Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারে হঠাৎ গেম বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ জুন ২০২৪
কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়
Share on FacebookShare on Twitter

কম্পিউটারে খেলার ক্ষেত্রে অনেক সময় গেম বন্ধ হয়ে যায়। আবার কোনো সময় গেমের ফ্রেম ড্রপ করে বা কমে যায়। একটু ভালো কনফিগারেশনের কম্পিউটার হলেও এ সমস্যা কম-বেশি দেখা যায়। এসব সমস্যা তৈরির পেছনে বেশকিছু কারণ রয়েছে। যেগুলো মেনে চললে বা লক্ষ্য রাখলে পুনরায় এ সমস্যা থেকে মুক্ত থাকা যাবে।

সিস্টেম হার্ডওয়্যার বা পুরনো কম্পিউটার: প্রতিটি গেম খেলার জন্য কোম্পানির পক্ষ থেকে পিসি রিকয়ারমেন্টস বা ন্যূনতম বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হয়ে থাকে। তবে অনেক গেমারই এ বিষয়টি ভুলে যান। এ কারণে অনলাইন বা অফলাইন যেকোনো গেম কেনার আগে সিস্টেম রিকয়ারমেন্টস বা কী বৈশিষ্ট্য কম্পিউটারে থাকতে হবে, তা যাচাই করে নিতে হবে। যদি সমস্যা থাকে তাহলে আগে কম্পিউটার আপডেট করতে হবে।

অতিরিক্ত ওভারক্লকিং: ওভারক্লকিং হচ্ছে কোম্পানি বর্ণিত সক্ষমতার তুলনায় কম্পিউটারকে বেশি গতিতে চালানো। বর্তমানে সেভাবে ওভারক্লকিং না করা হলেও গেমাররা বেশি সুবিধা পাওয়ার জন্য এখনো এ কাজ করে থাকেন। যদি ভালো কুলিং ও এয়ারফ্লো সিস্টেম থাকে তাহলে ওভারক্লকিং থেকে ভালো ফল পাওয়া যায়। তবে এখান থেকে গেম বন্ধ হওয়া বা ক্র্যাশ করার মতো সমস্যা হয়ে থাকে।

গেম সেটিংসের বিপরীতে হার্ডওয়্যারের সীমাবদ্ধতা: গেম খেলার সময় ভালো গ্র্যাফিকস অভিজ্ঞতা পাওয়ার জন্য বর্তমানে আলাদা সেটিংস দেয়া থাকে। ফলে কম্পিউটারে থাকা হার্ডওয়্যারের সক্ষমতার তুলনায় অনেক সময় গেমের গ্র্যাফিকস বেশি শক্তিশালী হয়ে থাকে, যা গেম খেলায় সমস্যা তৈরি করে। এজন্য গেমে থাকা ভিডিও কনফিগারেশন সেটিংস থেকে হার্ডওয়্যারের সক্ষমতা অনুযায়ী সব নির্ধারণ করতে হবে।

পাওয়ার সাপ্লাই ইউনিটের তুলনায় বেশি শক্তির জিপিইউ: সাধারণ কম্পিউটারের তুলনায় গেমিং ডিভাইসে বেশি সক্ষমতার পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করা উচিত। কেননা গেম খেলার সময় প্রসেসর, জিপিইউ থেকে শুরু করে সব যন্ত্রাংশ বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকে। তখন গেম ক্র্যাশ বা হ্যাং করতে পারে।

পুরনো ড্রাইভার বা অপারেটিং সিস্টেম ব্যবহার: কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা বিভিন্ন ড্রাইভার যদি পুরনো থাকে তাহলে গেম ক্র্যাশ করবে। এক্ষেত্রে ভিডিও ও অডিও ড্রাইভার সবসময় আপডেট রাখতে হবে।

কম গতির ইন্টারনেট: অনলাইনে গেম খেলার ক্ষেত্রে বেশি গতির ইন্টারনেট সংযোগ বেশ গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের গতি যদি কম থাকে তাহলে তা গেম খেলার সময় সমস্যা তৈরি করবে। অনেক গেম খেলার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের (ভিপিএন) প্রয়োজন হয়। সেগুলোর সার্ভারে সমস্যা হলেও গেম ক্র্যাশ করতে পারে।

গেম মোড চালু না করা: গেম খেলার আগে কম্পিউটারে থাকা গেম মোড চালু করে নেয়া উচিত। এতে গ্র্যাফিকস থেকে শুরু করে র‍্যাম ও স্টোরেজ ম্যানেজমেন্টও গেমের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হবে। এজন্য উইন্ডোজের সেটিংস থেকে গেম মোড চালু করে দিতে হবে।

ব্যাকগ্রাউন্ডে একাধিক অ্যাপ চালু থাকা: গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ চালু রাখা যাবে না। গেমসংশ্লিষ্ট অ্যাপ ছাড়া বাকিগুলো বন্ধ করে দেয়াই ভালো। কেননা এগুলো র‍্যাম থেকে শুরু করে গ্র্যাফিকস প্রসেসিং, ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো
নির্বাচিত

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো

শাওমির পরিকল্পনায় ‘ভার্টিকাল’ ফোল্ডএবল
নির্বাচিত

শাওমির পরিকল্পনায় ‘ভার্টিকাল’ ফোল্ডএবল

ভয়ের রাজ্যে ‘অচিনপুর’: ভূতুড়ে রোমাঞ্চ বাড়াতে এয়ারটেলের বিশেষ প্যাক
প্রযুক্তি সংবাদ

ভয়ের রাজ্যে ‘অচিনপুর’: ভূতুড়ে রোমাঞ্চ বাড়াতে এয়ারটেলের বিশেষ প্যাক

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক হিসেবে পুরস্কৃত হলো ওয়ালটন

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

মোবাইলে অব্যবহৃত ডাটা ফেরত পাবেন গ্রাহকরা

বরিশালের বাজার ভারতীয় চোরাই ও নকল ফোনে সয়লাব
প্রযুক্তি সংবাদ

বরিশালের বাজার ভারতীয় চোরাই ও নকল ফোনে সয়লাব

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে তুলতে...

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix