Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশে তৈরি চিপের দাম বাড়াবে টিএসএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
বিদেশে তৈরি চিপের দাম বাড়াবে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

তাইওয়ানের বাইরে তৈরি হওয়া সব ধরনের চিপের দাম বাড়ানোর কথা ভাবছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। ফলে এসব চিপ ব্যবহার করে যেসব পণ্য তৈরি করা হবে, সেগুলোর দামও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চিপ উৎপাদনের গতি বাড়াতে অ্যারিজোনায় কারখানা স্থাপন করেছে কোম্পানিটি। চলতি বছর শেষে সেখানে উৎপাদন শুরু হবে। মোবাইল ফোন থেকে শুরু করে গেম কনসোল অথবা কম্পিউটারসহ বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসে বর্তমানে টিএসএমসির তৈরি চিপ ব্যবহার করা হয়।

প্রযুক্তি বিশারদদের মতে, বিদেশে তৈরি চিপের জন্য তাইওয়ানের এ বহুজাতিক সেমিকন্ডাক্টর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ও ডিজাইন কোম্পানি তাদের চার্জ বাড়াবে। নির্মাতারা যদি তাইওয়ানের হোম বেসের বাইরে তৈরি হওয়া পণ্য কিনতে পছন্দ করেন তাহলে এ ব্যয় বাড়ানো হবে। সম্প্রতি কোম্পানির আয় প্রতিবেদন প্রকাশের সময় টিএসএমসির সিইও সিসি ওয়েই এসব তথ্য জানিয়েছেন।

সিসি ওয়েই বলেন, ‘‌যদি কোনো গ্রাহক একটি নির্দিষ্ট এলাকা থেকে চিপ কিনতে চান, তাহলে তাদের খরচ বাড়বে। আজকের খণ্ডিত বিশ্বায়ন পরিবেশে টিএসএমসি, আমাদের গ্রাহক ও আমাদের প্রতিযোগীসহ সবার জন্য খরচ বেশি হবে।’

মূল্য বৃদ্ধি নিয়ে এরই মধ্যে গ্রাহকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আরেক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, তাইওয়ানের বাইরে চিপ তৈরি করা টিএসএমসির জন্য বেশি ব্যয়বহুল। আর এ কারণেই চিপগুলোর জন্য চার্জ বাড়ানো হবে বলে জানিয়েছে তারা। তবে তাইওয়ানের বাইরে চিপ সরবরাহ বাড়ানোর জন্য কোম্পানি ও সরকারের চাপের মধ্যেও তারা সে খরচগুলো বহন করবে বলেও জানানো হয়েছে।

জাপানে টিএসএমসি আগেই কারখানা স্থাপন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনায় বেশ কয়েকটি প্লান্টও তৈরি করছে তারা। এদিকে দেশে উৎপাদন বাড়াতে চিপ আইনের অধীনে গত সপ্তাহে টিএসএমসিকে ৬৬০ কোটি ডলারের একটি তহবিল দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে টিএসএমসি তার মার্কিন বিনিয়োগ ২ হাজার ৫০০ কোটি থেকে বাড়িয়ে ৬ হাজার ৫০০ কোটি ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া চলতি দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আরেকটি কারখানা নির্মাণ ও ২০২৮ সালের মধ্যে আরো উন্নত দুই ন্যানোমিটার চিপ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোয়ালকমের নতুন চিপে উইন্ডোজ গেম চলবে
নির্বাচিত

কোয়ালকমের নতুন চিপে উইন্ডোজ গেম চলবে

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট
প্রযুক্তি সংবাদ

ফোনকে আরো স্মার্ট করতে সহায়ক ৬ অ্যান্ড্রয়েড উইজেট

ইউএসবি ড্রাইভ দিয়ে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার, সতর্ক না হলে বড় বিপদ!
প্রযুক্তি পরামর্শ

ইউএসবি ড্রাইভ দিয়ে ছড়াচ্ছে ভয়ংকর ম্যালওয়্যার, সতর্ক না হলে বড় বিপদ!

দুবাই ফেরত আইফোনের ফাঁদে বাংলাদেশি ক্রেতারা
নির্বাচিত

উত্তরায় ৩৬৩টি আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

গোপনে ফোন কল রেকর্ড করে যে স্পাইওয়্যার
প্রযুক্তি সংবাদ

স্পাইওয়্যার কী এবং কীভাবে এটি দুর করা যায়

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix