Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ১৯ মে ২০১৯
হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা হুয়াওয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সাময়িকভাবে পিছু হটার পরিকল্পনা করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে এ মুহূর্তে যেসব গ্রাহক ও কোম্পানি হুয়াওয়ের পণ্য ব্যবহার করছে, তাদের নিরাপদ বিকল্প খুঁজে নেয়ার সময় দিতে নিষেধাজ্ঞা শিথিল করার এ পরিকল্পনা। এজন্য হুয়াওয়েকে ৯০ দিনের একটি লাইসেন্স দেয়া হতে পারে। চলতি সপ্তাহেই আরোপিত নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে বিদ্যমান গ্রাহকদের সেবা দেয়া হুয়াওয়ের জন্য অসম্ভব হয়ে উঠেছে।

গত বুধবার সাইবার গুপ্তচরবৃত্তির আশঙ্কায় দেশের বাইরের ঝুঁকিপূর্ণ কোম্পানির তৈরি টেলিযোগাযোগ সরঞ্জাম ক্রয়, সংযোজন অথবা ব্যবহার নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশটিতে হুয়াওয়ের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও এ নির্বাহী আদেশের লক্ষ্য যে চীনা কোম্পানিটি, তাতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের এ আদেশবলে হুয়াওয়েকে কালোতালিকাভুক্ত করা হয়। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ক্রয় করাও হুয়াওয়ের জন্য অসম্ভব হয়ে উঠেছে। এ কালোতালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে পারবে না। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের যেসব গ্রাহক রয়েছে, তাদের সেবা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান অবস্থা পর্যালোচনা করে ‘বিদ্যমান নেটওয়ার্ক কার্যক্রম ও যন্ত্রাংশ পরিচালনায় প্রতিবন্ধকতা মোকাবেলায়’ হুয়াওয়েকে একটি সাময়িক সাধারণ লাইসেন্স দেয়ার চিন্তা করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। লাইসেন্সটি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের গ্রাহকদের নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ক্রয়কৃত যন্ত্রাংশ পরিচালনার জন্য এখান থেকে পণ্য ক্রয় করতে পারবে হুয়াওয়ে। তবে নতুন পণ্য তৈরির ক্ষেত্রে মার্কিন কোম্পানির তৈরি কোনো যন্ত্রাংশ ও উপকরণ ক্রয় করতে পারবে না চীনা কোম্পানিটি।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, অস্থায়ী লাইসেন্সের মেয়াদ ৯০ দিন থাকবে এবং এটি নতুন কোনো লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

হুয়াওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তারা এখন কোনো মন্তব্য করবে না।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ও আইনজীবী কেভিন ওলফ বলেন, ‘হুয়াওয়ের পণ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।’ সাময়িক এ লাইসেন্সের সম্ভাব্য সুবিধাভোগী হবে ইয়োমিং ও পূর্বাঞ্চলীয় ওরেগনের মতো স্বল্প জনগোষ্ঠীর অঞ্চলে ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিগুলো। এসব অঞ্চলে টেলিযোগাযোগ সেবা সরবরাহের জন্য সাম্প্রতিক বছরগুলোয় হুয়াওয়ে থেকে নেটওয়ার্ক সরঞ্জাম ক্রয় করা হয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পর হুয়াওয়ের সরবরাহ শৃঙ্খলে তাত্ক্ষণিক ও সুদূরপ্রসারী পরিবর্তন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, হুয়াওয়ের তৈরি স্মার্টফোন ও নেটওয়ার্ক সরঞ্জামের মাধ্যমে মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করছে হুয়াওয়ে। যদিও কোম্পানিটির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। এ অভিযোগের ওপর ভিত্তি করে কোম্পানিটির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীন আরো কঠোর সুর উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় সাম্প্রতিক পদক্ষেপটি গ্রহণ করে। পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন না করলে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে পুনরায় আলোচনা শুরুর কোনো অর্থই থাকবে না।

গত বছর হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে ৭ হাজার কোটি ডলারের টেলিযোগাযোগ উপকরণ কিনেছে। এর মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলারই কোয়ালকম, ইন্টেল করপোরেশন ও মাইক্রন টেকনোলজি ইনকরপোরেশনের মতো মার্কিন কোম্পানির পণ্য ক্রয়ে ব্যয় করে হুয়াওয়ে। আগে থেকে ব্যবসা থাকলেও হুয়াওয়ের জন্য মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় লাইসেন্স ইস্যু করলে মার্কিন সরবরাহকারীদেরও কোম্পানিটির সঙ্গে নতুন ব্যবসা করতে পৃথকভাবে লাইসেন্স নিতে হবে। তবে এ ধরনের লাইসেন্স পাওয়ার কাজটি খুব সহজ হবে না।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
নির্বাচিত

উইন্ডোজ ১১’তে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘বিং’

প্রকাশ্যে গুগলের সাশ্রয়ী ফোন পিক্সেল ৯এ, দাম কত?
প্রযুক্তি সংবাদ

প্রকাশ্যে গুগলের সাশ্রয়ী ফোন পিক্সেল ৯এ, দাম কত?

এক চার্জে চলবে ৩২ দিন, দাম ৯ হাজার!
প্রযুক্তি সংবাদ

এক চার্জে চলবে ৩২ দিন, দাম ৯ হাজার!

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

মন্ত্রিপরিষদ সচিব: ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আর সিরিজে যবনিকা টানছে অপো
নির্বাচিত

আর সিরিজে যবনিকা টানছে অপো

এসি রুমে ফ্যান চালান? জানুন কাজটি ঠিক না ভুল
কিভাবে করবেন

এসি কেনার সেরা সময় কি শীতকাল?

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix