Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
টেসলার নতুন প্রতিদ্বন্দ্বী শাওমি, বাজারে বৈদ্যুতিক গাড়ি এসইউ৭
Share on FacebookShare on Twitter

বিশ্বে বৈদ্যুতিক গাড়ির পথিকৃৎ মার্কিন কোম্পানি টেসলাকে টেক্কা দিতে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) শাওমি নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে। এরইমধ্যে গাড়ির অর্ডার নেওয়া শুরু করেছে কোম্পানিটি। খবর বিবিসির।

শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল হচ্ছে স্পিড আল্ট্রা ৭ (এসইউ-৭)। এর দাম হবে চীনা মুদ্রায় ৫ লাখ ইউয়ানের (৭০ হাজার ডলার) নিচে। এসইউ-৭ গাড়িকে জার্মানির পোরশে কোম্পানির বিলাসবহুল টাইকান ও প্যানামেরা স্পোর্টস কার মডেলের সঙ্গে তুলনা করছে শাওমি।

ফার্মটি আশা করছে, শাওমির জনপ্রিয় মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসের সঙ্গে যুক্ত থাকা অপারেটিং সিস্টেম এসইউ-৭ গাড়িতেও বিদ্যমান থাকায় তা গ্রাহকদের কাছে বাড়তি আবেদন জুগাবে। এতে শাওমির মোবাইল অ্যাপগুলোতে সহজেই যুক্ত হতে পারবেন গাড়িটির চালক।

শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেছেন, স্পিড আল্ট্রা৭ গাড়িতে ‘সুপার বৈদ্যুতিক মোটর’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা টেসলার গাড়ির চেয়েও আর বেশি দ্রুত গতি দেবে। গাড়িটি একবার চার্জে ৬৬৮ থেকে ৮০০ কিলোমিটার পর্যন্ত চলবে।

জুন বলেন, আশা করছি, আগামী কয়েক বছরে বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাতা কোম্পানির একটিতে পরিণত হব আমরা।

রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্টের তথ্য অনুসারে, শাওমি হচ্ছে বিশ্বব্যাপী স্মার্টফোনের তৃতীয় বৃহত্তম বিক্রেতা প্রতিষ্ঠান, যাদের হাতে রয়েছে বৈশ্বিক বাজারের প্রায় ১২ শতাংশ শেয়ার।

বৈদ্যুতিক গাড়ির বাজারে শাওমির প্রবেশ এমন সময়ে ঘটলো, যখন বিশ্বব্যাপী সবকিছুতেই উচ্চমূল্যস্ফীতির কারণে গাড়ি বিক্রয় কিছুটা মন্থর হয়ে পড়েছে। তাছাড়া শাওমিকে বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ইলন মাস্কের টেসলা এবং চীনের আরেক ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মূল্যযুদ্ধে নামতে হবে।

ইলন মাস্কের টেসলা সম্প্রতি চীনের বাজারে তাদের ইভি গাড়ির দাম হাজার হাজার ডলার কমাতে বাধ্য হয়েছে। কেননা, বিশ্বের শীর্ষ বিক্রিত ইভি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা গাড়ির দাম কমিয়ে দিয়েছে।

শাওমি ঘোষণা দিয়েছে, আগামী ১০ বছরে তারা বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বেইজিংয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএআইসির একটি প্ল্যান্টে গাড়ি তৈরি করছে শাওমি, প্ল্যান্টটি বছরে ২ লাখ গাড়ি তৈরি করতে সক্ষম।

সাংহাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অটোমোবিলিটির প্রধান বিল রুশো বলেন, খুব অল্প সময়ে শাওমির এতদূর চলে আসাটা একটি কৃতিত্ব, তবে চূড়ান্ত কৃতিত্ব দেখানো হবে তখনই, যখন ইভি ব্র্যান্ড হিসেবে শাওমির একটি স্মার্ট ভোক্তা বাজার সৃষ্টি হবে।

তবে গবেষণা প্রতিষ্ঠান রিসটাড এনার্জির সিইও অভিষেক মুরালি মনে করেন, চীনা ইভি বাজার খুবই পরিপক্ক এবং ইভি নির্মাতাদের জন্য একটি খুব স্থিতিশীল একটি বাজার।

Tags: শাওমিশাওমি এসইউ৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট
টেলিকম

আফগানিস্তানে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ

নকিয়ার নতুন ফোন, টেক্কা দেবে আইফোনের সঙ্গে
নির্বাচিত

নকিয়ার নতুন ফোন, টেক্কা দেবে আইফোনের সঙ্গে

নির্বাচিত

শক্তিশালী ব্যাটারির ফ্ল্যাগশিপ ফোন আনছে ভিভোর এই সাব-ব্র্যান্ড

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?
কিভাবে করবেন

হারিয়ে যাওয়া স্মার্টফোন কীভাবে উদ্ধার করবেন?

দাম বাড়ল স্যাটেলাইট ইন্টারনেটের
টেলিকম

ফাইভজির চেয়ে এক লক্ষ গুণ বেশি দ্রুত গতির ইন্টারনেট!

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

একটি এনআইডিতে ৫টির বেশি সিম নয়: সংসদীয় কমিটি

Load More

ট্রেন্ডিং টপিক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix