Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের প্রযুক্তিপণ্যের গ্রাহকদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। গ্রাহকদের অফিশিয়াল ও ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন আরো ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ইউনিফাই এস২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলো দেখতে যেমন নজরকাড়া ডিজাইনের, তেমনি অত্যাধুনিক সব ফিচারে ভরপুর। ওয়ালটনের এই পিসিগুলোতে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ৫১২ জিবি এসএসডি (সলিড স্টেট ড্রাইভ) সহ আকর্ষণীয় সব ফিচার।

উল্লেখ্য, গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ ২ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে ওয়ালটন। ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২১এম এবং ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২২৪এম মডেলের এই অল-ইন-ওয়ান পিসি দুটির দাম যথাক্রমে ৭৪,৫০০ এবং ৮১,৫০০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো. তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটন বরাবরই গ্রাহকদের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী পণ্য উৎপাদন ও বাজারজাত করে। আমাদের অল-ইন-ওয়ান পিসিগুলো এমনভাবে ডিজাইন ও কনফিগারেশন নির্ধারণ করা হয়েছে যাতে কম্পিউটার ব্যবহারকারীগণ নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরমেন্স পান। বর্তমানে ডেক্সটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসি বেশি জনপ্রিয়। কারণ এই ডিভাইস খুব অল্প জায়গায় রাখা যায়। সহজে বহন করা যায়। আবার বড় ডিসপ্লের কারণে ভারী কাজে ল্যাপটপের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

তিনি জানান, অল-ইন-ওয়ান পিসিতে ওয়ালটন দিচ্ছে কাস্টোমাইজেশন সুবিধা। এরফলে গ্রাহক তার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।

জানা গেছে, ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২১এম মডেলে ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই থ্রি প্রসেসর। আর ইউনিফাই এস২৪ ডব্লিউএওএস২৪১২২৪এম মডেলে রয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের কোরআই ফাইভ প্রসেসর। পিসিগুলোর উচ্চগতি নিশ্চিতে আরো রয়েছে ইন্টেল এইচ৬১০ চিপসেট, ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআরফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সপান্ড করা যাবে। গ্রাফিক্স ইউনিটে রয়েছে ইন্টেল ইউএইচডি ৭৩০ গ্রাফিক্স।

উভয় মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেলের ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ফলে কাজ, বিনোদন কিংবা গেমিং হবে আনন্দদায়ক। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারেও আরামদায়ক অনুভূতি পাবেন গ্রাহক।

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ওয়াই-ফাই ৫। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৫, ২টি টাইপ এ ইউএসবি ৩.১, ১টি টাইপ এ ইউএসবি ৩.২, ১টি টাইপ সি ইউএসবি ৩.২ এবং ২টি ইউএসবি ২.০ পোর্ট। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মাইক্রোফোন। ফলে গ্রাহকরা ঝকঝকে ও প্রাণবন্ত ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা পাবেন। সব মডেলের অল-ইন-ওয়ান পিসিতে ২ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন কনফিগারেশন ও দামের নানান মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, হেডফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, লিকুইড কুলার, ই-বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের কম্পিউটার বিভাগ।

Tags: অল-ইন-ওয়ান পিসিঅ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাবই-বাইকইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবলইউএসবি হাবইউপিএসইয়ারফোনএক্সটার্নাল এসএসডিএসএসডিওয়াই-ফাই রাউটারওয়েবক্যামকার্ড রিডারকিবোর্ডডিজিটাল রাইটিং প্যাডডেস্কটপপাওয়ার ব্যাংকপিসিবিএপেন ড্রাইভপ্রজেক্টরপ্রিন্টারবিল্ট ইন ওয়াই-ফাই ৫মনিটরমাউসমেমোরি কার্ডর‍্যামলিকুইড কুলারল্যাপটপস্পিকারস্মার্ট ওয়াচস্মার্ট ফিটনেস স্কেলহেডফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞায় বিচলিত নয় হুয়াওয়ে

বাজেট পাসের আগেই মোবাইলে বাড়তি টাকা কাটা শুরু
টেলিকম

বাজেট পাসের আগেই মোবাইলে বাড়তি টাকা কাটা শুরু

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট ‘সবচেয়ে শক্তিশালী’ প্রসেসর

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে ব্ল্যাক সার্ক ৪ প্রো
নির্বাচিত

১২০ ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে ব্ল্যাক সার্ক ৪ প্রো

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

শাওমি এম আই ১১ আল্ট্রা হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল দুনিয়ার নিরাপত্তায় অবশ্য অনুসরণীয় ৫ নীতি

Load More

ট্রেন্ডিং টপিক

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix