Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ আগস্ট ২০২৪
ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে স্টারলিংক। এটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি অঙ্গসংস্থা, যা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে চলেছে। বিশ্বের যেসব অঞ্চলে অপটিক্যাল ফাইবার পৌঁছানো দুঃসাধ্য, সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে স্যাটেলাইটের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর এর সাহায্যে দুর্গম এলাকাগুলোতেও সহজে পৌঁছানো যায় ইন্টারনেট সেবা।

স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করতে হলে আপনার একটি স্টারলিংক কিট থাকতে হবে। এই কিটের মধ্যে স্টারলিংকের একটি ডিশ, একটি ওয়াইফাই রাউটার/পাওয়ার সাপ্লাই, তার এবং একটি বেজ থাকে। ডিশটি স্বয়ংক্রিয়ভাবে নড়াচড়া করে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে। এর ফলে দুর্গম মরুভূমি, পাহাড় কিংবা সমুদ্রের মধ্যে, যেখানে সরাসরি তার বা ভূস্থাপনার মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়া যায় না, সেখানেও কাজ করতে পারে স্টারলিংক ইন্টারনেট।

স্টারলিংক ব্যবহারে খরচ কেমন?
যুক্তরাষ্ট্রে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের সংযোগ নিতে হার্ডওয়্যার ফি হিসেবে এককালীন ৫৯৯ মার্কিন ডলার পরিশোধ করতে হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭০ হাজার টাকার মতো।

প্রতি মাসে একটি স্থায়ী ঠিকানার জন্য স্টারলিংক ব্যবহারে ফি গুণতে হয় ১২০ ডলার করে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার টাকা। এর সঙ্গে বাড়তি ২৫ ডলার (২ হাজার ৯০০ টাকা) যোগ করলে গ্রাহকরা টার্মিনালটি নিয়ে ঘোরাঘুরিও করতে পারেন। তবে সেক্ষেত্রে ওই এলাকার স্থায়ী পদ্ধতি ব্যবহারকারীদের চেয়ে চলমান টার্মিনাল ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে।

স্থায়ী ব্যবহারকারীদের জন্য স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গতি ৫০ থেকে ১৫০ এমবিপিএস (মেগাবিটস প্রতি সেকেন্ড) থাকতে পারে এবং ল্যাটেন্সি হতে পারে ২০ থেকে ৪০ মিলিসেকেন্ড (এমএস)।

জরিপ বলছে, ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ৯০ দশমিক ৫৫ এমবিপিএস। কিন্তু ওই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তা ৬২ দশমিক ৫ এমবিপিএসে নেমে এসেছিল।

স্টারলিংকের অবশ্য একটি উচ্চগতির সংস্করণও (স্টারলিংক বিজনেস) রয়েছে। এতে ১৫০ থেকে ৫০০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে বলে প্রচার করা হয়। তবে সেজন্য ২ হাজার ৫০০ ডলারের (২ লাখ ৯৪ হাজার টাকা প্রায়) টার্মিনাল এবং প্রতি মাসে ৫০০ ডলার (৫৮ হাজার টাকা প্রায়) সার্ভিস ফি গুণতে হবে।

সংস্থাটির আরেকটি সেবা রয়েছে, যার নাম স্টারলিংক মেরিটাইম। ২০২২ সালের জুলাইয়ে চালু হওয়া এই ব্যবস্থায় গভীর সমুদ্রেও ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। এতে ইন্টারনেটের গতি থাকে ৩৫০ এমবিপিএস পর্যন্ত। তবে এই সেবা পেতে হলে ১০ হাজার ডলারের (১১ লাখ ৭৬ হাজার টাকা প্রায়) বিশেষায়িত টার্মিনাল কিনতে হবে এবং প্রতি মাসে সার্ভিস ফি দিতে হবে পাঁচ হাজার ডলার (৫ লাখ ৮৮ হাজার টাকা প্রায়) করে।

স্টারলিংক কতটা জনপ্রিয়?
স্পেসএক্সের তথ্যমতে, ২০২২ সালের মার্চ মাসে স্টারলিংকের গ্রাহক ছিল ২ লাখ ৫০ হাজারের মতো। দু’মাস পরেই, অর্থাৎ মে মাসে সেই সংখ্যা দাঁড়ায় চার লাখের বেশি। ওই বছরের ডিসেম্বরে ১০ লাখ গ্রাহকের মাইলফলক অতিক্রমের ঘোষণা দেয় স্পেসএক্স। ২০২৩ সালের সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে ২০ লাখ এবং ২০২৪ সালের মে মাসে সেটি ৩০ লাখ ছাড়িয়েছে।

অ্যাপলের অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া ১০০ অ্যাপের তালিকায় রয়েছে স্টারলিংক। এটি তাদের স্যাটেলাইট ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার দিকেই ইঙ্গিত করে। বছর দুয়েক ধরে বাংলাদেশের বাজারে প্রবেশের চেষ্টা করছে স্টারলিংক। তবে সেটি এখনো সম্ভব হয়নি। স্টারলিংকের ওয়েবসাইটের তথ্য বলছে, ২০২৫ সালে স্টারলিংক ইন্টারনেট চালু হতে পারে বাংলাদেশে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
টেলিকম

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে পিপল ইউ মে নো ফিচার বন্ধের উপায়

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

৬৭ দেশের সঙ্গে ব্যবসায়ের সুযোগ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে যেসব দেশ

সিম বিক্রি বাড়লেও সাড়া কম ইন্টারনেটে
প্রযুক্তি সংবাদ

দেশের ৫৫ ভাগ গ্রামীণ পরিবারের ইন্টারনেট সুবিধা নেই

কী থাকছে সিএমএফ ফোন ১ স্মার্টফোনে?
প্রযুক্তি সংবাদ

কী থাকছে সিএমএফ ফোন ১ স্মার্টফোনে?

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix