Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লজিটেক বাংলাদেশে নিয়ে এলো এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ জুন ২০২৪
লজিটেক বাংলাদেশে নিয়ে এলো এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে লজিটেক গতকাল (১১ জুন) উন্মোচন করেছে ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো। ওয়্যারলেস বা তারহীন কি–বোর্ড এবং মাউসের মাধ্যমে সহজে কম্পিউটার ব্যবহার করার জন্য নতুন এই কম্বো প্রোডাক্ট নিয়ে এসেছে লজিটেক।

বাংলা ফন্টে সহজে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করার জন্য লজিটেক এমকে২২০ বাংলা কম্বো ডিজাইন করা হয়েছে। নতুন কমপ্যাক্ট কি–বোর্ডটির সাথে থাকছে একটি মাউস। ওয়্যারলেস বা তারহীন কানেক্টিভিটি থাকায় দৈনন্দিন বা অফিসের কাজের পাশাপাশি ভ্রমণের সময় এর মাধ্যমে আরামে কাজ করতে পারবে ব্যবহারকারীরা।

এই কি–বোর্ডটি লজিটেকের প্রথম ওয়্যারলেস কি–বোর্ড যেখানে বাংলা ফন্ট (বিজয় লেআউট) এমবেড করা হয়েছে। তাই বাংলা ভাষাভাষীরা ব্যক্তিগত এবং অফিসের কাজে কি–বোর্ডের বাংলা লেআউটে স্বাচ্ছন্দ্যে লেখার কাজ বা টাইপিং করতে পারবে। নতুন এই কি–বোর্ডটি কমপ্যাক্ট কি–বোর্ড হওয়ায়, স্বল্প ওয়ার্কস্পেসে সহজে কাজ করা যাবে। এই কি–বোর্ডে ফুল-সাইজ কি–বোর্ড লেআউটের সাথে আছে একটি নম্বর প্যাড। কি–বোর্ডটিতে রয়েছে ২.৪ গিগাহাটর্জ ওয়্যারলেস কানেকশন। ১০ মিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ দিবে এই কি–বোর্ডটি। এমকে২২০ ওয়্যারলেস বাংলা কম্বো কি–বোর্ডটির ব্যাটারি লাইফ দীর্ঘ হওয়ায় এতে কাজ করা যাবে বহু সময় ধরে। বিশেষ পাওয়ার-সেভিং প্রযুক্তির কারণে কি–বোর্ডের ব্যাটারি লাইফ ২৪ মাস পর্যন্ত এবং মাউসের ব্যাটারি ১২ মাস পর্যন্ত স্থায়ী থাকবে।

কম্পিউটারের ইউএসবি পোর্টে ইউএসবি রিসিভারটি কেবল প্লাগিং বা সংযুক্ত করেই কি–বোর্ডটি চালু করা যাবে। উইন্ডোজ-ভিত্তিক কম্পিউটার এবং ক্রোমওএস-এর সাথে এমকে২২০ ওয়্যারলেস বাংলা কম্বো কি–বোর্ডটি সহজে ব্যবহার করা যাবে। এই ওয়্যারলেস কম্বো অফারে একটি মাউস রয়েছে যেটি দিয়ে সহজে ট্র্যাকিং এবং লাইন-বাই-লাইন স্ক্রোলিং করা যাবে। অ্যাম্বিডেক্সট্রাস ফিচারের সুবিধা হলো ব্যবহারকারীরা বাম-ডান উভয় হাতেই এই পোর্টেবল মাউসটি ব্যবহার করতে পারবে।

দক্ষিণ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটের বিজনেস হেড পার্থ ঘোষ বলেন, “বাংলাদেশের বাজারে লজিটেক এমকে২২০ বাংলা ওয়্যারলেস কি–বোর্ড ও মাউস কম্বো আনতে পেরে আমরা আনন্দিত। এই প্রোডাক্টটিতে রয়েছে লজিটেকের কোয়ালিটি ইউজার-ফ্রেন্ডলি ফিচার, যেটি পোর্টাবিলিটির সুবিধা এবং বাংলায় লেখার অ্যাক্সেসকে ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তোলে।” এছাড়া, লজিটেকের এই নতুন প্রোডাক্ট উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফ্রিকা এবং ফ্রন্টিয়ার মার্কেটস এবং ইমার্জিং মার্কেটসের রিজিওনাল ডিরেক্টর, রোমান মমিন।

লজিটেক তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এই প্রোডাক্টে। এছাড়া, গ্রাহকরা অনলাইন এবং অফলাইন থেকে খুচরা বিক্রেতাদের মাধ্যমে সহজেই এটি পেতে পারবে।লজিটেক এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বোটির দাম ২ হাজার ২৪৯ টাকা। সারা বাংলাদেশে শীর্ষস্থানীয় খুচরা বিক্রয়কারী এবং অনলাইন স্টোরগুলোতে এটি পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লজিটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার নতুন ফোন
নির্বাচিত

ডুয়াল আইভিউ সেলফি ক্যামেরার নতুন ফোন

পাউডার কমপ্যাক্টের আদলে গ্যালাক্সি ব্লুম স্মার্টফোন
নির্বাচিত

পাউডার কমপ্যাক্টের আদলে গ্যালাক্সি ব্লুম স্মার্টফোন

টানা ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে এই স্মার্টফোন, দেরি না করে আজই কিনুন
প্রযুক্তি সংবাদ

টানা ১০ বছরের গ্যারান্টি দিচ্ছে এই স্মার্টফোন, দেরি না করে আজই কিনুন

ভয়েস কলিং ফিচার নিয়ে মলিফের সেন্স ৫১০ স্মার্টওয়াচ
নির্বাচিত

ভয়েস কলিং ফিচার নিয়ে মলিফের সেন্স ৫১০ স্মার্টওয়াচ

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত
নির্বাচিত

স্যামসাংয়ের সবচেয়ে পাতলা স্মার্টফোন গ্যালাক্সি এস২৫ এজ উন্মোচিত

ফোন কেউ ট্র্যাক করলে বুঝবেন যেভাবে
নির্বাচিত

ফোন কেউ ট্র্যাক করলে বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ
নির্বাচিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে।...

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০২৪

লজিটেক বাংলাদেশে নিয়ে এলো এমকে২২০ ওয়্যারলেস বাংলা কি–বোর্ড এবং মাউস কম্বো

Techzoom.TV |
TechzoomTV