Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারও বিসিএস এর সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
আবারও বিসিএস এর সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া

বিসিএস এর নির্বাচনে নির্বাচন বোর্ডের সাথে বিজয়ী প্রার্থীরা | ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী এবং শাখা কমিটিসমূহের নির্বাচন ০৩ এপ্রিল বুধবার রাজধানীর মিন্টু রোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীরেন্দ্র নাথ অধিকারী এবং সদস্যদ্বয় মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) ও মো. আমির হোসেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে দেশব্যাপী সমিতি’র ২১৫০ ভোটারের মধ্যে ১৪৬৬ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৪৩৭টি ভোট বৈধ হিসেব গণনা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পান সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া (১৩৫০), স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া (১৩৪৫), মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান(১৩৩৩), টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান (১২৬২), নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ (১২১৯), মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান (১১০২) এবং সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার (৯৮৯) – এই সাতজন পরিচালক হিসেবে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত পরিচালকদের মধ্যে পদবণ্টনের নির্বাচনে ইঞ্জি. সুব্রত সরকার সভাপতি, মো. রাশেদ আলী ভূঁঞা সহ-সভাপতি, মো. কামরুজ্জামান ভূঁইয়া মহাসচিব, আনিসুর রহমান কোষাধ্যক্ষ, মো. মনজুরুল হাসান এবং এইচ.এম. শাহ নেওয়াজ পরিচালক পদে নির্বাচিত হন।

নির্বাচনে ভোট গণনা শেষে সমিতির সদস্যদের এসব তথ্য জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীরেন্দ্র নাথ অধিকারী । তিনি বলেন, ২০২৪-২৬ নির্বাচন বরাবরের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি উল্লেখযোগ্য নির্বাচন। বিসিএস এর ‍সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের এই ধারা অব্যহত থাকবে। এসময় নির্বাচন বোর্ডের সদস্য মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) ও মো. আমির হোসেন, বিসিএস এর সদস্যবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট এবং রংপুর শাখার নির্বাচনও অনুষ্ঠিত হয়। বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, টাঙ্গাইল এবং কুষ্টিয়া শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন করে প্রার্থী নির্বাচিত হন।

সিলেট শাখা কমিটিতে চেয়ারম্যান মো. মোসনুল করিম চৌধুরী, মো. সুলায়মান আহসান তানবীর ভাইস চেয়ারম্যান, মো. ইয়াহিয়া সেক্রেটারি, মো. ইয়াহিয়া খালেদ জয়েন্ট সেক্রেটারি, মালেক আহমেদ চৌধুরী কোষাধ্যক্ষ, সদস্য ইয়াসিন কবির এবং মোতাহির উল্লাহ নির্বাচিত হয়েছেন।

রংপুর শাখা কমিটিতে চেয়ারম্যান মো. মোকছেদুল ইসলাম (মাকসুদ), ফেরদৌস নূর ভাইস চেয়ারম্যান, কাজী মোহাম্মদ রাফী সেক্রেটারি, মো. নুর-ই-আলম সিদ্দিকী জয়েন্ট সেক্রেটারি, মো. রাশেদ আলমগীর কোষাধ্যক্ষ, সদস্য মো. মাহমুদুল ইসলাম এবং মো. জুবায়েদ ইসলাম (তারেক) নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ৩০ এপ্রিল বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

এসার আনল বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

এসার আনল বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ

ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ
প্রযুক্তি বাজার

ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ

চীনে নিষিদ্ধ হতে পারে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি
প্রযুক্তি সংবাদ

চীনে নিষিদ্ধ হতে পারে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি জগতের ভবিষ্যৎ স্মার্টফোনই

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
টেলিকম

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

আইফোন চিপযুক্ত সাশ্রয়ী ম্যাকবুক আনছে অ্যাপল?
নির্বাচিত

চাহিদা থাকলেও ম্যাকবুক বানাতে পারছে না অ্যাপল!

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন
প্রযুক্তি সংবাদ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২৪

আবারও বিসিএস এর সভাপতি সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix