Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সার্চ করতে গেলে কি এরপর অর্থ চাইবে গুগল?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও
Share on FacebookShare on Twitter

নিজেদের কয়েকটি সার্চ ফলাফল সম্ভবত আর ফ্রি রাখবে না গুগল, এমন তথ্যই উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে।

ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি নিজস্ব সার্চ ইঞ্জিনের এমন একটি সংস্করণ চালুর কথা বিবেচনা করছে, যেখানে আর্থিক ফি’র বিনিময়ে সার্চ ফলাফলে জেনারেটিভ এআই ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

গুগলের নিজস্ব মূলধারার পণ্যে আর্থিক ফি চালুর প্রথম ঘটনা হতে যাচ্ছে এটি। যদিও, কোম্পানিটি এরইমধ্যে কয়েকটি ফিচারের জন্য আর্থ নিয়ে থাকে, যেমন- বাড়তি স্টোরেজ ও নিজস্ব পণ্যে বিভিন্ন নতুন ফিচার যোগ করা। তবে, সকল ব্যবহারকারীর জন্য গুগলের সার্চ পরিষেবাটি সবসময় বিনামূল্যেই ছিল, যেখানে বিজ্ঞাপন থেকে অর্থ সংগ্রহ করে আসছে কোম্পানিটি।

তবে প্রচলিত সার্চ ইঞ্জিন, যেখানে ওয়েব থেকে বিভিন্ন ফলাফল একত্র করা হয়, তা এখনও বিনামূল্যেই ব্যবহার করা যাবে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। আর আর্থিক ফি’ভিত্তিক ব্যবহাকারীর ক্ষেত্রেও বিজ্ঞাপন দেখানো অব্যাহত থাকবে।

তবে যারা প্রিমিয়াম সেবার জন্য অর্থ পরিশোধ করবেন, তারা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি সার্চ ফলাফল দেখার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

বিশেষজ্ঞদের একটি অংশ এরইমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ওয়েব সার্চের বেলায় এআইয়ের তৈরি ফলাফল দেখা যেতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের সরাসরি ও সুনির্দিষ্ট জবাব পাবেন।

তবে সমালোচকদের শঙ্কা, সেইসব জবাবে যাচাই না করা তথ্যও থাকতে পারে, বিশেষ করে বিভিন্ন ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)’-এ কখনও কখনও যখন এমন ‘হ্যালুসিনেট’ করা জবাব তৈরির প্রবণতা দেখায়, যা দেখলে আপাত নির্ভরযোগ্য মনে হলেও, আসলে তা ভুল।

নিজেদের অন্যান্য পণ্যে কয়েকটি এআই টুলের জন্য এরইমধ্যে আর্থিক ফি নিতে শুরু করেছে গুগল। আর আর্থিক ফি পরিশোধ করা ব্যবহারকারীরা জিমেইল ও গুগল ডক্সের মতো পণ্যে গুগলের নতুন এআই সহায়ক ব্যবস্থা ‘জেমিনাই’ ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন, যা তাকে বিভিন্ন টেক্সট সাজেস্ট করে থাকে।

তবে বিজ্ঞাপনবিহীন সার্চ অভিজ্ঞতা নিয়ে কাজ করার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছে কোম্পানিটি। এফটি’র প্রতিবেদন এ বিষয়টি নিশ্চিত না করলেও নতুন আর্থিক ফিভিত্তিক ফিচার নিয়ে কাজ করার কথা নিশ্চিত করেছে গুগল।

“আমরা বিজ্ঞাপনবিহীন সার্চ অভিজ্ঞতা নিয়ে কাজ করছি না বা এই বিষয়টি বিবেচনায় রাখছি না। তবে, আমরা আগের মতোই বিভিন্ন নতুন প্রিমিয়াম সক্ষমতা ও সেবা তৈরি চালিয়ে যাব যাতে গুগলে আমাদের আর্থিক পরিষেবার পরিসর বাড়ানো যায়,” বলেছে গুগল।

Tags: গুগলগুগল সার্চ ইঞ্জিনসার্চ ইঞ্জিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আইফোনকে টেক্কা দিতে বাজারে আসলো স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে
নির্বাচিত

রবিবার থেকে রেলের টিকিট অনলাইনে

স্মার্ট টিভির ‘গোয়েন্দাগিরি’ থেকে বাঁচবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্ট টিভির ‘গোয়েন্দাগিরি’ থেকে বাঁচবেন যেভাবে

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

এখন আর মোবাইল ফোন আমদানির প্রয়োজন নেই : মোস্তাফা জব্বার

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা
নির্বাচিত

জামানতবিহীন ৫০ লাখ টাকা ঋণ পাবেন আইসিটি উদ্যোক্তারা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার...

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix