Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাতা বিতরণে ‘উপায়’ চান মন্ত্রী, অধিদপ্তর বলছে ভোগান্তি বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
ভাতা বিতরণে ‘উপায়’ চান মন্ত্রী, অধিদপ্তর বলছে ভোগান্তি বাড়বে
Share on FacebookShare on Twitter

মোবাইল আর্থিক সেবা ‘উপায়’র সারাদেশে হাতেগোনা কিছু এজেন্ট রয়েছে। অথচ তাদের মাধ্যমে দেশজুড়ে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করতে চায় সমাজকল্যাণ মন্ত্রণালয়। সীমিত সংখ্যক এজেন্ট থাকায় ভাতাভোগীরা ‘উপায়’ থেকে টাকা তুলতে বিড়ম্বনায় পড়তে পারেন বলে আশঙ্কা করছে সমাজসেবা অধিদপ্তর। বিষয়টি জানিয়ে তারা এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে।

জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করে। ২০২১ সালের ১৪ জানুয়ারি থেকে এ ভাতা দেশের শীর্ষ দুটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ ও নগদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এ দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সংস্থা দুটি ভালোভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু সম্প্রতি মন্ত্রণালয় থেকে উপায়’র মাধ্যমে ভাতা বিতরণের জন্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পর গত বছরই সমাজসেবা অধিদপ্তর উপায়ের নানা সুযোগ-সুবিধা বিশ্লেষণ করে দেখে। তাদের অনুসন্ধানে উঠে আসে—বাজারে নতুন আসা উপায়ের দেশে পর্যাপ্ত এজেন্টই নেই। ফলে তাদের যে এলাকায় দায়িত্ব দেওয়া হবে, সেখানে ভাতাভোগীরা ভাতা উত্তোলনে বিড়ম্বনার মধ্যে পড়বেন।

বিকাশের সারাদেশে সাড়ে তিন লাখের বেশি এজেন্ট আছে। নগদেরও এজেন্ট সংখ্যা প্রায় তিন লাখ। সেখানে উপায়ের সারাদেশে এজেন্ট সংখ্যা মাত্র কয়েক হাজার। ফলে তাদের পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয় বলেই মনে করছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।

এদিকে, উপায়ের ক্যাশ আউট চার্জ সামান্য কম। কিন্তু তাতে ভাতাভোগী পর্যায়ে কোনো পার্থক্য তৈরি হবে না। কারণ, ভাতার সঙ্গে ক্যাশআউট চার্জ সরকার ও এমএফএস প্রতিষ্ঠান মিলে ভর্তুকি হিসেবে দিয়ে দেয়। ফলে ভাতাভোগীকে কোনো অপারেটরের জন্যই ক্যাশআউট চার্জ খরচ করতে হয় না।

সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ে অফিসিয়াল চিঠি পাঠিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। চিঠিতে বলা হয়েছে, উপায়’র সাধারণ ক্যাশ আউট চার্জ ‘বিকাশ’ ও ‘নগদ’-এর চেয়ে কিছুটা কম হলেও তা সামাজিক নিরাপত্তার আওতাধীন উপকারভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এছাড়া দেশব্যাপী ‘উপায়’-এর এজেন্ট পয়েন্ট সংখ্যা অপর্যাপ্ত।

বর্তমান ব্যবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলকে বিকাশ ও নগদের বিতরণ এলাকা হিসেবে ভাগ করে দেওয়া হয়। যে প্রতিষ্ঠান যে এলাকার দায়িত্বে থাকে, সেখানে পুরো ভাতাই সেই প্রতিষ্ঠান এককভাবে বিতরণ করে। ফলে এ অবস্থায় উপায়কে কোনো এলাকার দায়িত্ব দেওয়া হলে সেখানে ভাতাভোগীরা টাকা উত্তোলনে সমস্যায় পড়ার কথা।

চলতি অর্থবছরে আরও ৯ লাখ সামাজিক নিরাপত্তা ভাতাভোগী যুক্ত হচ্ছে। এ অজুহাতে উপায়কে যুক্ত করার জন্য বলছে মন্ত্রণালয়। এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি বর্তমানে দায়িত্বে থাকা দুই মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের আপত্তি আছে।

দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি বড় প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক নিরাপত্তা ভাতা প্রদানের জন্য সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে আমাদের কয়েক বছরের চুক্তি আছে। সে চুক্তি এখনো শেষ হয়নি। চুক্তি অনুযায়ী নতুন ভাতাভোগী যুক্ত হলেও বর্তমান দুটি এমএফএসই দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু মন্ত্রণালয় এরই মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানকে যুক্ত করতে চাচ্ছে, যা আমাদের দৃষ্টিতে চুক্তির ব্যত্যয়।

জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, এতদিন আমরা বিকাশ ও নগদে ভাতাভোগীদের টাকা দিয়ে আসছি। মন্ত্রণালয়ে একটা নির্দেশনা ছিল উপায় নিয়ে। সম্ভাব্যতা যাচাই করে য পাওয়া গেছে, সে অনুযায়ী মন্ত্রণালয়ে আবার চিঠি দেওয়া হয়েছে। সার্বিক বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছি আমরা। এখন মন্ত্রণালয় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Tags: উপায়এমএফএসবিকাশবিকাশ অ্যাপবিকাশ এজেন্টভাতা বিতরণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফের শীর্ষ ধনী বিল গেটস
প্রযুক্তি সংবাদ

করোনা নিয়ে বিল গেটসের নতুন ভবিষ্যদ্বাণী

বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক
অটোমোবাইল

বাজারে এল প্রথম সোশ্যাল ডিসট্যান্সিং বাইক

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক
প্রযুক্তি সংবাদ

জানুয়ারির মধ্যে জাকারবার্গকে চায় মার্কিন হাউজ প্যানেল

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি
প্রযুক্তি সংবাদ

সাংবাদিক শাওন সোলায়মানকে প্রাণ নাশের হুমকি

বাজারে এসেছে একঝাঁক নতুন ল্যাপটপ
নির্বাচিত

বাজারে এসেছে একঝাঁক নতুন ল্যাপটপ

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক
প্রযুক্তি সংবাদ

জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক করতে চাই: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
বিবিধ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix