Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক মার্কেট শেয়ারে প্রবৃদ্ধি অর্জন ইনফিনিক্সের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ জুন ২০২৪
বৈশ্বিক মার্কেট শেয়ারে প্রবৃদ্ধি অর্জন ইনফিনিক্সের
Share on FacebookShare on Twitter

তরুণদের প্রিয় ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক মার্কেট শেয়ারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) বৈশ্বিক ত্রৈমাসিক মোবাইল ফোন ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রধান স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে বছরে সর্বোচ্চ বৈশ্বিক মার্কেট শেয়ারে প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে তাদের বার্ষিক মার্কেট শেয়ার ১.৭% থেকে ৩.৭% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিশ্বজুড়ে কোম্পানিটির স্মার্টফোন চালান ১৫০.৬% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে টানা চার প্রান্তিকে দ্রুত ও টেকসই প্রবৃদ্ধি বজায় রেখেছে এই ব্র্যান্ড।

ইনফিনিক্সের জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, “২০২৪ সালের প্রথম প্রান্তিকে এমন অসাধারণ পারফরম্যান্স দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত। প্রযুক্তিপ্রিয় গ্রাহকদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা মানের ফোন পৌঁছে দিতে আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের প্রশংসিত ইনফিনিক্স নোট ৪০ সিরিজ এবং ইনফিনিক্স জিটি ২০ প্রো। এই ফোনগুলো ভোক্তাদের চার্জিং ও গেমিং পারফরম্যান্স সংক্রান্ত প্রয়োজনীয়তা মিটিয়েছে। পাশাপাশি বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রথম সারির উদ্ভাবক হিসেবে আমাদের অবস্থানও দৃঢ় করেছে।”

আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে ইনফিনিক্সের পারফরম্যান্স ছিল লক্ষণীয়। ২০টির বেশি দেশে স্মার্টফোন মার্কেট শেয়ারের ক্ষেত্রে সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যান্ডটি। বিশ্বের বৃহত্তর ভোক্তাগোষ্ঠীর কাছে আধুনিক প্রযুক্তি সহজলভ্য করে তুলতে ইনফিনিক্স দৃঢ়প্রতিজ্ঞ। অসাধারণ এই অর্জনের মধ্য দিয়ে সেই প্রতিজ্ঞার কথাই ফুটে ওঠে।

তাছাড়া, ইনফিনিক্সকে ২০২৪ সালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ষষ্ঠ সেরা উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে ফাস্ট কোম্পানি। সম্মানজনক এই তালিকায় একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে ইনফিনিক্স।

ইনফিনিক্সের জোরালো বৈশ্বিক মার্কেট শেয়ার অর্জনের পেছনে আছে তরুণদের পছন্দের সাথে মিল রেখে পণ্য বাজারে নিয়ে আসা, উদ্ভাবনী পণ্য ও সৃজনশীল মার্কেটিং। ইনফিনিক্স নোট ৪০ সিরিজ এবং জিটি ২০ প্রো বাজারে এনে গেমারদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

এসব ফোনে যুক্ত করা হয়েছে নতুন অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০, যার লক্ষ্য ছিল চার্জিং নিয়ে গ্রাহকদের দাবি পূরণ করা। এই ফিচারগুলোর মধ্যে আছে ১০০ ওয়াট মাল্টি-স্পিড ফাস্টচার্জ, ওয়্যারলেস ম্যাগচার্জ এবং মাল্টি-ফাংশনিং চার্জিং মোড সাপোর্টকারী চিতা এক্স১ চিপ। ইনফিনিক্স জিটি ২০ প্রো এই দামের মধ্যে একমাত্র ফোন যাতে একটি গেমিং ডিসপ্লে চিপ যুক্ত আছে। ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতা উন্নত করাই এর লক্ষ্য।

২০২৪ সালের প্রথম প্রান্তিকে ইনফিনিক্সের এসব অর্জনের মাধ্যমে উদ্ভাবনী এবং সাশ্রয়ী মূল্যের পণ্য সরবরাহ, বহুমুখী মার্কেটিং পদ্ধতির ব্যবহার এবং প্রযুক্তিগত অগ্রগতির প্রতি কোম্পানিটির প্রতিশ্রুতি প্রতিফলিত হয়। এই ব্র্যান্ডের বৈচিত্র্যময় এবং তরুণকেন্দ্রিক মার্কেটিং কৌশল এর অসাধারণ বৈশ্বিক পারফরম্যান্স ও খ্যাতির পেছনে অবদান রেখেছে। ভবিষ্যতে ব্যবহারকারীদের উন্নত পণ্য ও সেবা প্রদান, নতুন মানদণ্ড স্থাপন ও আরও বেশি সাফল্য অর্জনের চেষ্টা করাই ইনফিনিক্সের লক্ষ্য।

Tags: ইনফিনিক্সইনফিনিক্স নোট ৪০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন
প্রযুক্তি সংবাদ

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন

দুর্ঘটনায় পড়ার আগেই স্কুটার সংকেত জানাবে চালককে
অটোমোবাইল

দুর্ঘটনায় পড়ার আগেই স্কুটার সংকেত জানাবে চালককে

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে বিভ্রাট: হঠাৎ অকেজো ‘টাইমলাইন’ ফিচার, ব্যবহারকারীরা উদ্বিগ্ন

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে ব্যবসা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিলেন ওয়ালটন সিইও

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

ইউটিউবের যেসব কনটেন্টে নিষিদ্ধ হচ্ছে বিজ্ঞাপন

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix