Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ জুন ২০২৪
উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের আইওটি (ইন্টারনেট অব থিংস) সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত করা হয়েছে ‘এআই ডক্টর’ ফিচার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স, সেন্সরসহ অন্যান্য কম্পোনেন্টস এ কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করে তৎক্ষনাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে। যদি তা না পারে, সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিবে। ফলে গ্রাহক ফ্রিজের কোন অস্বাভাবিকতা বোঝার অনেক আগেই পেয়ে যাবেন প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা।

বাংলাদেশে ওয়ালটনই প্রথম স্মার্ট ফ্রিজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সংযোজন করেছে। এর মধ্য দিয়ে উৎকর্ষ ও উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন।

রোববার (৯ জুন, ২০২৪) সকালে রাজধানীর বসুবন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এআই ডক্টর ফিচার’ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকা ও ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী, চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তাহসিনুল হক, ডেপুটি সিবিও আনিসুর রহমান মল্লিক, ফ্রিজ রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী ও ডেপুটি হেড আব্দুল মালেকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও তাহসিনুল হক বলেন, গ্রাহকদের হাতে বিশ্বমানের পণ্য তুলে দেয়ার পাশাপাশি দ্রুত এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ওয়ালটন। তাই ব্যাপক গবেষণার মাধ্যমে ফ্রিজে প্রতিনিয়ত নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার যুক্ত করছে ওয়ালটনের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের প্রকৌশলীরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে প্রথম স্মার্ট ফ্রিজে নিজস্ব উদ্ভাবিত ‘এআই ডক্টর’ ফিচার সংযোজন করতে সক্ষম হয়েছে ওয়ালটন। এর ফলে ওয়ালটন স্মার্ট ফ্রিজের গ্রাহকেরা এখন আরো উন্নত ও দ্রুত বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশ এক বিশাল মাইলফলক অর্জন করলো।

এআই ডক্টর ফিচারের বিস্তারিত তুলে ধরে ওয়ালটন ফ্রিজ আরঅ্যান্ডআই বিভাগের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী বলেন, এআই ডক্টর ফিচার ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেজড এই ফিচারটি ডেভলপ, ডাটা অ্যানাইলিস ইত্যাদি নিয়ে আমাদের আরঅ্যান্ডআই টিমের প্রকৌশলীরা প্রায় দুই বছর ধরে কাজ করেছে। আজ আনুষ্ঠানিকভাবে এইআই ডক্টর ফিচার উদ্বোধনের মধ্য দিয়ে তাদের সেই অক্লান্ত পরিশ্রম স্বার্থকতা পেলো।

তিনি জানান, এআই ডক্টর ফিচারের মাধ্যমে ফ্রিজ ওয়াইফাই এ সংযুক্ত থাকলেই তার বিভিন্ন সেন্সর থেকে প্রতিনিয়ত পাঠানো তথ্যগুলো এনালাইসিস করবে। আর সেট করা স্ট্যান্ডার্ড এর সাথে ওই সব প্রাপ্ত তথ্যের সামান্যতম ভেরিয়েশন হলে তৎক্ষনাৎ এআই ডক্টর স্বয়ংক্রিয়ভাবে তা ঠিক করার চেষ্টা করবে। যদি না পারে, এআই ডক্টর গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দিবে। নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধি গ্রাহকের সাথে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিবে।

অনুষ্ঠানে জানানো হয়, যেসকল গ্রাহকেরা ইতোমধ্যে ওয়ালটনের আইওটি বেজড স্মার্ট ফ্রিজ ব্যবহার করছেন, তাদের ওই সব ফ্রিজেও এআই ডক্টরের সুবিধা পাবেন। তাদের ফ্রিজগুলো ইন্টারনেট সংযোগের আওতায় আসা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এআই ডক্টর ফিচার আপডেট হয়ে যাবে। ইতোমধ্যে সারা দেশে ওয়ালটনের কয়েক সহ¯্রাধিক গ্রাহকের স্মার্ট ফ্রিজ ‘এআই ডক্টর’ সুবিধার আওতাভূক্ত হয়েছে। বর্তমানে ওয়ালটনের আইওটি বেজড ৫টি মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে পাওয়া যাচ্ছে। এই বছরের মধ্যে আরও ৬টি নতুন মডেলের স্মার্ট ফ্রিজ বাজারে ছাড়বে।

ওয়ালটন ফ্রিজে ক্রেতারা পাচ্ছেন ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবার সুবিধা। এছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত ৮০টিরও বেশি সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসপ্লেমেট কর্তৃক ‘এ+’ রেটিং পেল অপো ফাইন্ড এক্স২ সিরিজ
নির্বাচিত

ডিসপ্লেমেট কর্তৃক ‘এ+’ রেটিং পেল অপো ফাইন্ড এক্স২ সিরিজ

৫ ডিসেম্বর ‘রুয়েট সাইবার ফেস্ট ২০২৪’ শুরু হচ্ছে
নির্বাচিত

৫ ডিসেম্বর ‘রুয়েট সাইবার ফেস্ট ২০২৪’ শুরু হচ্ছে

বাংলাদেশে প্রথম জেনারেটর টেস্টিং ল্যাব স্থাপন করল এনার্জিপ্যাক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথম জেনারেটর টেস্টিং ল্যাব স্থাপন করল এনার্জিপ্যাক

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
প্রযুক্তি সংবাদ

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক

অপো রেনো ৬ প্রো ৫জি : দারুন ক্যামেরা ফোন
নির্বাচিত

অপো রেনো ৬ প্রো ৫জি : দারুন ক্যামেরা ফোন

আইএসপিএবি নির্বাচন শনিবার: আইএসপি অ্যাসোসিয়েশনে প্রশাসক চায় না সদস্যরা
টেলিকম

আইএসপিএবি নির্বাচন শনিবার: আইএসপি অ্যাসোসিয়েশনে প্রশাসক চায় না সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ
নির্বাচিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix