Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচার আনল ক্রোম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 June 2024
ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মিনিমাইজড কাস্টম ট্যাবস নামে একটি নতুন ফিচার চালু করেছে গুগল ক্রোম। ফিচারটি ব্যবহারকারীদের ওয়েব পেইজকে ফ্লোটিং বা ভাসমান উইন্ডোতে পরিণত করবে। এতে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে মাল্টিটাস্কিং করতে পারবেন।

সাধারণত কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সেটা সরাসরি ক্রোম ব্রাউজার দিয়ে খুলে যায়। তখন অ্যাপটি বন্ধ হয়ে যায় কিন্তু নতুন এ ফিচারের মাধ্যমে লিংক খোলার পর ব্যবহারকারী তা মিনিমাইজ করে রাখতে পারবেন। মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচারটি ওয়েবসাইটের নামের পাশাপাশি ওপরের ব্যানারে নিম্নমুখী বোতাম হিসেবে থাকবে। বোতামটি চাপলে ট্যাবটি একটি পিকচার ইন পিকচার (পিআইপি) মোডে একটি ফ্লোটিং বা ভাসমান উইন্ডোয় পরিণত হবে।

গুগল জানিয়েছে, এ ইন্টিগ্রেশনটি ওয়েব ব্রাউজিংয়ের সঙ্গে মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা আরো সহজ করবে। ব্যবহারকারীরা সহজেই অ্যাপ ও ওয়েব কনটেন্টের মধ্যে সুইচ করতে পারবেন। মিনিমাইজড ট্যাবটিকে তার আগের পূর্ণ আকারে আনতে ব্যবহারকারীদের কেবল ফ্লোটিং উইন্ডোয় ট্যাপ করতে হবে।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ক্রোম অ্যাপ সর্বশেষ সংস্করণে আপডেট করার পর ব্যবহার করতে পারবেন। যদিও এর আগে অ্যান্ড্রয়েডে ভিডিও প্লেব্যাকের জন্য পিকচার ইন পিকচার বা পিআইপি মোডের সুবিধা ছিল। তবে গুগল এখন অ্যান্ড্রয়েডে মাল্টিটাস্কিং আরো সহজ করতে ফিচারটি নিয়ে এসেছে। বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন করবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্লাটফর্ম যাদের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোয় এটি সমর্থন করবে না।

ক্রোম ব্রাউজার উন্নত করার পাশাপাশি ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে গুগল এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। ক্রোম ব্রাউজারে সার্কেল টু সার্চ ফিচারটির একটি সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে গুগল। ফিচারটি চলতি বছরের শুরুতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের সঙ্গে চালু হয়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে
ই-কমার্স

স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের পোশাক এখন পাওয়া যাবে দারাজে

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়
প্রযুক্তি সংবাদ

পুরনো সিলিং ফ্যানের গতি বাড়ানোর উপায়

নারী কর্মী দ্বিগুণ করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

নারী কর্মী দ্বিগুণ করবে ফেসবুক

কম্পিউটার ট্রাবলশুটিং
নির্বাচিত

কম্পিউটার ট্রাবলশুটিং

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও...

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2024

মিনিমাইজড কাস্টম ট্যাব ফিচার আনল ক্রোম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix