Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৯ নাগাদ বিশ্বে ফাইভজি ব্যবহারকারী ৫৬০ কোটি ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
Share on FacebookShare on Twitter

বিশ্বে ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এরই ধারাবাহিকতায় ২০২৯ সাল নাগাদ মোট ব্যবহারকারী ৫৬০ কোটি ছাড়িয়ে যাবে। এছাড়া চীনে ফাইভজি কভারেজ ৪০-৮০ শতাংশে উন্নীত হবে। সম্প্রতি এরিকসনের হালনাগাদ মবিলিটি রিপোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বণিকবার্তা।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে তিন শতাধিকের বেশি কমিউনিকেশন সার্ভিস প্রভাইডার (সিএসপি) ফাইভজি সংযোগ সরবরাহ করছে। এদের মধ্যে ৫০টির বেশি প্রতিষ্ঠান ফাইভজি এসএ চালু করেছে। বিশ্বজুড়ে প্রতিনিয়ত ফাইভজি নেটওয়ার্কের পরিধি ও ব্যবহারকারী বাড়ছে। সে হিসাবে ২০২৯ সালের শেষ নাগাদ মোট মোবাইল ব্যবহারকারীর ৬০ শতাংশই ফাইভজি নেটওয়ার্কে যুক্ত থাকবে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এরিকসন মবিলিটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিন মাসে বিশ্বে নতুন করে ১৬ কোটি ফাইভজি ব্যবহারকারী যুক্ত হয়েছে এবং মোট ব্যবহারকারী ১৭০ কোটি ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা চলতি বছর আরো ৬০ কোটি ব্যবহারকারী ফাইভজিতে যুক্ত হবে।

গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক ডাটা ট্রাফিক ২৫ শতাংশ বেড়েছে। পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারে আগ্রহী হয়ে ওঠার পাশাপাশি ভিডিও পরিষেবা ট্রাফিক বাড়াতে ভূমিকা রেখেছে। মবিলিটি রিপোর্টের তথ্যানুযায়ী, ২০২৯ সালের শেষ নাগাদ মোবাইল ডাটা ট্রাফিক বার্ষিক ২০ শতাংশ হারে বাড়বে।

এরিকসনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নেটওয়ার্ক বিভাগের প্রধান ফেডরিক জেজডলিং বলেন, ‘‌জুনের এরিকসন মবিলিটি রিপোর্টের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্কের প্রতি ব্যবহারকারীদের আগ্রহের বিষয়টি প্রকাশ্যে এসেছে।’

প্রযুক্তিবিদদের ভাষ্য, প্রতিবেদনে যে সময়সীমা উল্লেখ করা হয়েছে তার আগেই মোবাইল নেটওয়ার্ক সাবস্ক্রিপশন ও প্রযুক্তির দিক থেকে ফাইভজি শীর্ষে চলে আসবে। সেই সঙ্গে এ নেটওয়ার্কের আওতায় থাকা জনসংখ্যাও বাড়ছে। চীন ছাড়া বিশ্বের মাত্র ২৫ শতাংশ অঞ্চলে ফাইভজি মিড-ব্যান্ড চালু করা হয়েছে। এটি সক্ষমতা কভারেজ ও ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নেও বেশ এগিয়ে। ফাইভজি বিস্তারের পাশাপাশি স্পেক্ট্রাম সরবরাহকারীরা অন্যান্য কানেক্টিভিটি অফারের উন্নয়নে কাজ করবে।

গত বছর ফাইভজি নেটওয়ার্ক সংযোগের সংখ্যা ১৭৬ কোটি ছাড়িয়েছে। ফাইভজি আমেরিকাসের প্রতিবেদনের বরাতে টেকটাইমস প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছিল। এর কারণ হিসেবে সংস্থাটির প্রেসিডেন্ট ক্রিস পিয়ারসন নতুন উদ্ভাবন ও সংযোগের ক্ষেত্রে সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেছিলেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস ব্রডব্যান্ড চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কারণে খাতসংশ্লিষ্টরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং বিশ্বজুড়ে ফাইভজি সংযোগ বাড়াতে কাজ করছে।

সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ক্রিস পিয়ারসন জানান, ওয়্যারলেস টেলিযোগযোগ খাত একটি নতুন যুগের দ্বারপ্রান্তে রয়েছে। ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস ভোক্তা পর্যায়ে ব্রডব্যান্ডের চাহিদা পূরণ করছে। অন্যদিকে নতুন প্রযুক্তির মাইলফলক বিশ্বব্যাপী টেলি নেটওয়ার্ক সংযোগ অভিজ্ঞতাকে এগিয়ে নিচ্ছে।

ফাইভজি আমেরিকাস প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফাইভজি গ্রহণ ও ব্যবহারের দিক থেকে উত্তর আমেরিকা এগিয়ে। ২০২২-এর তুলনায় ২০২৩ সালে দেশটিতে এ নেটওয়ার্ক সংযোগ ৬৪ শতাংশ বেড়েছে। সে হিসাবে দেশটিতে ১৯ কোটি ৭০ লাখ ফাইভজি সংযোগ রয়েছে, যা ওই অঞ্চলের মোট সংযোগের ২৯ শতাংশ।

লাতিন আমেরিকাও এগিয়েছে। ২০২৩ সালের শেষদিকে অঞ্চলটিতে ফোরজি লং-টার্ম ইভোলিউশন (এলটিই) সংযোগ ৫৮ কোটি ২০ লাখ ও ফাইভজি ৩ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। ফাইভজি নেটওয়ার্ক প্রবেশ করলেও অঞ্চলটিতে এখনো ফোরজি এলটিইর ব্যবহার বেশি।

বাজার বিশ্লেষক ও গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া টেলিযোগাযোগ খাতে আরো ভালো সময় পার করার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, ২০২৮ সাল নাগাদ ফাইভজি নেটওয়ার্কের বৈশ্বিক সংযোগ ৭৯০ কোটি ছাড়িয়ে যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”
নির্বাচিত

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”

গুগলে ‘সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী’ খুঁজেছে বাংলাদেশিরা
প্রযুক্তি সংবাদ

গুগলে ‘সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী’ খুঁজেছে বাংলাদেশিরা

নেটওয়ার্ক প্রদানে সর্বোচ্চ সক্ষমতা থাকা সত্বেও রেলওয়ের টিকেট ভোগান্তি
প্রযুক্তি সংবাদ

উদ্বোধনের একদিন পরও প্লে-স্টোরে নেই ‘রেল সেবা’

৭৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

চ্যাট সুরক্ষিত রাখতে গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি
ই-কমার্স

আজ দারাজে কেনা যাবে ১ টাকায় গাড়ি

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

দর কমার শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix