Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তাইওয়ানের টিএসএমসি এখন এশিয়ার সবচেয়ে দামী কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জুলাই ২০২৪
তাইওয়ানের টিএসএমসি এখন এশিয়ার সবচেয়ে দামী কোম্পানি
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান কোনটি- এ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। কখনও অ্যাপল, কখনও মাইক্রোসফট, আবার কখনও এনভিডিয়া- ঘুরে ফিরে এদের মধ্য থেকেই কেউ না কেউ শীর্ষে অবস্থান করছে সাম্প্রতিক সময়ে। কিন্তু এশিয়ার সবচেয়ে দামী প্রতিষ্ঠান কোনটি- এই নিয়ে আলোচনা সেভাবে শোনা যায় না। অথচ প্রযুক্তি বিশ্বে হার্ডওয়্যার ও সফট্ওয়্যার তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান এশিয়ার। তাহলে এশিয়ার শীর্ষ প্রতিষ্ঠান কেন থাকবে পাদপ্রদীপের আলোর বাইরে। তাই চলুন আজ জেনে নেয়া যাক এশিয়ার সবচেয়ে দামী প্রতিষ্ঠান- তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)- সম্পর্কে।

তাইওয়ান-ভিত্তিক প্রতিষ্ঠান টিএসএমসি বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান। অর্থাৎ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সেমিকন্ডাক্টর বা চিপ তারা তৈরি করে দেয়। টিএসএমসি-এর গ্রাহক তালিকায় আছে বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন, আছে এআই চিপ তৈরিতে আধিপত্য বিস্তার করা এনভিদিয়াও।

গত সোমবার শেয়ার বাজারে টিএসএমসি-এর বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১১৭ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি, যেখানে বাংলাদেশের বর্তমান বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

এখন আপনি বলতেই পারেন অ্যাপল, এনভিডিয়া যাদের গ্রাহক, শেয়ার বাজারে তাদের মূল্য বৃদ্ধি পাবে এটাইতো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক হচ্ছে চলতি বছর এখন পর্যন্ত তাদের শেয়ারের মূল্য ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে- যার মূল কারন হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই।

এইআই প্রযুক্তির উন্নয়নে গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া ইতোমধ্যেই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে, এমন আভাসও তারা দিয়ে রেখেছে। আর এআই নিয়ে চলমান এই আলোড়নই টিএসএমসি-এর উত্থানকে আরও ত্বরান্বিত করেছে।

সেমিকন্ডাক্টর বা চিপ তৈরিতে তাইওয়ানের সুনাম পৃথিবীব্যাপী। তাই টেক জায়ান্টদের মাঝে এআই নিয়ে উন্মাদনার বর্তমান প্রেক্ষাপটে শুধু চলতি বছরেই তাইওয়ানের শেয়ার বাজারে (টিডব্লিউএসই) বিদেশী বিনিয়োগ এসেছে ৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের। তবে এর মধ্যে এশীয়দের বিনিয়োগ তুলনামূলকভাবে কম। ফলে অদূর ভবিষ্যতে তাইওয়ানের প্রযুক্তি বাজারে বিনিয়োগের আরও সুযোগ থেকেই যাচ্ছে।

সর্বোপরি, এআই চিপ তৈরিতে এনভিডিয়ার মতো টেক জায়ান্টরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে তাতে করে সামনের দিনগুলোতে সেমিকন্ডাক্টর নির্মাতাদের শেয়ার দর যে আরও বৃদ্ধি পাবে সেটা অনুমান করাই যায়। অ্যাপলের বাজার মূল্য সম্প্রতি সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, মাইক্রোসফট ও এনভিডিয়াও সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারের দোরগোড়ায়। এআই চিপ তৈরির আকাশছোঁয়া চাহিদায় টিএসএমসি’ও কি তাহলে সেদিকেই হাঁটছে? উত্তরটা আপাতত সময়ের হাতেই ছেড়ে দেয়া যাক।

Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামও দেখাবে না লাইক সংখ্যা
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামও দেখাবে না লাইক সংখ্যা

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল
নির্বাচিত

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫
নির্বাচিত

হার্ডওয়্যার আপগ্রেড সত্ত্বেও চ্যালেঞ্জে পড়তে পারে আইফোন ১৫

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু
টেলিকম

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
লিড স্টোরি

টিকটক অ্যাপ ডাউনলোড ২০০ কোটি ছাড়াল

৪০ মিনিটের মধ্যে ৫০% চার্জ হবে মি নোটবুক প্রো ১৫
নির্বাচিত

৪০ মিনিটের মধ্যে ৫০% চার্জ হবে মি নোটবুক প্রো ১৫

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix