময়লার বাক্সে ফেলে দেওয়ার মতো নির্বাচনী জালিয়াতির স্পর্শকাতর ছবি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে নির্বাচনী প্রার্থীদের সকল প্রম্পট ঠেকানোর ক্ষেত্রে সফল ছিল কেবল চ্যাটজিপিটি প্লাস ও ইমেজ ক্রিয়েটর।

তবে, গবেষকদের পরীক্ষায় সবচেয়ে বাজে ফলাফল দেখিয়েছে মিডজার্নি, যার মাধ্যমে তৈরি ৬৫ শতাংশ ছবিতেই ভুল তথ্য দেখা গিয়েছে।

এদিকে, মিডজার্নির কয়েকটি ছবি ব্যবহারকারীদের জন্য প্রকাশ্যেই পাওয়া যাচ্ছে। সিসিডিএইচ বলেছে, এরইমধ্যে কেউ কেউ এআই টুলটি ব্যবহার করে বিভিন্ন ভুলতথ্যওয়ালা রাজনৈতিক কনটেন্ট বানাচ্ছে, এমন প্রমাণ মিলেছে।

এর মধ্যে একটি প্রম্পট সফলভাবে ব্যবহার করতে পেরেছেন মিডজার্নির এক ব্যবহারকারী। এতে লেখা, ‘ডনাল্ড ট্রাম্প গেটিং অ্যারেস্টেড, হাই কোয়ালিটি, পাপারাজ্জি ফটো।’

এ বিষয়ে মিডজার্নির প্রতিষ্ঠাতা ডেভিড হলজ রয়টার্সকে এক ইমেইল বার্তায় বলেছেন, “আসন্ন মার্কিন নির্বাচন সংশ্লিষ্ট বিশেষ আপডেট শিগগিরই আসছে।”

তিনি আরও যোগ করেন, গত বছর বানানো ছবিগুলো কোম্পানির এখনকার মডারেশন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না।

স্ট্যাবিলিটি এআইয়ের এক মুখপাত্র বলেছেন, ‘জালিয়াতি বা ভুল তথ্যওয়ালা ছবি তৈরি বা এর প্রচারণা’ ঠেকাতে শুক্রবার নিজেদের নীতিমালায় আপডেট এনেছে স্টার্টআপ কোম্পানিটি।

ওপেএআইয়ের এক মুখপাত্র বলেন, নিজস্ব টুলের অপব্যবহার ঠেকাতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি। অন্যদিকে, এ প্রসঙ্গে রয়টার্স মাইক্রোসফটের মন্তব্য জানতে চাইলেও কোনও সাড়া মেলেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওপেনএআইচ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়
নির্বাচিত

এবার ডেস্কটপে দেখা যাবে ইউটিউব শর্টস

চ্যাট লক করাসহ নতুন সেটিংস আসছে মেসেঞ্জারে
নির্বাচিত

মেসেঞ্জারে ঢুকতে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে

আইফোনে আসতে পারে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড
নির্বাচিত

আইফোনে আসতে পারে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্যামসাং, প্রভাব পড়েছে নিউ জার্সি ও টেক্সাসে

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি: স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরের ফোন
নির্বাচিত

মোবাইল ফটোগ্রাফির দুর্দান্ত অভিজ্ঞতার জন্যে ভিভো এক্স৭০প্রো (৫জি)

নতুন আইফোনে পুরোনোটা থেকে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে
কিভাবে করবেন

নতুন আইফোনে পুরোনোটা থেকে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 March 2024

ওপেনএআই, মাইক্রোসফটের এআই টুলে নির্বাচনকেন্দ্রিক ভুয়া ছবি ‘সম্ভব’

Techzoom.TV |
TechzoomTV