Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাবধান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৫ মে ২০১৯
সাবধান হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ।
Share on FacebookShare on Twitter

ফেসবুক নিয়ন্ত্রিত মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ সাইবার হামলার শিকার হয়েছে। বিপুলসংখ্যক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য খোয়া গেছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ১৫০ কোটি ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব অ্যাপ হালনাগাদ করে নেয়ার পরামর্শ দিয়েছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এ হামলা অত্যন্ত দক্ষ ও উন্নত প্রযুক্তিজ্ঞানসম্পন্ন সাইবার অপরাধীদের কাজ বলে মনে করা হচ্ছে। মাসখানেক আগেই এ হামলার বিষয় ধরতে পারেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ভেঙে গ্রাহক তথ্য হাতিয়ে নিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ভয়েস কলিং ফিচার। এ হামলার সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা কোম্পানি এনএসও গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়ন করা কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে হামলা চালানো হয়।

জানা গেছে, নির্দিষ্ট কোনো স্মার্টফোন থেকে ভয়েস কল করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্মার্টফোনে। কেউ ফোন কল ধরুক বা না ধরুক, স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে ইনস্টল হয়ে যাবে হ্যাকিংয়ের স্পাইওয়্যার। এভাবে বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করেছে সাইবার অপরাধীরা।

বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে গত শুক্রবারই প্রয়োজনীয় সফটওয়্যার প্যাচ সরবরাহ করা হয়েছে। হোয়াটসঅ্যাপ হালনাগাদ করে নিলে তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থাকবে না। সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপের ভয়েস কল ফিচার কাজে লাগিয়ে নজরদারির সফটওয়্যার ডিভাইসে ইনস্টল করানোর অভিনব পদ্ধতি বের করেছে, যা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ইনস্টল করালেও ডিভাইসের কল লগে এ-সংক্রান্ত কোনো তথ্য থাকে না।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, তাদের নিরাপত্তা দল চলতি মাসের শুরুর দিকে নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর তা মানবাধিকার গ্রুপ, নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ও মার্কিন বিচার বিভাগকে অবহিত করা হয়। ইসরায়েলি এনএসও গ্রুপ ছাড়াও এ হামলার পেছনে সরকারি মদদপুষ্ট কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এনএসও গ্রুপ এর আগে ‘সাইবার অস্ত্রের ডিলার’ হিসেবে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটির উন্নয়নকৃত সফটওয়্যার নির্দিষ্ট ডিভাইস থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে। এছাড়া অবস্থানগত তথ্য, মাইক্রোফোন ও ক্যামেরার তথ্যও সংগ্রহ করতে পারে। এনএসও গ্রুপের সফটওয়্যার সন্ত্রাস ও অপরাধ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের অনুমোদিত সরকারি সংস্থা ব্যবহার করতে পারে।

অবশ্য হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করে এনএসও গ্রুপ জানিয়েছে, তারা সিস্টেম পরিচালনা করে না। অনেক লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়ার পর গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থা তা নিরাপত্তার কাজে ব্যবহার করে। যেকোনো অভিযোগ উঠলে তার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি সিস্টেম বন্ধ করে দেয়া হয়।

বিশ্বব্যাপী ১৫০ কোটি মানুষ মেসেজিং, ভয়েস ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। সাম্প্রতিক হামলায় কারা ভুক্তভোগী এবং কতসংখ্যক ব্যবহারকারীর তথ্য খোয়া গেছে তা এত দ্রুত বলা সম্ভব নয় বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে এ হামলা কেবল নির্দিষ্ট ব্যবহারকারীদের লক্ষ্য করে চালানো হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, অতীতেও তারা এনএসও গ্রুপের উন্নয়নকৃত টুল দিয়ে সাইবার হামলার শিকার হয়েছিল।

অ্যামনেস্টি টেকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডানা ইংলেটন জানান, আপনি কিছু না করলেও আপনার ফোনে আক্রমণ করতে পারে তারা। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীদের নজরদারিতে রাখার প্রচুর প্রমাণ আছে। এর জন্য জবাবদিহি থাকা উচিত।

Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা
প্রযুক্তি সংবাদ

সরকারের গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে চলছে অনলাইন বেটিং নিয়ে প্রচারণা

জুমের বিকল্প হবে সরকারি অ্যাপ ‘বৈঠক’
প্রযুক্তি সংবাদ

জুমের বিকল্প হবে সরকারি অ্যাপ ‘বৈঠক’

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক
অটোমোবাইল

লং ড্রাইভের জন্য হোন্ডার নতুন ডিজাইনের বাইক

নিরবচ্ছিন্ন গেমিংয়ে লিংক বুমিং প্রযুক্তি
নির্বাচিত

নিরবচ্ছিন্ন গেমিংয়ে লিংক বুমিং প্রযুক্তি

ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয়
নির্বাচিত

ওয়ালটনকে শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার প্রত্যয়

অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রার যাত্রা শুরু
ই-কমার্স

অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রার যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix