Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ জুন ২০২৪
ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত
Share on FacebookShare on Twitter

কয়েক দফায় শিক্ষা ছুটি ও প্রেষণে পাঁচ বছর যুক্তরাষ্ট্রে কাটানোর পরও দেশে ফেরেননি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) প্রকৌশলী বিশ্বজিৎ রায়। এমনকি কর্মস্থলের সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন তিনি। এ ঘটনায় ‘অসদাচরণ ও পলায়ন’-এর দায়ে তাকে চাকরিচ্যুত করেছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, নিময় অনুযায়ী যোগাযোগের সব ধরনের চেষ্টা করেও তার হদিস মেলেনি। এজন্য গত ১৪ মে তাকে চাকরিচ্যুত করে আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামানের সই করা আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিশ্বজিৎ রায়কে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ বিভাগের দুজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, বিশ্বজিৎ রায় ২০১৫ সালে এক বছরের শিক্ষাছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করতে যান। ২০১৭ সালে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আরও এক বছর শিক্ষাছুটির অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালে তিন বছরের প্রেষণের ভূতাপেক্ষ অনুমোদন নেন তিনি। ২০২১ সালের শুরুতে তা আরও এক বছর বাড়ানো হয়।

তারা আরও জানান, প্রকৌশলী বিশ্বজিৎ রায় ২০২১ সালের জুলাইয়ের শেষ দিকে প্রেষণের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করেন। কিন্তু টেলিযোগাযোগ বিভাগ তাকে দেশে ফিরে চাকরিতে যোগ দিতে নির্দেশ দেয়। এরপর ওই কর্মকর্তা তার কর্মস্থলের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি।

পরে টেলিযোগাযোগ বিভাগ থেকে যুগ্ম-সচিব প্রিয় সিন্ধু তালুকদারকে বিষয়টি তদন্তের জন্য এক সদস্যের কমিটি করে দেন। তদন্ত শেষে তার দেওয়া প্রতিবেদনে ‘ডিজারশনের’ অভিযোগ প্রমাণিত হয়। এরপর বিশ্বজিৎ রায়কে দ্বিতীয় দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যার জবাবও মেলেনি।

সবশেষ টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে সরকারি কর্ম কমিশনও (পিএসসি) তাকে চাকরি থেকে স্থায়ী বরখাস্তের সিদ্ধান্তে মত দেয়। পরে রাষ্ট্রপতির সম্মতিতে এ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

Tags: বিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াইফাই গতি বাড়ানোর উপায়
কিভাবে করবেন

ওয়াই-ফাইয়ের গতি দ্বিগুণ করা যায় যে কৌশলে

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে
প্রযুক্তি সংবাদ

নবায়নযোগ্য শক্তি গবেষণা ও উন্নয়নে চুয়েট একধাপ এগিয়ে

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, ৮ মিনিটেই ফুল চার্জ!
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন, ৮ মিনিটেই ফুল চার্জ!

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বাংলাদেশ কোন পথে এগুবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু দেখিয়ে গেছেন বাংলাদেশ কোন পথে এগুবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার...

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix