Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ১৯ মে ২০১৯
ফেসবুক বিভক্ত হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে —শেরিল স্যান্ডবার্গ
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া প্লাটফরম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতাদের একজন ক্রিস হিউজ। তিনি ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ ফেসবুককে তিনটি কোম্পানিতে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। ক্রমবর্ধমান বিতর্কের অবসানে ফেসবুককে ভেঙে ফেললে চীনা প্রতিদ্বন্দ্বীরা লাভবান হবে বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ।

গত শুক্রবার শেরিল স্যান্ডবার্গ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ক্রিস হিউজের পরামর্শের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে বহুজাতিক একটি বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানিকে ভেঙে ফেলার যৌক্তিক কারণ নেই। ফেসবুককে ভেঙে পৃথক তিনটি কোম্পানি সৃষ্টির পরিবর্তে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করা উচিত। ফেসবুককে ভেঙে ফেলা হলে চীনা প্রতিদ্বন্দ্বীরা ব্যবসার দিক থেকে লাভবান হবে। কারণ চীনা প্রতিদ্বন্দ্বীরা কার্যক্রম বিস্তারে কোনো অংশে কম নয়।

শেরিল স্যান্ডবার্গ বলেন, আপনারা আমাদের ভেঙে ফেলতে পারেন, মার্কিন অন্য প্রযুক্তি জায়ান্টদের ভেঙে ফেলতে পারেন। কিন্তু আপনারা জানেন না মানুষের অন্তর্নিহিত চাওয়া আসলে কী? ২৪০ কোটির বেশি গ্রাহকের একটি জনপ্রিয় প্লাটফরম ফেসবুক। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে সোস্যাল মিডিয়া প্লটফরমটির ভুল ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে ফেসবুকের নীতি নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে, বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে। এ সব সমাধানে আমরা কাজ করছি। কিছু ক্ষেত্রে এরই মধ্যে স্থায়ী সমাধান দিতে পেরেছি।

তিনি বলেন, মানুষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আকার এবং সক্ষমতা বিষয়ে সচেতন রয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্য এখন নতুন সতর্কতার বিষয় হয়ে দাঁড়িয়েছে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ফেসবুককে ভেঙে ফেলা হলে ব্যবসা জোরদারে চীনা প্রতিদ্বন্দ্বীরা বসে থাকবে না।

ক্রিস হিউজ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের কলেজ সহপাঠী। গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসে তিনি ফেসবুক বিষয়ে তার দীর্ঘ মতামত লেখেন। তিনি জানান, জাতি হিসেবে আমাদের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কাজেই মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা কতটুকু ভালো মানসিকতা নিয়ে ব্যবসা করছেন, তার থেকে গুরুত্বপূর্ণ গ্রাহকের তথ্যের নিরাপত্তা। শুধু তা-ই নয়, ফেসবুকে মার্ক জাকারবার্গের ক্ষমতা এবং একক আধিপত্যের বিষয়েও প্রশ্ন তুলেছেন।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই
নির্বাচিত

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সময়সূচী ও অনলাইনে লাইভ দেখার উপায়
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সময়সূচী ও অনলাইনে লাইভ দেখার উপায়

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার
প্রযুক্তি সংবাদ

২০২৫ সাল সাইবার অপরাধে ক্ষতি ছাড়াবে ১০.৫ ট্রিলিয়ন ডলার

ট্রেনের টিকিটের মোবাইল অ্যাপের উদ্বোধন ২২ জুন
প্রযুক্তি সংবাদ

ট্রেনের টিকিটের মোবাইল অ্যাপের উদ্বোধন ২২ জুন

মটোরোলা ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বিটা: বিশ্ববাজারে নিবন্ধনের সুযোগ!
নির্বাচিত

মটোরোলা ফোনে অ্যান্ড্রয়েড ১৭ বিটা: বিশ্ববাজারে নিবন্ধনের সুযোগ!

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix