Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতের স্মার্টফোন রফতানি দেড় হাজার কোটি ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
ভারতের স্মার্টফোন রফতানি দেড় হাজার কোটি ডলার ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

চলতি অর্থবছরে ভারত থেকে মোট ১ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের স্মার্টফোন রফতানি হয়েছে। এর মধ্যে আইফোনের রফতানি বেড়েছে ৩৫ শতাংশ। সম্প্রতি দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ইটি টেলিকম।

২০২২-২৩ অর্থবছরে মোট ১ হাজার ১১০ কোটি ডলার মূল্যের স্মার্টফোন রফতানি করা হয়েছিল। চলতি অর্থবছরে মোট রফতানির ৬৫ শতাংশই ছিল অ্যাপলের নিয়ন্ত্রণে। সে হিসাবে কোম্পানিটি মোট ১ হাজার কোটি ডলার মূল্যের পণ্য বাজারজাত করেছে, যা ২০২৩ অর্থবছরের ৫০০ কোটি ডলারের দ্বিগুণ।

সরকারি নথির তথ্যানুযায়ী, মোবাইলসহ ভারতে ইলেকট্রনিক পণ্য উৎপাদন খাতে ১২ লাখের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এছাড়া চলতি অর্থবছরে দেশটি ৫ হাজার কোটি ডলারের বেশি পণ্য তৈরি করেছে।

ভারতের তথ্য ও যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাক্ষাৎকারে বলেন, ‘‌মোবাইল ফোন উৎপাদনে আমরা ভালো সফলতা পেয়েছি। স্থানীয় পর্যায়ে মূল্যসংযোজন বৃদ্ধি পেয়েছে। কেননা বর্তমানে ইলেকট্রনিক পণ্য উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপাদান ভারতেই তৈরি হচ্ছে।’

তথ্য ও যোগাযোগমন্ত্রী আরো জানান, ভারতে স্মার্টফোন উৎপাদন এবং রফতানির হার আরো বাড়বে। কেননা কোম্পানিগুলো এখন স্থানীয় পর্যায়ে তাদের পুরো ইকোসিস্টেম তৈরির কাজ করছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ পর্যায়ে ডিজাইন করার সক্ষমতাও বাড়ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সামগ্রিকভাবে ভারত থেকে ইলেকট্রনিক পণ্য রফতানি ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৯১২ কোটি ডলারে উন্নীত হয়েছে। যেখানে আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ৩৫৫ কোটি ডলার। তবে একই সময়ে দেশটির অন্যান্য পণ্যের রফতানি ৩ দশমিক ১১ শতাংশ কমেছে।

২০২২ অর্থবছরে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের কারণে সেলফোন রফতানি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কেননা এর পরিপ্রেক্ষিতে অ্যাপলের অন্যতম তিন সরবরাহকারী ফক্সকন, পেগাট্রন ও উইস্ট্রন ভারতে কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমোদন ও সহায়তা পেয়েছিল। অন্যদিকে ভারতের ডিক্সন, লাভা, ইউটিএল ও অপ্টিমাসসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান এ স্কিমের জন্য অনুমোদন পেয়েছিল।

শিল্প সংস্থা ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের (আইসিইএ) চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্র বলেন,৷ ‘গত আট বছরে ভারতের মোবাইল ফোন উৎপাদন খাত ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশেষ করে শেষ তিন বছর অনেক ভালো ফল দেখিয়েছে।’

তিনি বলেন, ‘তবে এ অর্জনের কারণে কাজ থামানো যাবে না। শুল্ক ও কর সুবিধার পাশাপাশি শিল্প অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তুমুল প্রতিযোগিতাময় বাজারে টিকে থাকতে হবে এবং এর মাধ্যমে ২০২৬-২৭ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’

Tags: ভিভো স্মার্টফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০০ টাকায় বদলানো যাবে শাওমি ফোনের ব্যাটারি
নির্বাচিত

৫০০ টাকায় বদলানো যাবে শাওমি ফোনের ব্যাটারি

বিডিওএসএনের উদ্যোগে নারীদের জন্য ক্যারিয়ার টক
নির্বাচিত

বিডিওএসএনের উদ্যোগে নারীদের জন্য ক্যারিয়ার টক

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল
কিভাবে করবেন

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল
বিবিধ

বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix