Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন যেসব প্রযুক্তির ঘোষণা দিল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ মে ২০২৪
নতুন যেসব প্রযুক্তির ঘোষণা দিল গুগল
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে গতকাল মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিত নিজেদের বার্ষিক ডেভেলপার বা প্রোগ্রামার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৪’তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বেশ কিছু সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। সম্মেলনে শুরুতেই ভিডিও চিত্রের মাধ্যমে গুগলের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। এরপর মঞ্চে আসেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। স্বাগত বক্তব্যের পর নতুন যুক্ত হতে যাওয়া প্রযুক্তির ধারণা দেন তিনি। সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও সেবাগুলো দেখে নেওয়া যাক—

গুগল ফটোজে জেমিনি, নতুন সুবিধা ‘আসক ফটোজ’
গুগল ফটোজে এখনো সার্চ সুবিধা রয়েছে। তবে এটিকে আরও উন্নত ও পরিশীলিত রূপ দিতে যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট জেমিনি। শুধু তা–ই নয়, ‘আসক ফটোজ’ নামের নতুন সুবিধাও যুক্ত হচ্ছে গুগল ফটোজে। শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা গুগল ফটোজে কী খুঁজছেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শনাক্ত করে দ্রুত খুঁজে দেব এই সুবিধা। গুগলের তথ্যমতে, বর্তমানে প্রতিদিন প্রায় ৬০০ কোটি ছবি গুগল ফটোজে আপলোড করা হয়। ফলে নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সহজেই নিজেদের প্রয়োজনীয় ছবি খুঁজে পাবেন।

গুগল লেন্সে ভিডিও সার্চ সুবিধা
গুগলের ছবি শনাক্তকরণ সুবিধা ‘গুগল লেন্স’-এ এখন ছবি দিয়ে তথ্য সার্চ করা যায়। এবার ভিডিও সার্চ সুবিধাও যুক্ত হচ্ছে গুগল লেন্সে। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিওতে থাকা বিভিন্ন তথ্য গুগল লেন্সের মাধ্যমে জানতে পারবেন।

জেমিনির নতুন মডেল
জেমিনি ১.৫ ফ্ল্যাশ নামে নতুন মডেল চালুর ঘোষণা দিয়েছে গুগল। এটি জেমিনি ১.৫ প্রোর মতোই। মাল্টিমডাল মডেলটির ফ্রিকোয়েন্সি বেশি ও যেকোনো কাজ দ্রুত করতে পারে। এ ছাড়া জেমিনি ১.৫ মডেলে কিছু পরিবর্তন এনেছে গুগল। এর ফলে অনুবাদ করার পাশাপাশি কোড লেখার দক্ষতা বৃদ্ধি পাবে।

ওয়ার্কস্পেসে জেমিনি
গুগল ওয়ার্কস্পেসের বিভিন্ন সেবা—ডকস, শিটস, স্লাইটস, ড্রাইভ ও জিমেইলের সাইডবারে সর্বশেষ ল্যাঙ্গুয়েজ মডেল জেমিনি ১.৫ প্রো যুক্ত করা হবে বলে জানিয়েছে গুগল। আগামী জুন মাস থেকেই অর্থের বিনিময়ে নিবন্ধন করা সব ওয়ার্কস্পেস ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন। জেমিনি ১.৫ প্রো মডেলটি ব্যবহারকারীর ওয়ার্কস্পেসের বিভিন্ন কাজ, যেমন নথি থেকে ইমেইল লিখে দেওয়ার পাশাপাশি অন্যদের পাঠানো ই–মেইলের ফিরতি বার্তা স্বয়ংক্রিয়ভাবে পাঠাতে পারে।

জেমিনি লাইভ
ভয়েস চ্যাট করার জন্য নতুন সুবিধা জেমিনি লাইভ ব্যবহারকারীকে উন্নত অভিজ্ঞতা দেবে। জেমিনি লাইভের সঙ্গে কথোপকথন হবে বাস্তব কথোপকথনের মতোই। এ জন্য চ্যাটবটের কণ্ঠস্বরও হালনাগাদ করা হবে। এ ছাড়া কথোপকথন চলাকালে ব্যবহারকারীরা চাইলে জেমিনিকে থামিয়েও দিতে পারবেন।

অ্যান্ড্রয়েডে স্ক্যাম কল শনাক্তে নতুন সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনে স্ক্যাম বা ভুয়া কল শনাক্তে জেমিনি ন্যানো এআই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে গুগল। এ বছরের শেষ নাগাদ এ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।

গুগল ক্রোমে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট
ডেস্কটপের ক্রোমে জেমিনি মডেল যোগ করার ঘোষণা দিয়েছে গুগল। এর ফলে গুগল ক্রোমের মাধ্যমে চালু করা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট, পণ্যের রিভিউ লেখাসহ বিভিন্ন কাজ সহজে করা যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এয়ারপড নকল কিনা বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

এয়ারপড নকল কিনা বুঝবেন যেভাবে

চিপসেট বানাবে অপো
নির্বাচিত

চিপসেট বানাবে অপো

১৬ লাখ ফিশিং ই-মেইল বন্ধ করেছে গুগল
নির্বাচিত

১৬ লাখ ফিশিং ই-মেইল বন্ধ করেছে গুগল

পালসার সিরিজের বাইক এনেছে বাজাজ
অটোমোবাইল

পালসার সিরিজের বাইক এনেছে বাজাজ

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত

অ্যাপল আইপ্যাড প্রোর  জন্য মিনি এলইডি ডিসপ্লে তৈরী করবে এলজি
নির্বাচিত

নতুন ফিচার নিয়ে এসেছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix