Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!
Share on FacebookShare on Twitter

গুগলের ইউটিউবকে টেক্কা দিতে মাঠে নেমেছেন টুইটার তথা এক্স-এর কণর্ধার ইলন মাস্ক। যিনি পৃথিবীর শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন। যার দখলে স্পেস এক্স ও টেসলার মতো বড় বড় প্রতিষ্ঠান। এবার ইউটিউবে ভাগ বসাতে চলেছেন তিনি।

শখ করে বাড়িতে স্মার্ট টিভি এনেছেন? এবার তাতে জম্পেশ বিনোদন পাওয়ার জন্য তৈরি থাকুন। ইলন মাস্কের ভাবনায় নতুন পরিকল্পনা। স্মার্ট টিভির জন্য এক্স অ্যাপ লঞ্চ করা হবে। যা টেক্কা দেবে ইউটিউবকে। বর্তমানে সব স্মার্ট টিভিতে ইউটিউব ব্যবহার করা যায়। আর সেখানে নতুন বিকল্প হিসাবে যোগ দিতে চলেছে এক্স অ্যাপ।

২০২২ সালে টুইটার কেনার পর তার নাম বদলে দেন ইলন মাস্ক। গত বছর এটির নতুন নাম রাখা হয় এক্স। সম্প্রতি নতুন মনিটাইজেশন পলিসিও চালু হয়েছে এক্স-এ। বিশ্বের নানা খুঁটিনাটি খবর, ভাইরাল ভিডিও, বিনোদন, খেলাসহ একাধিক কন্টেন্ট রয়েছে এখানে। সেই সব ভিডিও বড় স্ক্রিনে যাতে আপনি দেখতে পান তার জন্য স্মার্ট টিভিগুলোতে এক্স অ্যাপ লঞ্চ করতে চলেছেন ইলন মাস্ক।

প্রথমে স্যামসাং এবং অ্যামাজন স্মার্ট টিভিগুলোতে লঞ্চ হবে এই এক্স অ্যাপ। তারপর অন্যান্য টিভিতে পাওয়া যাবে পরিষেবা। বড় স্ক্রিনে এক্স অ্যাপের ভিডিও দেখার জন্য উৎসাহিত করতে পারেন ইলন মাস্ক।

টেক বিশেষজ্ঞদের মতে, স্মার্ট টিভিতে ইউটিউবের পাশাপাশি এই অ্যাপ থাকলে অনেকেই সেটা দেখা শুরু করবেন। যার ফলে ইউটিউবের ভিওয়ারশিপ প্রভাবিত হতে পারে।

ইউটিউব ছাড়াও আরও একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জর মুখে ফেলতে পারেন ইলন মাস্ক। যেমন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ, মেসেজিং অ্যাপ সিগন্যাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট। যদিও এ বিষয়ে এখনও কিছু খোলসা করেননি টেসলা প্রধান। তবে একাধিক বিদেশি টেক সংবাদমাধ্যমগুলিতে এই খবর প্রকাশিত হয়েছে।

গুগল সার্চ যেমন বিগত কয়েক বছর ধরে সার্চ ইন্ডাস্ট্রির মুখ্য ভূমিকা পালন করে এসেছে, তেমনই ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ইউটিউবের আধিপত্য সবথেকে বেশি। স্মার্টফোন হোক অথবা স্মার্ট টিভি সবেতেই রয়েছে ইউটিউবের উপস্থিতি। আর সেখানেই টেক্কা দিতে চান এলন মাস্ক। বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি।

এতদিন মোবাইল বা ডেস্কটপে ব্যবহার করে এসেছেন এক্স (পূর্ব নাম টুইটার)। সেই প্ল্যাটফর্ম এবার বাড়ির স্মার্ট টিভিতে অ্যাক্সেস করা গেলে একটি বড় চমক হবে তা বলার অপেক্ষা রাখে না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক্স অ্যাপের জনপ্রিয়তা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে এলন মাস্কের এই পরিকল্পনা আগামীদিনে আদৌ সফল হবে কিনা সেটাই এখন দেখার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি সাপোর্টের সাথে আসবে রেডমি নোট ১০
নির্বাচিত

৫জি সাপোর্টের সাথে আসবে রেডমি নোট ১০

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এক্সবক্স কনসোলের শেয়ারিং ফিচার সরাবে মাইক্রোসফট

দেশে সাইবার অপরাধে ভুক্তভোগীদের ৫০.২৭ শতাংশই বুলিংয়ের শিকার: গবেষণা
নির্বাচিত

দেশে সাইবার অপরাধে ভুক্তভোগীদের ৫০.২৭ শতাংশই বুলিংয়ের শিকার: গবেষণা

গুগলের নতুন প্রোডাক্ট
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন প্রোডাক্ট

ইভ্যালিতে যুক্ত হলো ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইল
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইল

চমক নিয়ে আসছে এমআই স্মার্ট ব্যান্ড ৭
প্রযুক্তি সংবাদ

চমক নিয়ে আসছে এমআই স্মার্ট ব্যান্ড ৭

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মার্চ ২০২৪

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix