Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জুন ২০২৪
সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে বিবেচিত সিলিকন ভ্যালি। তবে নতুন গবেষণা বলছে, উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে বৈষম্য সৃষ্টির পাশাপাশি একই ধাঁচের পণ্য বিকাশের প্রবণতা তৈরি করতে পারে অঞ্চলটি।

‘ইউনিভার্সিটি অফ স্টার্টলিং’ ও ‘জর্জ-অগাস্ট-ইউনিভার্সিটি গটিংজেন’-এর এ গবেষণায় উঠে এসেছে, কোটি ডলারের বিভিন্ন চুক্তি ও স্টার্ট-আপ ‘স্বর্গরাজ্যের’ গল্পের পেছনে সিলিকন ভ্যালির ‘অসম’ বিনিয়োগের দৃশ্যপটটি আসলে অনেক উদীয়মান ব্যবসার জন্য বড় এক বাধা।

তবে গবেষকদের পরামর্শ বলছে, অন্যান্য দেশের এখনও সিলিকন ভ্যালির বিচক্ষণ উদ্যোক্তাভিত্তিক ইকোসিস্টেম থেকে শেখার সুযোগ রয়েছে, যেখান থেকে অ্যাপল ও গুগলের মতো টেক জায়ান্টের জন্ম হয়েছে। এর সঙ্গে বিভিন্ন স্টার্ট-আপ বাছাই করার ক্ষেত্রেও সাবধানী হওয়া যাবে এতে করে।

এদিকে, প্রাথমিক পর্যায়ের বিভিন্ন কোম্পানিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করার প্রবণতা সিলিকন ভ্যালিতে অস্বাভাবিক কিছু না হলেও গবেষণার ফলাফল বলছে, এর বিনিময়ে বড় মাশুল গুনতে হয় কোম্পানিগুলোকে।

যেসব কোম্পানি সিলিকন ভ্যালিতে অফিস খোলে, তারা এরইমধ্যে সফল বা তাদের কাছে অনেক অর্থ ও সম্পদ রয়েছে, যার ফলে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তাই দূরে সরে গেছে বলে দাবি করেছেন এ গবেষণাটির গবেষক ড. মিশেলা রুস্কোভা ও ড. ক্যাথারিনা শেইজেন। এমন প্রবণতা অঞ্চলটিকে ‘উদ্যোক্তাদের জন্য একটি শাঁখের করাত’ করে তুলেছে বলে যুক্তি তাদের।

এ গবেষণাটিতে যুক্তরাষ্ট্র ও জার্মানির ৬৩ জন উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের বক্তব্যে উঠে এসেছে, নিজেদের পণ্য বিক্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রাহক আকৃষ্ট করার আগ পর্যন্ত সাধারণত নিজেদের গাঁটের পয়সা খরচ করে থাকেন সিলিকন ভ্যালির উদ্যোক্তারা।

এদিকে, বার্লিনের উদ্যোক্তা ইকোসিস্টেমের চিত্র একেবারে ভিন্ন, যা সিলিকন ভ্যালির মতোই একটি স্টার্টআপ হাব। এ দিকটায় কেবল একটি শক্তিশালী দল লাগে, যাদের কাছে বিনিয়োগযোগ্য আইডিয়া আছে। তবে, এখানে বিনিয়োগ কার্যক্রম ও স্টার্টআপ কোম্পানির সংখ্যা সিলিকন ভ্যালির তুলনায় অনেক কম।

গবেষকদের যুক্তি, কোনো কোম্পানির ব্যবসা প্রাথমিকভাবে সাফল্য দেখানোর পর বিনিয়োগ করার মানে, এতে ব্যর্থতার ঝুঁকি কম হওয়ার পাশাপাশি বিনিয়োগ করা অর্থ ফেরত আসার সম্ভাবনাও বেশি।

এর আরেকটি মানে দাঁড়ায়, নিজস্ব কোম্পানি তৈরি বা এর জন্য বিনিয়োগ নিশ্চিত করার আগে নিজস্ব সম্পদ ব্যবহার নিয়ে আরও সৃজনশীল হতে হবে স্টার্টআপগুলোকে।

“আমাদের গবেষণায় দেখা গেছে, সিলিকন ভ্যালি আসলে ‘স্টার্টআপ জগতের অলিম্পিক গেইমস’ হিসেবে ভূমিকা রাখে। এটি এমন এক জায়গা, যেখানে যোগ্যতমকে পুরস্কৃত করা হয়। আর এটি সেইসব উদ্যোক্তা, উদ্ভাবক ও চেঞ্জ মেকারদের জায়গা, যারা এরইমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন,” বলেছেন ‘ইউনিভার্সিটি অফ স্টার্লিং ম্যানেজমেন্ট স্কুল’-এর শিল্পোদ্যোগ বিভাগের প্রভাষক ও এ গবেষণার সহ-লেখক ড. রুস্কোভা।

“যুক্তরাজ্য ও ইউরোপীয় সমকক্ষদের বিপরীতে, সিলিকন ভ্যালির উদ্যোক্তাদের উচিৎ, বিনিয়োগকারীদের কাছে যাওয়ার আগেই নিজস্ব পণ্যের বড় চাহিদা সৃষ্টি করা। প্রাথমিকভাবে কোনো পণ্য তৈরি ও তা বিক্রি শুরুর ক্ষেত্রে কোম্পানির প্রতিষ্ঠাতাকে নিজের গাঁটের পয়সাই খরচ করতে হয়। এ অসম খেলার মাঠ উদ্যোক্তাদের জন্য একটি শাঁখের করাত।”

“পাশাপাশি এর ফলে বৈষম্যও বেড়ে যায়। বিশেষ করে, অনুন্নত আর্থ-সামাজিক পটভূমি থেকে আসা উদ্যোক্তা ও স্টার্ট-আপগুলোর মধ্যে একই ধাঁচের পণ্য তৈরির প্রবণতা তৈরি হতে পারে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি
নির্বাচিত

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি

জ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচ
নির্বাচিত

জ্বালানি তেলের সংকট, যেসব গাড়ি কমাতে পারে খরচ

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল
নির্বাচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ হচ্ছে টিকটক

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’
উই

‘বেস্ট ই-কমার্স এনাবলার প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল ‘উই’

Load More

ট্রেন্ডিং টপিক

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!
নির্বাচিত

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
প্রযুক্তি পরামর্শ

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুন ২০২৪

সিলিকন ভ্যালি মানেই কি স্টার্টআপের রমরমা ব্যবসা?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix