Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ডাক সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 May 2019
ডিজিটাল ডাক সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগে পৃথিবীতে প্রতিমূহুর্ত পরিবর্তনশীল। পৃথিবীতে কৃষিযুগ গেছে হাজার হাজার বছর কিন্তু ডিজিটাল যুগে রূপান্তর ঘটছে প্রতিমূহুর্তে।

তিনি ডাক সেবাকে ডিজিটাল যুগের উপযোগী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রযুক্তি নির্ভর ডাকঘরের জন্য উপযুক্ত মানব সম্পদ তৈরি অপরিহার্য। তিনি বিদ্যমান ডাক সেবাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে জনগণের কাছে দ্রত ডাক সেবা পৌঁছাতে করণীয় চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডাক অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন।

মন্ত্রী ডাক সেবার ক্রমবিবর্তনের ইতিহাস তুলে ধরে বলেন, ডাক সেবা ছিল এক সময় মানুষে মানুষে যোগাযোগ স্থাপনের একমাত্র উপায়। প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের হাতে হাতে যোগাযোগের ডিভাইস চলে আসছে। সামনের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ৫জি প্রযুক্তি যুক্ত হওয়ার পর মানুষের জীবনের যে কী পরিবর্তন আসবে তা কেউ আন্দাজও করতে পারছেন না। প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের সাথে সংগতি রেখে ডাক বিভাগকে রূপান্তর ঘটাতে হবে।

ডাক বিভাগের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র গতিশীল নেতৃত্বে শত বছরের পশ্চাৎপদতাকে পেছনে ফেলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

গত দশ বছরে দেশে সাড়ে ৮ হাজার ডাক ঘর ডিজিটাল ডাকঘরে রূপান্তরিত হয়েছে। প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে ডাক সেবার ডিজিটাল রূপান্তরে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,সারা দেশের সকল ক্ষেত্রে যে ডিজিটাল রূপান্তর চলছে, এই ক্ষেত্রে ডাক বিভাগকে পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে সেই প্রযুক্তি ব্যবহার করতে হবে যে প্রযুক্তি আমাদের ডিজিটাল হিসেবে প্রতিষ্ঠা করবে। গ্রাহক সেবার ক্ষেত্রে যাতে কোন ঘাটতি না থাকে সে বিষয়টির পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের জন্য উপযুক্ত মানব সম্পদ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন জনাব মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বস এবং ডাক বিভাগের মহাপরিচালক এসএস ভদ্র এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড, ভবিষ্যত পরিকল্পনা এবং ডাক সার্ভিস ট্রাকিং চালু সংক্রান্ত বিষয় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রীকে বিস্তারিত অভিহিত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়

মটো এক্স৪০: সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেল, র‍্যাম ১৮ জিবি
নির্বাচিত

মটো এক্স৪০: সেলফি ক্যামেরা ৬০ মেগাপিক্সেল, র‍্যাম ১৮ জিবি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন

স্যামসাং গ্যালাক্সি এম১১ দাম ফিচার কি কি আছে জানুন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এম১১ দাম ফিচার কি কি আছে জানুন

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন
প্রযুক্তি সংবাদ

ভ্যাট কমানো নয় মূলত চোরাই ফোনের ব্যবসা চালু রাখতে এই আন্দোলন

জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

জাইকার সহযোগিতায় রাজউকের তৃতীয় ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

এসএমই ঋণের সুদের হার নিয়ে IDLC Finance-এর কাছে ব্যাখ্যা চেয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান জিতু

৪ শতাংশ সুদের ঋণ ১২.১০ শতাংশ, IDLC-এর কাছে ব্যাখ্যা চান নারী উদ্যোক্তা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

প্রথম আলোর ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ পাতার জন্য উপযোগী...

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 May 2019

ডিজিটাল ডাক সেবা নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

Techzoom.TV |
TechzoomTV