Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই-ফাইভজি বিকাশে সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ মে ২০২৪
এআই-ফাইভজি বিকাশে সাইবার নিরাপত্তাও গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

ফাইভজি নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি খাতে এগিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু এ দুই খাতের বিকাশে বড় বাধা সাইবার আক্রমণ। তাই এ দুই খাতের উন্নয়ন ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সাইবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন প্রযুক্তি বিশারদরা।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফাইভজি নেটওয়ার্কের বিকাশে দ্রুত কাজ করছে এশিয়ার দেশ ভারত। ভোক্তা পর্যায়ের পাশাপাশি এন্টারপ্রাইজ বা ব্যবসা খাতে ডিজিটাল রূপান্তর জড়িত। কিন্তু এ অগ্রগতির সঙ্গে সাইবার হামলার প্রবণতাও প্রতিনিয়ত বাড়ছে।

সম্প্রতি প্রকাশিত আরেকটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, সাইবার আক্রমণের ঝুঁকি বিবেচনায় আক্রমণের লক্ষ্যবস্তু বা দেশ হিসেবে ৮০তম অবস্থানে রয়েছে ভারত। আরেকটি প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। গত বছর দেশটি থেকে ৫৩ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও তথ্য ফাঁস হয়েছে, যেখানে পুরো বিশ্বে ২৯ কোটি ৯৮ লাখ অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

দেশটির টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রতি সাইবার-অপরাধ ও আর্থিক জালিয়াতিতে বিদ্যমান সম্পদ বা উপাদানের অপব্যবহার রোধে ডিজিটাল ইন্টেলিজেন্স প্লাটফর্ম (ডিআইপি) চালু করেছে। মূলত স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় সাধনের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সন্দেহভাজন যোগাযোগের অভিযোগ জানাতে সঞ্চার সাথী পোর্টালে চাকসু সুবিধাও চালু করা হয়েছে।

ভোক্তাদের সক্রিয়ভাবে সন্দেহভাজন জালিয়াতির বিষয়ে অভিযোগ জানানোর বিষয়ে সতর্ক করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের মাধ্যমে প্রযুক্তি খাতে আরো দ্রুত অগ্রসর হওয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। এছাড়া সাইবার আক্রমণের কাজে ব্যবহৃত ২৮ হাজার ২০০-এর বেশি মোবাইল বন্ধ করার জন্য টেলিকম নেটওয়ার্ক পরিষেবা কোম্পানিগুলোকে নির্দেশনাও দেয়া হয়েছে। সেই সঙ্গে এসব ডিভাইসের সঙ্গে সম্পৃক্ত ২০ লাখের বেশি মোবাইল নাম্বার পুনরায় যাচাই করার কথাও বলা হয়েছে।

গত বছর ভারতের সাইবার নিরাপত্তা বাজার ৬৬০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ গ্রাহক পর্যায়ে সতর্কতার অভাব ও স্প্যামারদের উন্নত প্রযুক্তির কারণে সাইবার হামলা সেভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। এসব ঘটনার কারণে দেশটিতে পেশাদার সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের চাহিদাও বেড়েছে। কিন্তু লোকস্বল্পতার কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা খাতে মোট কর্মসংস্থানের ৬ শতাংশই ভারতের নিয়ন্ত্রণে। অন্যদিকে চাহিদার তুলনায় লোকবল স্বল্পতার পার্থক্য ৩০ শতাংশে উন্নীত হয়েছে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা খাতে দক্ষ লোকবলের অভাবের বিষয়টি প্রকাশ পেয়েছে।

বিষেশজ্ঞদের মতে, বিভিন্ন শিল্প খাতে ফাইভজি ও এআই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের সময় নেটওয়ার্ক সিকিউরিটিসহ বিভিন্ন ধরনের সাইবার হামলার ঝুঁকি তৈরি হবে। তবে এনক্রিপশন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন, নেটওয়ার্ক বিভাজন, হুমকি প্রতিরোধমূলক বুদ্ধিমত্তা ও নিরাপত্তা পরীক্ষার মতো কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পারলে হামলার ঝুঁকি কমানো যাবে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা।

Tags: ফাইভজিসাইবার নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশিদের মধ্যে কেন বাড়ছে ইমোর জনপ্রিয়তা
নির্বাচিত

ইমো চ্যানেলে যুক্ত হয়ে আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সির ব্যবসায়ের প্রবৃদ্ধি

তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের
প্রযুক্তি সংবাদ

তিন ‘রিয়েল লাইফ হিরো’কে সম্মাননার ঘোষণা অপো ও বুরো বাংলাদেশের

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই
প্রযুক্তি সংবাদ

পডকাস্টে রেটিং সুবিধা চালু করল স্পটিফাই

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালে বন্ধ হয়েছে গুগলের সাত পণ্য

নতুন ফোন আনছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন আনছে নকিয়া

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?
টেলিকম

মোবাইলের নিরাপত্তায় ই-সিম নাকি সিম কার্ড?

Load More

ট্রেন্ডিং টপিক

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix