Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ জুন ২০২৪
৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোন আনলো ওয়ানপ্লাস বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

সর্বাধুনিক স্মার্টফোন মডেলের মাধ্যমে ব্যবহারকারীর ফ্ল্যাগশিপ ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও অনবদ্য ও সমৃদ্ধ করতে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে ওয়ানপ্লাস; নিয়ে এসেছে – ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।

(২৪ জুন) বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দুর্দান্ত সব ফিচারে ঠাসা এই স্মার্টফোনটি ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী মূল্যে অনন্য পারফরমেন্স নিশ্চিত করবে। পাশাপাশি, প্রি-অর্ডার উপলক্ষে আকর্ষণীয় সব সুযোগ ও উপহারের অফার তো থাকছেই। পণ্যটির ক্ষেত্রে সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত এই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি।

ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ-সক্ষমতা সম্পন্ন ব্যাটারি; ফলে, একবার ফুলচার্জ করে ২ দিন পর্যন্ত ডিভাইসটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে। ডিভাইসটিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে; ফলে, মাত্র ৫২ মিনিটেই ফোনটি ১ শতাংশ থেকে শতভাগ চার্জ করা যাবে।

ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ব্রাইটনেস ২,১০০ নিট পর্যন্ত বাড়ানো সম্ভব। ডিভাইসটি ব্যবহারে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে আগের প্রজন্মের এলসিডি প্রযুক্তির তুলনায় এর ইল্যুমিনেশন, কালার ইউনিফর্মিটি, ভিউয়িং অ্যাংগেল ও লাইফস্প্যান ব্যাপকমাত্রায় উন্নত করা হয়েছে।

ডিভাইসটিতে ওআইএস (অপটিকাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সহ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৬০০ মেইন ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ-অ্যাসিস্ট ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। জীবনের সেরা মুহূর্তগুলোকে আরও বেশি স্মরণীয় করে রাখতে, উদ্ভাবনে ভরপুর এই স্মার্টফোনটি ফটোগ্রাফিপ্রেমী মানুষদের জন্য ছবি তোলার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এতে রয়েছে ওয়ানপ্লাস’র মালিকানাধীন ট্রিনিটি ইঞ্জিন-চালিত স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম; যা ডিভাইসটির নিরবচ্ছিন্ন পারফরমেন্স, দ্রুততম ফাইল শেয়ারিং, অনবদ্য গেমিং ও ২.০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত দ্রুতগতি-সম্পন্ন ডাউনলোড স্পিড নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ কানেক্টিভিটির নিশ্চয়তা দিবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি’র দীর্ঘস্থায়ী ও দুর্দান্ত অভিজ্ঞতা ব্যবহারকারীর সকল প্রত্যাশাকে ছাপিয়ে যাবে।

স্মার্টফোনপ্রেমী ও ওয়ানপ্লাস ফ্যানরা এখন ডিভাইসটি প্রি-অর্ডার করার মাধ্যমে অনন্য ফিচার ও দারুণ সব সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। ক্রেতারা সারা দেশে ওয়ানপ্লাস’র সকল রিটেইল স্টোর ও অফলাইন চ্যানেল এবং দারাজ, পিকাবু, ডলবিয়ার ও গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে খুব সহজেই এই প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারের সকল ক্রেতা ওয়ানপ্লাস’র আকর্ষণীয় গিফট বক্স পাবেন। তবে, অফলাইন স্টোর থেকে প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য র‍্যাফেল ড্র-তে অংশ নিয়ে আরেকটি ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি অথবা ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড২ জিতে নেয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

ডিভাইসটি মেগা ব্লু ও সুপার সিলভার, এই দুইটি রঙে পাওয়া যাবে। ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি রমের ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোনটির দাম শুরু হবে মাত্র ২৭,৯৯৯ টাকা থেকে। ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হবে আগামী ২৫ জুন, চলবে ০৬ জুলাই পর্যন্ত।

Tags: ওয়ানপ্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইটেল এ৪৮ ফুল রিভিউ: কম দামে সেরা ফোন
নির্বাচিত

আইটেল এ৪৮ ফুল রিভিউ: কম দামে সেরা ফোন

আসছে রেডমি ৯ সিরিজ
নির্বাচিত

আসছে রেডমি ৯ সিরিজ

শাওমি তৈরি করেছে স্ব-ড্রাইভিং স্কুটার, চালকের প্রয়োজন নেই!
অটোমোবাইল

শাওমি তৈরি করেছে স্ব-ড্রাইভিং স্কুটার, চালকের প্রয়োজন নেই!

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স
নির্বাচিত

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম এনবিএফআই হিসেবে টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি

পাতলা ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

পাতলা ল্যাপটপ আনল লেনোভো

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix