Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৬৫ ল্যাপটপ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 July 2024
দুটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৬৫ ল্যাপটপ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

দেশের উত্তরাঞ্চলের দুই জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি জেলাসমূহে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব, জয়সেট সেন্টার, বিটিসিএল অফিস এবং জেলার ডাক বিভাগের প্রধান ডাকঘর পরিদর্শন করেন।

এছাড়াও, শনিবার (১৩ জুলাই) ঠাকুরগাঁও জেলার ২৬৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, আমরা যদি তাদেরকে মূল অর্থনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখি তাহলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না।

তিনি বলেন, স্মার্ট কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, গত ৬ মাসে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা দেখার জন্য ২২টি জেলায় সফর করেছি। দেশের ৪৩টি জেলার ১৩০টি উপজেলায় তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নারী ফ্রিল্যান্সার, নারী আইটি সেবাদাতা, নারী ই-কমার্স, নারী কল সেন্টার এজেন্ট এ চারটি ক্যাটাগরিতে ২৫ হাজার দক্ষ নারী উদ্যোক্তা তৈরি করা হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দেওয়ার পর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইউনিয়ন পরিষদ থেকে ইন্টারনেটের মাধ্যমে সরকারের সেবাগুলো প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন ছেলে উদ্যোক্তার পাশাপাশি অবশ্যই একজন নারী উদ্যোক্তাকে কাজ করার সিদ্ধান্ত দিয়েছিলেন।

“আজ তার ফলাফল হিসেবে দেশের প্রায় ৯ হাজার ডিজিটাল সার্ভিস ডেলিভারি সেন্টারে ৯ হাজার নারী উদ্যোক্তা কাজ করছেন। শি পাওয়ার প্রকল্পের আওতায় আমরা ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করেছি, সেই ধারাবাহিকতায় এখন হার পাওয়ার প্রকল্পের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরির কার্যক্রম চলমান।”

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার টাকার এককালীন অফেরতযোগ্য অনুদান দিয়েছি এবং আরও ৫ হাজার নারী উদ্যোক্তাকে অনুদান প্রদানের কাজ শুরু হয়েছে। হার পাওয়ার প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ২৫ হাজার নারী উদ্যোক্তাদের ৫ মাসের প্রশিক্ষণ ও ১ মাসের ইন্টার্নশিপ এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার একটি করে ল্যাপটপ প্রদান করা হচ্ছে।

পলক বলেন, সফল নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অফেরতযোগ্য অনুদান প্রদান করার সুযোগ রয়েছে। উদ্যোক্তাদের স্থায়ী ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার জন্য শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে প্রথম ৬ মাস বিনামূল্যে ব্যবসায় করার সুযোগ রয়েছে। এরপর স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির মাধ্যমে একজন উদ্যোক্তা ৫০ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত ইক্যুইটি ইনভেস্টমেন্ট নিতে পারবে।

ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, হার পাওয়ার প্রকল্পের প্রকল্প উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলকনারী উদ্যোক্তাপলকস্মার্ট নারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

কয়েকটি ইমার্জেন্সি মোবাইল ফোন চার্জিং ডিভাইস
কিভাবে করবেন

কয়েকটি ইমার্জেন্সি মোবাইল ফোন চার্জিং ডিভাইস

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
টেলিকম

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ

২০২৫ সালের মধ্যে প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান হবে: পলক
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে প্রযুক্তিখাতে ৩০ লাখ কর্মসংস্থান হবে: পলক

অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে
প্রযুক্তি সংবাদ

অ্যাপল প্রতি দুই-তিন সপ্তাহে একটি কোম্পানি অধিগ্রহণ করে

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 July 2024

দুটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৬৫ ল্যাপটপ বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

Techzoom.TV |
TechzoomTV