Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন কোনটি জানেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 July 2024
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন কোনটি জানেন?
Share on FacebookShare on Twitter

আজকাল ফোনের ব্যবহার সর্বত্র। ফোনহীন পৃথিবী কল্পনাও করা যায় না। বাজারে তাই বিভিন্ন কোম্পানি নানা মডেলে নিত্যনতুন ফিচার যোগ করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে।

এসব ফোনের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল সংস্থার নাম কিংবা তার মডেল কোনটি—এ নিয়ে প্রশ্ন আসতেই পারে। উত্তর যদি হয় এ যুগের কোনো নামীদামি কোম্পানির মোবাইল ফোন যেমন অ্যাপল, স্যামসাং, ওয়ান প্লাস, সনি, অপো, ভিভো বা অন্য কোনো মোবাইল প্রস্তুতকারক সংস্থার জনপ্রিয় কোনো মডেল? তাহলে কিন্তু ভুল হবে।

খোলাসা করি, এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনটি কোনো স্মার্টফোন নয়। তাহলে কোনগুলো। চলুন, জেনে নিই—

বুলগেরিয়ান-আমেরিকান ডিজাইনার দিমিত্র মেহাডিস্কির ডিজাইনে ২০০৩ সালের ১৩ অক্টোবর নকিয়া বাজারে আনে মডেল ১১০০। নাইজেরিয়ায় প্রথম বিক্রি শুরু করলেও দ্রুত উন্নয়নশীল বিশ্বের মানুষের কাছে এই ফোন খুব জনপ্রিয় হয়ে ওঠে।

২০০৫ সালে নকিয়া ১১০০ বিক্রির মাধ্যমে নকিয়ার এক বিলিয়ন ফোন বিক্রয় সম্পূর্ণ হয়। কল করা, বার্তা পাঠানো এবং অ্যালার্ম ঘড়ি ছাড়া অন্যান্য আধুনিক প্রযুক্তির কোনো প্রয়োজনীয়তা যাঁদের ছিল না, ফ্লাশলাইট ও স্নেক গেমসমৃদ্ধ এই ফোন তাঁদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল।

আর এই মোবাইলের জনপ্রিয়তার আরেকটি কারণ ফোনটিতে পরিষ্কার স্বরে কথা শোনা যেত। ফোনটি বিশ্বব্যাপী ২৫০ মিলিয়নের বেশি বিক্রি হয়। জার্মানিতে তৈরি হওয়া নকিয়া ১১০০ কিছু মডেলের সফটওয়্যারে একধরনের ত্রুটি ধরা পড়ে। ২০০৯ সালে নকিয়া ১১০০ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

অন্য ফোনের সেনসিটিভ মেসেজ, যেমন অনলাইন ব্যাংকিংয়ের তথ্যসমূহ সংগ্রহ করতে সক্ষম কিছু কিছু মডেল এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল। এ রকম কিছু নকিয়া ১১০০ মডেল ৩২ হাজার ডলারের অধিক মূল্যে বিক্রি হয়েছিল!

নকিয়া ১১১০
নকিয়া ১১০০ এর জনপ্রিয়তা মাথায় রেখেই ২০০৫ জুনে বাজারে আসে নকিয়া ১১১০ ফোনটি। সাদাকালো পর্দার সঙ্গে হলদে-বাদামি রঙের ব্যাকলাইট। ২০০৭ সালের জানুয়ারি এবং মে মাসের মাঝামাঝি ১১১০ মডেলটি নকিয়ার স্বল্প মূল্যের মনোক্রোম মডেল হিসেবে বিক্রি হয়। নকিয়া ১১০০ এর মতো নকিয়া ১১১০ মডেলও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন, যা বিক্রি হয় প্রায় ২৪৮ মিলিয়ন ইউনিট।

আইফোন ৬ ও ৬ প্লাস
স্মার্টফোনের কথা বললে প্রায় সবারই প্রথম যে ফোনের নাম মনে আসে, সেটি নিঃসন্দেহে অ্যাপল। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ফ্লিন সেন্টারের একটি ইভেন্টে আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাস ফোন দুটি প্রকাশের ঘোষণা দেওয়া হয় এবং একই বছরের ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ১২ সেপ্টেম্বর থেকে ফোন দুটির প্রি-অর্ডার শুরু হয়।

আইফোন ৬ এর মূল্য ৬৪৯ ডলার ও আইফোন ৬ প্লাসের মূল্য ৭৪৯ ডলার থেকে শুরু হয়। রিলিজ হওয়া ডিভাইস দুটি প্রথম তিন দিনেই ১০ মিলিয়নের বেশি বিক্রি হয়েছিল। এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ফোনটির অসাধারণ ডিসপ্লে। ওজন মাত্র ১২৯ গ্রাম। এখন পর্যন্ত ২২২ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। আইফোন ৬ এবং ৬ প্লাস দিয়ে অ্যাপল যে উন্মাদনা সৃষ্টি করেছে মোবাইল ফোন জগতে, তা এখনো চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ৬নকিয়া ১১১০মোবাইলমোবাইল ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিগ্রাম থেকে আয়ের সুযোগ
নির্বাচিত

টেলিগ্রাম থেকে আয়ের সুযোগ

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
প্রযুক্তি সংবাদ

বাড়ছে সাইবার অপরাধ, টার্গেট তরুণরা

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন
নির্বাচিত

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন

রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
অটোমোবাইল

বাতাস থেকেই তৈরি হবে জ্বালানি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

সিলেটে “ফ্রি ওয়াইফাই” চালু
নির্বাচিত

সিলেটে “ফ্রি ওয়াইফাই” চালু

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2024

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন কোনটি জানেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix