Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবেগতাড়িত হবেন না, দায়িত্বশীল আচরণ করুন: ইন্টারনেট চালুর আগে পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুলাই ২০২৪
মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন পলক
Share on FacebookShare on Twitter

টানা পাঁচ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়ার আগে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উত্তেজনা প্রশমনে আবেগতাড়িত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তবে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। অগ্রাধিকার বিবেচনায় ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রপ্তানিমুখীখাতসহ অন্যান্য কয়েকটি খাতে আপতত ইন্টারনেট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে এবং সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসছে। সেজন্য অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে আজকে (মঙ্গলবার) রাতের মধ্যেই ব্রডব্যান্ড চালু করতে যাচ্ছি। সবাইকে দায়িত্বশীল ভাবে ইন্টারনেট ব্যবহারের অনুরোধ করব।”

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত বুধবার থেকেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সরকার। এরপর পরিস্থিতির আরো অবনতি হলে বৃহস্পতিবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেদিন মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের ওপর থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ডেটা সেন্টারও। সে কারণেই সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

আর তাতে ডিজিটাল যুগে প্রবেশের পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে বড় ধরনের ইন্টারনেট ‘ব্ল্যাকআউটের’ কবলে পড়ে। নেট না থাকায় ডিজিটাল পরিষেবায় অভ্যস্ত হয়ে ওঠা জীবনযাত্রায় বড় ধাক্কা লাগে।

ডিজিটাল পেমেন্ট, আমদানি রপ্তানি, ব্যাংক বীমা, বিভিন্ন পরিষেবা এবং ব্যক্তিগত যোগাযোগ সবকিছু স্থবির হয়ে যয়।

মঙ্গলবার বিকালে আইসিটি প্রতিমন্ত্রী পলক দীর্ঘ এই অচলাবস্থার অবসানের আগাম খবর দিয়ে বলেন, “অগ্রাধিকারভিত্তিতে পরীক্ষমূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি ফিরে আনছি। কেউ যেন মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন। মূল ধারার গণমাধ্যম যেভাবে লড়াই করছে। তাদের সংবাদগুলোকে যেন জনগণ প্রাধান্য দেয়, গ্রহণ করে।

“বাকি যেসব সামাজিক গণমাধ্যম যেখানে গুজব তৈরি করা হয়, গুজব ছড়িয়ে মানুষের প্রাণহানি ঘটানোর চেষ্টা করা হয়। দেশের সাথে সাথে বিদেশি মিডিয়াগুলো যুক্ত হয়েছে। পেইড এজেন্ট হিসাবে তারা অপপ্রচার চালাচ্ছে। এসব ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য নিউ মিডিয়াতে মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। আপনারা সকলেই মূল ধারার গণমাধ্যম অনুসরণ করবেন।”

সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের জনগণের কোনো ক্ষতি যেন না হয়, সেজন্য জননেত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো নিয়েছেন। সরকার শিক্ষার্থীদের দাবি পূরণ করেছে। এখন আমরা চাই অর্থনৈতিক, সামাজিক প্রশাসনিক কর্মকাণ্ড যেন দ্রুত ফিরে আসে। দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাইবোনদের অনুরোধ করব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের পক্ষে ছিলেন।

“সরকারই কিন্তু বাদী হয়ে আপিল করেছিল। সেই আলোকে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। যেই দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল এবং যে আন্দোলনকে পুঁজি করে জিম্মি করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির সন্ত্রাস করে, অগ্নিসংযোগ করে, ডেটা সেন্টার, সাইবার অপটিক পুড়িয়ে দিয়ে, টোলপ্লাজা পুড়িয়ে দিয়ে বাংলাদেশেকে অস্থিতিশীল করেতে চেয়েছিল সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”

ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে পলক বলেন, “ব্যাংকিং সেক্টর, বাণিজ্যিক অঞ্চল, গণমাধ্যম, কূটনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, আইটি ফ্রিল্যান্সার, আউটসোর্সিং বিজনেস, সফটওয়্যার ডেভেলপার, রপ্তানিকারক তাদেরকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যত দ্রুত সম্ভব ইন্টারনেট চালু হচ্ছে।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন
কিভাবে করবেন

যেসব কারণে দেরিতে চার্জ হয় ফোন

ভারতের পাওয়ার গ্রিডে চীনের সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

ভারতের পাওয়ার গ্রিডে চীনের সাইবার আক্রমণ

বছর শেষে এক জোড়া নতুন ফোন আনল শাওমি
নির্বাচিত

বছর শেষে এক জোড়া নতুন ফোন আনল শাওমি

দেখেনিন শাওমি  রেডমি নোট ১২প্রো আপনার জন্য কেমন হবে
নির্বাচিত

দেখেনিন শাওমি রেডমি নোট ১২প্রো আপনার জন্য কেমন হবে

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
টেলিকম

দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’
প্রযুক্তি সংবাদ

ইউটিউব দিচ্ছে ৫০ হাজার ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix