Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়েকে নিষিদ্ধের নির্বাহী আদেশে সইয়ের প্রস্তুতি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
হুয়াওয়েকে নিষিদ্ধের নির্বাহী আদেশে সইয়ের প্রস্তুতি ট্রাম্পের
Share on FacebookShare on Twitter

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। দুপক্ষের এ উত্তেজনায় আরেক দফা ঘি ঢালতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই তিনি একটি নির্বাহী আদেশে সই করতে পারেন। মূলত জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টির ঝুঁকিতে রয়েছে, এমন টেলিযোগাযোগ যন্ত্রাংশ ক্রয়ে মার্কিন কোম্পানিগুলোকে বাধা দিতেই আদেশটি জারি করা হচ্ছে। এ পদক্ষেপের মাধ্যমে চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর ব্যবসায় নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম হয়ে উঠবে। ট্রাম্প এমন এক সময় নির্বাহী আদেশে সই করার প্রস্তুতি নিয়েছেন, যখন সব দেশকে আশ্বস্ত করতে ‘নো-স্পাই’ চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করেছে হুয়াওয়ে।

ডোনাল্ড ট্রাম্প সই করতে যাওয়া নির্বাহী আদেশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা দেশ অথবা কোম্পানির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। এক বছরেরও বেশি সময় ধরে এ নির্বাহী আদেশ জারির বিষয়ে চিন্তাভাবনা চলছে। কিন্তু বারবার তা পিছিয়ে দেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, কার্যাদেশ জারির প্রক্রিয়া আবারো বিলম্বিত হতে পারে।

নির্বাহী আদেশে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলবে এমন জরুরি মুহূর্তে এ আইনের আওতায় প্রেসিডেন্টকে বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, বাণিজ্য মন্ত্রণালয়কে উদ্দেশ করে কার্যাদেশটি জারি করা হবে এবং কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে কাজ করা হবে।

নির্বাহী আদেশটি এমন এক সময় কার্যকর হতে যাচ্ছে, যখন কিনা বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে শুল্কযুদ্ধ চরমে পৌঁছেছে। চীনের বাণিজ্য নীতিকে নিয়মবহির্ভূত আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই প্রথম এ যুদ্ধ শুরু করা হয়।

স্মার্টফোন নির্মাতা বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিসের তৈরি যন্ত্রাংশ চীন সরকারের গুপ্তচরবৃত্তিতে ব্যবহূত হতে পারে এমন ধারণা থেকেই কোম্পানিটির বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও হুয়াওয়ের পক্ষ থেকে এ অভিযোগ বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে। নির্বাহী আদেশ কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে হুয়াওয়ের ব্যবসার পথ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। যদিও প্রতিবেদনটি নিয়ে হুয়াওয়ে, হোয়াইট হাউজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্র এ মুহূর্তে হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করছে না। এছাড়া মিত্র দেশগুলোকেও কোম্পানিটি থেকে দূরে থাকার চাপ দিচ্ছে। পরবর্তী প্রজন্মের ফাইভজি নেটওয়ার্কের জন্য তৈরি হুয়াওয়ের যন্ত্রাংশকে ‘অবিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টে ট্রাম্প সরকারি কাজে হুয়াওয়ে, জেডটিইসহ চীনা কোম্পানিগুলোর তৈরি যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি বিল সই করেন। জানুয়ারিতে মার্কিন প্রসিকিউটররা ওয়াশিংটনে হুয়াওয়ের দুটি শাখার বিরুদ্ধে টি-মোবাইল ইউএস করপোরেশনের ব্যবসার গোপন তথ্য চুরির অভিযোগ দায়ের করেন। এছাড়া ইরানের ওপর দেয়া নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে হুয়াওয়ে এবং প্রধান আর্থিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

হুয়াওয়ের বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির উদ্বেগ ছড়িয়ে দিচ্ছে, তখন সবাইকে আশ্বস্ত করতে ব্রিটেনসহ বিভিন্ন দেশের সঙ্গে ‘নো-স্পাই’ চুক্তি সইয়ের আগ্রহ প্রকাশ করেছে কোম্পানিটি। সম্প্রতি হুয়াওয়ের চেয়ারম্যান এ কথা জানান।

লন্ডনে হুয়াওয়ের চেয়ারম্যান বলেছেন, ‘যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে আমরা ‘নো-স্পাই’ চুক্তি সইয়ে আগ্রহী। আমাদের তৈরি যন্ত্রাংশগুলো যে কোনো গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে তৈরি নয়, সে বিষয়ে প্রতিশ্রুতি দিতেই এ চুক্তি করব আমরা।’

এদিকে নিজেদের ফাইভজি অবকাঠামোতে হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সময় নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নেটওয়ার্কের নিরাপত্তা ও স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
নির্বাচিত

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে
প্রযুক্তি সংবাদ

অপো-ভিভো কারখানা কর্মীদের সময়মতো বেতন দেবে

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
নির্বাচিত

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

স্বাস্থ্যের জন্য বিপজ্জনক স্যামসাং-আইফোন!
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্যের জন্য বিপজ্জনক স্যামসাং-আইফোন!

মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টকার্ড পাঠাবে ডাক বিভাগ
প্রযুক্তি সংবাদ

মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী সম্বলিত পোস্টকার্ড পাঠাবে ডাক বিভাগ

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix