Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্মার্টফোন পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 March 2024
অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্মার্টফোন পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের ক্যামেরা র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করেছে আলটিমেট ক্যামেরা ফোন হিসেবে পরিচিত অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা। এর স্বীকৃতি হিসেবে ফোনটিকে ‘গোল্ড ক্যামেরা অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ফ্রান্সের প্যারিসভিত্তিক কমার্শিয়াল ওয়েবসাইট ডিএক্সওমার্ক।

অপো’র শক্তিশালী হাইপারটোন ক্যামেরা সিস্টেম, অত্যাধুনিক কম্পিউটেশনাল ফটোগ্রাফি এবং প্রো-গ্রেড হ্যাসেলব্লাড টিউনিংয়ের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরা হার্ডওয়্যারে উন্নত প্রযুক্তি ব্যবহারের সমন্বয়ে, ফাইন্ড এক্স৭ আল্ট্রা পেয়েছে ১৫৭ ক্যামেরা স্কোর, যা ডিভাইসটির ক্যামেরাকে দিয়েছে সেরার স্বীকৃতি। এটি বোকেহ এর জন্য রেকর্ড করার মতো সাব-স্কোর পেয়েছে। একইসঙ্গে, যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে সর্বোচ্চ ভিডিও সাব-স্কোর পেয়ে একটি অনন্য রেকর্ড গড়েছে।

সব পরিস্থিতিতে দেয় অসাধারণ ক্যামেরার অভিজ্ঞতা
ফাইন্ড এক্স৭ আল্ট্রার অনন্য ক্যামেরা সিস্টেম অনেক রিয়েল-ওয়ার্ল্ড সিনারিওতে শীর্ষ স্কোর অর্জন করেছে।
মিশ্র ও কৃত্রিম আলোতে ইনডোর ছবি তোলার ক্ষেত্রে বেশ ভুগতে হয় স্মার্টফোনগুলোকে। তবে এক্ষেত্রে ফাইন্ড এক্স৭ আল্ট্রা ডিএক্সওমার্কের পরীক্ষায় বেশ পারদর্শিতা দেখিয়ে রেকর্ড করার মতো স্কোর তুলেছে। ফোনটির ক্যামেরায় ইনডোর, নাইট-টাইম ও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ক্যাটাগরির মতো বিভিন্ন পরিস্থিতিতে ছবি তোলা হয়। এতে অপো’র হাইপারটোন ক্যামেরা সিস্টেমের শক্তি ও এবং বহুমুখিতা প্রকাশ পায়।

ডিএক্সওমার্কের ইমেজ সায়েন্স ইঞ্জিনিয়ার/পণ্য মালিক অলিম্পে করব্লেট বলেন, “অসাধারণ পোর্ট্রেট রেন্ডারিং, বেস্ট-ইন-ক্লাস জুম এবং ফটো ও ভিডিও সংরক্ষণের বিশাল স্টোরেজ সহ আমাদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে ফাইন্ড এক্স৭ আল্ট্রার ক্যামেরা।”

বোকেহ- এর জন্য সেরা রেটযুক্ত স্মার্টফোন
অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রার হ্যাসেলব্লাড পোট্টেট মোডকে সকল স্মার্টফোনের মধ্যে প্রথম র‌্যাঙ্কিংয়ের স্বীকৃতি দিয়েছে ডিএক্সওমার্ক। বোকেহ মোডের বিশেষত্বের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট ও নির্ভুল ফোরগ্রাউন্ড, কম আর্টিফ্যাক্ট সম্বলিত সাবজেক্ট ও ব্যাকগ্রাউন্ড সেগমেন্টেশন, দারুণ স্কিন টোন রিপ্রোডাকশন। এছাড়াও, এটি স্মার্টফোন ব্যবহারকারীকে অন্যান্য ফোনের পোট্টেট মোডের তুলনায় আরও বিশদ ও ফলপ্রসু ছবি উপহার দেয়।

নতুন হ্যাসেলব্লাড পোর্ট্রেট মোডের কারণে এই বিশ্বমানের পোর্ট্রেট ফটোগ্রাফি করা সম্ভব হয়েছে। ফাইন্ড এক্স৭ আল্ট্রাতে ক্লাসিক্যাল পোর্ট্রেট স্টাইল আনতে হ্যাসেলব্লাডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এটি তৈরি করেছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠান অপো।

ফটোগ্রাফীতে ওস্তাদ, এমন স্মার্টফোন ব্যবহারকারীদের কথা বিবেচনা করে, ফাইন্ড এক্স৭ আল্ট্রার পোর্ট্রেট মোডে রাখা হয়েছে চারটি ফোকাল লেংথঃ ২৩ এমএম, ৪৪ এমএম, ৬৫ এমএম ও ১৩৫ এমএম। এগুলোর প্রত্যেকটিকে আলাদা হ্যাসেলব্লাড লেন্সে ক্যালিব্রেট করা হয়েছে, যা ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ডের গভীরতার সঙ্গে সিনেমাটিক বোকেহ তৈরি করে। ফলে এর ক্যামেরার মাধ্যমে এমনকি একটি আলাদা হওয়া চুলেরও একেবারে নির্ভুল ও সূক্ষ্ম ছবি তোলা সম্ভব।

ভিডিওর জন্য ১ নম্বর অ্যান্ড্রয়েড স্মার্টফোন
ফাইন্ড এক্স৭ আলট্রা হলো ডিএক্সওমার্ক ভিডিও স্কোর ১৫৬ প্রাপ্ত একমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এটি নয়েজ হ্যান্ডলিংয়েও সর্বোচ্চ স্কোর পেয়েছে। ফাইন্ড এক্স৭ আল্ট্রার শক্তিশালী ভিডিও ক্যাপচার ইমেজিংয়ে এর শ্রেষ্ঠত্বের পাশাপাশি নির্মাতা ও চলচ্চিত্র নির্মাতাদের কাছে একটি শক্তিশালী টুল হিসেবে এর অবস্থানকে তুলে ধরে।

উন্নত ক্যামেরা সেন্সরের কারণে ফাইন্ড এক্স৭ আলট্রা ৪কে রেজুলেশনে ১০-বিট ডলবি ভিশন এইচডিআর ভিডিও ক্যাপচার করতে পারে। প্রো-গ্রেড ভিডিও ক্যামেরার অভিজ্ঞতা দেওয়ার জন্য এর চারটি ক্যামেরার মধ্যে ট্রানজিশনও অত্যন্ত মসৃণভাবে হয়ে থাকে।

 

ফাইন্ড এক্স৭ আলট্রা – আলটিমেট ক্যামেরা
ডিএক্সওমার্কের বিশ্লেষণ নিশ্চিত করে যে, ফাইন্ড এক্স৭ আলট্রা হলো আলটিমেট ক্যামেরা ফোন। এতে রয়েছে বড় সেন্সরসহ চারটি ৫০এমপি ক্যামেরা। এর মধ্যে একটি হলো মোবাইলে ব্যবহৃত সনির দ্বিতীয়-প্রজন্মের নতুন ১-ইঞ্চি সেন্সর, এবং দুইটি হল পেরিস্কোপ জুম ক্যামেরা। এটি এমনভাবে অপটিক্যাল ফোকাল লেংথের মধ্যে জুম গ্যাপ পূরণ করতে পারে, যা আগে কোনো স্মার্টফোনে দেখা যায়নি।

বিশ্ব মানের ইমেজিং সিস্টেমটি উন্নত ফটোগ্রাফি এবং ভিডিওর অভিজ্ঞতা দিতে পারে, যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে অসাধারণ এক স্মার্টফোন দিয়ে আপনার সেরা ছবিটি তুলতে পারেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোফাইন্ড এক্স৭ আলট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও
প্রযুক্তি সংবাদ

একটানা ব্যবহারে ‘বিরতি ঘণ্টা’ বাজাবে ইনস্টাগ্রাম

বিশ্বব্যাপী ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে মেমোরি চিপের দাম
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে মেমোরি চিপের দাম

নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের
নির্বাচিত

নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

লিফট আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে
নির্বাচিত

লিফট আমদানি নিরুৎসাহিত করার উদ্যোগ দেশীয় শিল্পের বিকাশ ঘটাবে

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত
প্রযুক্তি সংবাদ

ফাইভারে বিটোপিয়ার কারসাজি, চাপে দেশের ফ্রিল্যান্সিং খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 March 2024

অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্মার্টফোন পেল সেরা ক্যামেরার ফোনের স্বীকৃতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix