Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ জুন ২০২৪
গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বাজারে প্রতি বছরই নতুন মডেলের স্মার্টফোন আনছে অ্যাপল। ২০০৭ সালের জুনে প্রথম আইফোন উন্মোচন করেন স্টিভ জবস। এর পর একাধিক সিরিজ বাজারজাত করেছে কোম্পানিটি। তবে গত চার বছরে বিশেষ করে ফাইভজি সংযোগ চালুর পর আইফোন ক্রয়ে গ্রাহককে উদ্বুদ্ধ করতে তেমন পরিবর্তন আনতে পারেনি কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। বাজার বিশ্লেষকদের মতে, যদি অ্যাপল নিজেদের অবস্থান ধরে রাখতে চায় তাহলে উদ্ভাবনী কিছু করতে হবে।

গত বছর মোট আয়ের অর্ধেকের বেশি আইফোন খাত থেকে এসেছে কিন্তু গ্রাহক পর্যায়ে নতুন ডিভাইস কেনার হার অনেকটাই কমে গেছে।

সিএনএন-এ প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছরের ডেভেলপার সম্মেলনে হয়তো অ্যাপল ভিন্ন কিছু করার ইঙ্গিত দেবে। ব্যবহারকারী পর্যায়ে নতুন স্মার্টফোন কেনার মধ্যবর্তী যে সময় তা সব কোম্পানির বিক্রিতেই প্রভাব ফেলছে। এদিক থেকে বেশি সমস্যায় রয়েছে অ্যাপল। এর মধ্যে চীনের বাজারে হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন আইনি জটিলতা ও নিয়ন্ত্রক সংস্থার চাপ রয়েছে।

গতকাল থেকে শুরু হওয়া বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর বেশি জোর দিচ্ছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। প্রযুক্তিবিশারদদের মতে, এআইয়ের ব্যবহার নিশ্চিতে ওপেনএআইয়ের সঙ্গেও চুক্তি করতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে পণ্যের মানোন্নয়নের পাশাপাশি অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সামনের বসন্তে আইফোন ১৬ সিরিজ উন্মোচন করা হবে। এতে এআইনির্ভর একাধিক ফিচার থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা, যা একইসঙ্গে কোম্পানিকে বাজারের শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এআইয়ের ব্যবহার এখনো শুরু না করলেও সহসাই প্রযুক্তি খাতের শীর্ষস্থান হারাচ্ছে না অ্যাপল। কেননা গত বছর শুধু আইফোন বিক্রি করেই ২০ হাজার কোটি ডলার আয় করেছে। তবে প্রযুক্তিবিদরা বলছেন, প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে বিক্রি ও প্রচারণা কৌশলে পরিবর্তন আনাসহ উদ্ভাবনী উদ্যোগ নিতে হবে।

সম্মেলন শুরুর আগে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ডি এ ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া জানান, আগের মতো একই বৈশিষ্ট্যের প্রেজেন্টেশন গ্রাহককে আকৃষ্ট করতে পারবে না। অ্যাপল যদি এর বিক্রি বা ব্যবসা বাড়াতে চায় তাহলে গ্রাহক কেন আইফোন ১৬ কিনবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে।

বিনিয়োগকারীরাও অ্যাপলের ওপর নির্ভর করছেন। বিশেষ করে এআইয়ের ব্যবহার ও বিকাশের দিক থেকে অন্য কোম্পানিগুলো এখন অনেক এগিয়েছে। এ প্রতিযোগিতায় অ্যাপল নিজেদের অবস্থান তৈরিতে কতটুকু সক্ষম সে বিষয়ে এখন তাদের নজর।

ইমার্কেটারের সিনিয়র অ্যানালিস্ট গাদজো সেভিলা ই-মেইলে পাঠানো বিবৃতিতে বলেন, ‘‌অ্যাপলের জন্য সময় এখন বেশ কঠিন। মাইক্রোসফটের পর বাজারমূল্যের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভিডিয়া। এআই কম্পিউটার বাজারজাতের মাধ্যমে বর্তমানে কোম্পানিটি অ্যাপলের সঙ্গেও অঘোষিত প্রতিযোগিতায় রয়েছে। এ সময় অ্যাপলের যেকোনো ভুল পদক্ষেপ শীর্ষস্থান হারানোর বড় কারণ হয়ে দাঁড়াবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট
প্রযুক্তি সংবাদ

ভুয়া খবরের দায়ে পৌনে দুই লাখ টুইটার অ্যাকাউন্ট ডিলিট

বিআইজেএফ নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা
প্রযুক্তি সংবাদ

বিআইজেএফ নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস
নির্বাচিত

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী
প্রযুক্তি সংবাদ

‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী

নজরদারিতে এমটিএফইর ৪০০ সিইও
প্রযুক্তি সংবাদ

নজরদারিতে এমটিএফইর ৪০০ সিইও

রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির
টেলিকম

রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix