Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 May 2024
স্মার্ট বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড
Share on FacebookShare on Twitter

ডেটা স্টোরেজ ও ডিজাস্টার রিকভারি সেবায় দেশের একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (ওসিআই) ডেডিকেটেড রিজিয়ন বাস্তবায়ন করেছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ক্লাউডভিত্তিক ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়ায় সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এটি। বাংলাদেশের নিজস্ব সরকারি ক্লাউড সেবা স্থানীয়ভাবে ক্লাউড অবকাঠামো ও ডাটার সুরক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।

সরকারি সার্বভৌম (সভরেন) ক্লাউড জাতীয় নিরাপত্তা, ই-গভর্ন্যান্স, এবং ই-ফাইলিংসহ স্বাস্থ্য ও সামাজিক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা বাংলাদেশের সীমানার মধ্যে থেকেই পরিচালনা করবে। ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে বাংলাদেশের ৩০ টির বেশি সরকারী সংস্থা এখন ওরাকলের সব ক্লাউড সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছে, যা একইসঙ্গে সুশাসন, নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতা অনুসরণ ও ডাটা নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া, ওসিআই ডেডিকেটেড রিজিয়ন বিডিসিসিএলকে উল্লেখযোগ্যভাবে দ্রুত ও সাশ্রয়ী সুবিধা দেবে, যা তাদের ব্যবহারকারীদের নতুন অ্যাপ্লিকেশন ও অনলাইনভিত্তিক সেবা দ্রুত ও কার্যকর করতে সাহায্য করবে। ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে ওরাকলের পাবলিক ক্লাউডের সব পরিষেবা, নিয়মিত আপডেট, ব্যয় সাশ্রয় ও সার্বিক সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) সুবিধা পাওয়া যাবে।

” স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ গড়ে উঠছে ডিজিটাল বাংলাদেশের তৈরি করা লঞ্চ প্যাডের ওপর, যেখানে ডেটাই হবে নতুন মুদ্রা এবং এটি দীর্ঘমেয়াদী ডিজিটাল রূপান্তরের মূল চাবিকাঠি হয়ে উঠবে, যাতে উপকৃত হবে বাংলাদেশের সব নাগরিক।” বলেন জুনাইদ আহমেদ পলক এমপি, প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তিনি বলেন, “এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড, যা গড়ে উঠেছে ওরাকল ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে। আধুনিক অর্থনীতির জন্য আমাদের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করতে এবং সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এটি। ওরাকলের সহযোগিতায় আমরা একটি সত্যিকারের স্মার্ট সরকার গঠণ করতে পারব বলে আশা করছি।

একক ব্যবহারকারীর জন্য ডিজাইন করা ওরাকল ওসিআই ডেডিকেটেড রিজিয়ন এপিআই অপারেশন ও মেটাডেটাসহ বাংলাদেশের সব সরকারি ডেটাকে দেশের ভিতরে সীমাবদ্ধ রাখতে বিডিসিসিএলকে সক্ষম করে তুলবে। ওসিআই ডেডিকেটেড রিজিয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবস্থাপনা সক্ষমতা এবং ওরাকলের পাবলিক ক্লাউডে আসা নতুন সব ফিচার সংযোজনের সুবিধা পাওয়া যাবে। ওরাকল হল একমাত্র হাইপারস্কেলার যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা দিতে সক্ষম এবং এটি ডেডিকেটেড, পাবলিক এবং হাইব্রিড ক্লাউড প্ল্যাটফরমের মাধ্যমে বিশ্বব্যাপী শতাধিক ক্লাউড সার্ভিসেস দিতে পারে। ওরাকলের সার্বভৌম এআই সক্ষমতা ব্যবহার করে বাংলাদেশ সরকার নিজেদের ডাটা সেন্টার ও এআই অবকাঠামো ব্যবস্থাপনার পরিকল্পনা করছে।

বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. শামসুল আরেফিন বলেন, “ক্লাউডভিত্তিক রূপান্তরের যাত্রাকে নিরাপদে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারি সংস্থাগুলোকে সহায়তা করবে ওরাকলের মাধ্যমে বাস্তবায়িত বাংলাদেশের সরকারি সার্বভৌম ক্লাউড। নাগরিকদের ব্যয় সাশ্রয়ী ও নিরাপদভাবে আধুনিক পরিষেবা প্রদানে ক্লাউডের শক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করবে সরকারি প্রতিষ্ঠানগুলো।

“কর্মদক্ষতা বৃদ্ধি, পরিমাপযোগ্যতা ও ব্যয় সাশ্রয়ের জন্য নিরাপদ পদ্ধতি হিসেবে সরকারগুলোর কাছে ক্লাউড-ফার্স্ট নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।” বলেন গ্যারেট ইলগ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার, জাপান ও এশিয়া প্যাসিফিক, ওরাকল। তিনি বলেন, “ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে সরকারগুলোর জন্য যেমন উদ্ভাবনী সেবা প্রদানের সুযোগ তৈরি হয়, তেমনি নাগরিকদের আরো ভালো সেবা দিতে সরকারি কর্মীদের সক্ষমতা বাড়ানো যায়। বাংলাদেশ সরকারের নিজস্ব ডেটা সেন্টারের মধ্যেই একটি সম্পূর্ণ ক্লাউড সলিউশন দিচ্ছে ওসিআই ডেডিকেটেড রিজিয়ন। এটি একটি দ্রুত, দক্ষ, নিরাপদ এবং সাশ্রয়ী প্ল্যাটফরম নিশ্চিত করে, যা অ্যাপ্লিকেশনের আধুনিকায়ন, উদ্ভাবনকে ত্বরান্বিত করা ও ডেটা সার্বভৌমত্বের প্রয়োজনীয়তার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।

“ওরাকলের সাথে বাংলাদেশের সরকারি সার্বভৌম ক্লাউড প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের একটি কার্যকর ক্ষেত্র তৈরি হয়েছে, যা নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে। আমরা আশা করছি, এ ক্লাউডের ব্যবহার সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসবে, যা দেশের ডিজিটাল ভবিষ্যতের পথে সহায়ক হবে”, বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিডিসিসিএল ওরাকলের সঙ্গে কাজ করছে, যা অত্যন্তউৎসাহব্যঞ্জক। প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজমান থাকলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাদের উচ্চ-মানের প্রযুক্তিগত দক্ষতার কারণে বাংলাদেশের ডিজিটাল এ রূপান্তরের প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করে যাবে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নীতি ও আইনের প্রয়োজনীয়তা তুলে ধরতে ধারাবাহিকভাবে সক্রিয় থাকবে যুক্তরাষ্ট্র সরকার। “

বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বিডিসিসিএলের মাধ্যমে ওসিআই ডেডিকেটেড রিজিয়ন বাস্তবায়ন করেছে।

ওরাকল ফিউশন ক্লাউড অ্যাপ্লিকেশন স্যুটের মাধ্যমে সমন্বিত ক্লাউড ব্যবহারের অভিজ্ঞতা দেবে ওরাকল ডেডিকেটেড রিজিয়ন, যার আওতায় রয়েছে ওরাকল ফিউশন ক্লাউড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), ওরাকল ফিউশন ক্লাউড হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট (এইচসিএম), ওরাকল ফিউশন ক্লাউড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এসসিএম), এবং ওরাকল অ্যাডভার্টাইজিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স (সিএক্স)।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির যথাযথ ব্যবহারে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে —বিজ্ঞান সচিব

দেশে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ: বিবিএস
প্রযুক্তি সংবাদ

দেশে দিনে একবার হলেও ইন্টারনেটে যুক্ত হন ৭৫ শতাংশ: বিবিএস

বকেয়া পরিশোধে গড়িমসি, ইন্টারনেটে গতি ফিরছে না সহসাই
টেলিকম

বকেয়া পরিশোধে গড়িমসি, ইন্টারনেটে গতি ফিরছে না সহসাই

অনলাইন হ‌চ্ছে আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

অনলাইন হ‌চ্ছে আন্তঃ পলিটেকনিক প্রোগ্রামিং প্রতিযোগিতা

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

আউটলুক লাইট ভার্সন আনবে মাইক্রোসফট
নির্বাচিত

আউটলুক লাইট ভার্সন আনবে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোন আগে অ্যাক্টিভ করা হয়েছে কি না, জানবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2024

স্মার্ট বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix