Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 May 2024
৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫
Share on FacebookShare on Twitter

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের বাজারে হাজির হয়েছে ১ নম্বর কোয়ালিটি সম্পন্ন রিয়েলমি সি৬৫ নিয়ে। এই ফোনটির রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম।

একই দামের অন্যান্য ব্র্যান্ডের ফোনের মধ্যে রিয়েলমি সি৬৫ একটি নতুন মাইলফলক সৃষ্টিকারী একমাত্র ডিভাইস। কেননা এই স্মার্টফোনের রয়েছে টিইউভি-এসইউডি সার্টিফিকেশন থেকে পাওয়া সম্মানজনক জার্মান ফোর-ইয়ার স্মুদ সার্টিফিকেশন, যা ফোনটির পারফরম্যান্স কোয়ালিটির সত্যতা নিশ্চিত করে। এই ফোনে রয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেটের মতো নানা প্রযুক্তিগত সুরক্ষা, যা চোখের চাপ কমায়। এতে আরও রয়েছে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স এবং উদ্ভাবনী কার্যক্ষমতাসম্পন্ন রেইনওয়াটার স্মার্ট টাচ ও ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইন, যা ফোনটির দীর্ঘস্থায়িত্বের পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্সকে আরও বাড়িয়ে তোলে।

এই কৃতিত্ব ডিভাইসটির অসাধারণ কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতাকে তুলে ধরে, যাতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে এর শক্তিশালী প্রসেসর ও রিয়েলমি’র এআই বুস্ট মোড। রিয়েলমি সি৬৫ বাজারে আনার সময় এর এআই বুস্ট ফিচারটি ডিভাইসপ্রেমীদের সামনে হাজির করতে পেরে রিয়েলমি গর্বিত। ফোন ব্যবহারকারীদের একটি নিরবচ্ছিন্ন ও সত্যিকারের সক্রিয় ইউজার এক্সপেরিয়েন্স দিতে এই ফিচারটি পারফরম্যান্স বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ পাওয়ার এফিশিয়েন্সিও প্রদান করে।

রিয়েলমি সি৬৫ ডিভাইসে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতার একটি ম্যারাথন ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে, ডিভাইস ব্যবহারকারীরা বাধাহীনভাবে ফোন ব্যবহারের পাশাপাশি পাবেন দ্রুত ফোন চার্জ করার সুবিধা, যা সবমিলিয়ে তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম বডি, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন। তারার আলোর (স্টারলাইট) ঝলকানিতে অনুপ্রাণিত হয়ে, এই ফোনে যুক্ত করা হয়েছে একটি উন্নত ৩০০এনএম ৭-লেয়ার কোটিং প্রক্রিয়া, যা একটি অনন্য দ্বি-স্তরযুক্ত তারার আলোর (স্টারলাইট) প্রভাব তৈরি করে। পাশাপাশি ডিজাইনটিকে আরও অসাধারণ করে তোলে এতে থাকা ভ্যাকুয়াম-প্লেটেড হাই-গ্লস প্রক্রিয়া, যা আপনার সামনে আপনার অনন্য পছন্দকে উপস্থাপন করে। স্মার্টফোনটি স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।

এছাড়াও, রিয়েলমি সি৬৫ এর অনন্য পরফরম্যান্স প্রদর্শনের আরেকটি বিশেষ ক্ষেত্র হলো এর মেমরির সক্ষমতা। ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি + ৮ জিবি সমৃদ্ধ অসাধারণ র‌্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এই স্টোরেজ স্পেসে ফোন ব্যবহারকারীরা কোনো চিন্তা ছাড়াই তাদের ফটো, ভিডিও ও অ্যাপ সংরক্ষণ করতে পারেন, যা ব্যবহারকারীদের একটি মসৃণ বা স্মুদ ও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।

এসব উন্নত ফিচারের মাধ্যমে, ব্যবহারকারীরা একটি ধারাবাহিকভাবে মসৃণ ও নিরবচ্ছিন্ন অপারেটিং অভিজ্ঞতা প্রত্যাশা করতে পারে, যা স্মার্টফোনের সামগ্রিক কর্মক্ষমতাকে অভূতপূর্ব লেভেলে নিয়ে যায়।

রিয়েলমি সি৬৫ এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়। এছাড়াও, আজ ৮ মে দুপুর ২টা থেকে তিন ঘণ্টার জন্য অনলাইন প্ল্যাটফর্ম পিকাবু-তে মাত্র ১৮,৮৯৯ টাকার ফ্ল্যাশ সেলে পাচ্ছেন রিয়েলমি সি৬৫ স্মার্টফোনটি। একইসঙ্গে এতে পাচ্ছেন একটি স্ট্যান্ডার্ড অফিসিয়াল ওয়ারেন্টি।

ফ্ল্যাশ সেলের পরে, আজ অর্থ্যাৎ ৮ মে থেকে ১২ মে পর্যন্ত ডিভাইসটি প্রি-বুকিং দিলে রয়েছে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে ১ লাখ টাকার একটি মেগা অফার এবং বিনামূল্যে একটি রিয়েলমি সি৬৫ জেতার সুযোগ, সঙ্গে রয়েছে একটি ছয় মাসের স্ক্রিন প্রটেকশন ওয়ারেন্টি (এটি শুধু ১৩ মে-তে পাওয়া যাবে)।

রিয়েলমি গ্রাহকদের জন্য আরও রয়েছে জিপি (২৬ জিবি ৪জি) এবং বাংলালিংক (১৫জিবি ৪জি) থেকে ফ্রি ইন্টারনেট ডাটা পাওয়ার সুযোগ। এছাড়া, আকর্ষণীয় প্রি-বুক অফারের পাশাপাশি রিয়েলমি’র গ্রাহকদের কাছে থাকা এর রিসিপ্টের ওপর অনলাইন লটারির আয়োজন করা হবে। এই অনলাইন লটারি পোর্টাল সিস্টেমের মাধ্যমে রিয়েলমিপ্রেমীদের দেওয়া হবে নানা ধরনের পুরস্কার।

প্রি-বুকিং নিশ্চিত করতে, ফোন ব্যবহারকারীরা https://realmebd.com/c65prebook/ এই সাইটটিতে ভিজিট করতে পারেন।

আরও তথ্যের জন্য, রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ – এ ঘুরে আসতে পারেন।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৬৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ

বাজারে এসেছে বাজেট কিং প্রসেসর কোর আই৩(১০১০০)
প্রযুক্তি বাজার

বাজারে এসেছে বাজেট কিং প্রসেসর কোর আই৩(১০১০০)

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল
টেলিকম

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল

চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ

ডিজিটাল মাফিয়াগিরি করছে ‘ফুডপান্ডা’
ই-কমার্স

ডিজিটাল মাফিয়াগিরি করছে ‘ফুডপান্ডা’

আকর্ষণীয় অফারে রিয়েলমি ফ্যান ফ্যাস্টিভ্যাল শুরু হচ্ছে দারাজে
ই-কমার্স

আকর্ষণীয় অফারে রিয়েলমি ফ্যান ফ্যাস্টিভ্যাল শুরু হচ্ছে দারাজে

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2024

৪ বছরের স্মুদ পারফরম্যান্স নিয়ে এলো ১ নম্বর কোয়ালিটির রিয়েলমি সি৬৫

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix