Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ মার্চ ২০২৪
আসন্ন বেসিস নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি
Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদের ১১ কার্যনির্বাহী কমিটিতে থাকতে প্রার্থী হয়েছেন ৪২জন। সবশেষ ২০২১ সালের ২৭ ডিসেম্বর সংগঠনের ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ১১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ প্রার্থী। সেই হিসেবে এবার ভোটে দ্বিগুণ প্রতিদ্বন্দ্বতা হবে। প্রার্থীদের এই ব্যাপক আগ্রহ বলছে, স্বতন্ত্র্য ছাড়াও ভোটে পূর্ণাঙ্গ ৩টি প্যানেল হতে পারে। তবে গুঞ্জন রয়েছে ৪টি প্যানেলের।

সূত্রমতে, মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে টিম স্মার্ট নামে একটি প্যানেল আত্মপ্রকাশ করেছে। চলতি মেয়াদের সভাপতি রাসেল টি আহমেদ ও সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবিরের নেতৃত্বে আরেকটি টিম আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এই দৌড়ে আছেন মোস্তফা রফিকুল ইসলামও।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় শনিবার বিকেল ৫টা পর্যন্ত সাধারণ সদস্য পদের বিপরীতে ৩০টি, সহযোগী সদস্য ৪টি, অ্যাফিলিয়েট সদস্য ৫টি এবং আন্তর্জাতিক সদস্য পদের বিপরীতে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীদের মধ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের মধ্য থেকে ১ জন করে নির্বাচিত হবেন।

পরবর্তী নেতা নির্বাচনে আগামী ৮মে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১ হাজার ৪৬৪ জন ভোটার। এদের মধ্যে সাধারণ থেকে ৯৩২, সহযোগী থেকে ৩৮৯, অ্যাফিলিয়েট থেকে ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য থেকে ৯ জন ভোটার হয়েছেন। তবে মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

তফসীল অনুযায়ী, আগামী ৩ এপ্রিল বাছাই করে ৪ এপ্রিল বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকেল চারটা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

উবার চালকদের ধর্মঘট

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্যামসাং

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু

‘মুজিব শতবর্ষ’ নামে সেবাবক্স সংযোজন
নির্বাচিত

‘মুজিব শতবর্ষ’ নামে সেবাবক্স সংযোজন

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix