Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াল ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১৫ মে ২০১৯
যুক্তরাষ্ট্রে চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াল ফেসবুক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে সব ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এ কর্মীদের ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৫ ডলার থেকে বাড়িয়ে ২০ ডলার নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। গত সোমবার ফেসবুকের দেয়া এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। অন্যান্য দেশেও একই ধরনের মজুরি কাঠামো প্রণয়ন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ফেসবুক।

যুক্তরাষ্ট্রে একদিকে জীবন ধারণের ব্যয় বাড়ছে, অন্যদিকে সাধারণ কর্মীদের প্রতি আচরণ ও কেমন বেতন দেয়া হচ্ছে তা নিয়ে কড়া নজরদারির মধ্যে রয়েছে ফেসবুক। এসব কারণেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের কর্মীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে বলে ধারণা করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সানফ্রান্সিসকো বে এরিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে কর্মরত ফেসবুক কর্মীদের ঘণ্টায় ন্যূনতম ২০ ডলার মজুরি দেয়া হবে। আর সিয়াটলের ফেসবুক কর্মীরা পাবেন ১৮ ডলার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বাবুর্চি, ক্লিনার, নিরাপত্তাকর্মী অথবা গাড়িচালকরা ঘণ্টায় ১৫ ডলার মজুরি পাচ্ছেন, যা জীবন ধারণের জন্য মোটেও পর্যাপ্ত নয় তা পরিষ্কার।

এছাড়া ফেসবুকের কন্টেন্ট পর্যালোচনাকারীদের ন্যূনতম মজুরিও বৃদ্ধি করা হয়েছে। বে এরিয়া, নিউইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসিতে কন্টেন্ট পর্যালোচনার জন্য নিয়োজিত কর্মীদের ঘণ্টায় ন্যূনতম ২২ ডলার দেয়া হবে। এ বিভাগে কর্মরত সিয়াটলের কর্মীরা পাবেন ২০ ডলার করে এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মেট্রো এলাকার কর্মীদের ১৮ ডলার করে মজুরি দেয়া হবে।

সর্বশেষ ২০১৫ সালে ঘণ্টা হিসেবে ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছিল ফেসবুক। প্রযুক্তি খাতের এলিট শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গে সর্বনিম্ন মজুরিপ্রাপ্ত কর্মীদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতেই মূলত সে সময় মজুরি বৃদ্ধি করা হয়।

ক্যালিফোর্নিয়ায় জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে ওঠার কারণে আয়বৈষম্য হ্রাসে চাপে রয়েছে সিলিকন ভ্যালি। অফিস ফর লেবার স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট জানিয়েছে, জুলাই থেকে সানফ্রান্সিসকোয় ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ১৫ ডলার ৫৯ সেন্টে উন্নীত করা হয়েছে।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা আছে

কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন হাজ্জা আল মানসুরি
প্রযুক্তি সংবাদ

কোরআন নিয়ে মহাকাশে পৌঁছেছেন হাজ্জা আল মানসুরি

বাংলাদেশে উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির
প্রযুক্তি সংবাদ

চীনের সঙ্গে চিপ প্রযুক্তি বিনিময়ের খবর নাকচ এএমডির

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

গ্রাহকদের টাকা পরিশোধ নিয়ে সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি

ফাইভজি টেস্টিং-এ ৬০ মেগাহার্জ তরঙ্গ পেতে পারে টেলিটক
টেলিকম

ফাইভজি টেস্টিং-এ ৬০ মেগাহার্জ তরঙ্গ পেতে পারে টেলিটক

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix