Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহারকারীদের সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করার পরামর্শ দিয়েছেন আমেরিকার নিরাপত্তা সংস্থা এনএসএ। রিস্টার্ট করার ফলে ফোনে থাকা ক্ষতিকর ভাইরাস অচল হয়ে যাবে। পাশাপাশি ফোনে থাকা নিরাপত্তা সিস্টেম বাইপাস করতে পারবে না হ্যাকাররা। এর পাশাপাশি অপারেটিং সিস্টেম সর্বশেষ ভার্সনে আপডেট রাখারও কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গুচ্ছের অ্যাপে ভরে গিয়েছে স্মার্টফোন। প্রতিদিন অজস্র ওয়েবসাইট, লিঙ্কে ক্লিক করার অভ্যাস কার্যত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, সেসবের আড়ালে যে ফোনে জেঁকে বসছে ক্ষতিকর ভাইরাস। আপনার অজান্তেই সমস্ত নিরাপত্তা বাইপাস করে পরিচালনা করছে, ক্ষতিকর সফটওয়্যার। এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্প্রতি এক বিশেষ দাওয়াই দিয়েছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।

এই সংস্থার সাইবার বিশেষজ্ঞদের দাবি, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে বাঁচবেন আপনি। যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না, তার সঙ্গে আরও কিছু বিষয় মেনে চলতে হবে।

ফোন রিস্টার্ট করলেই বন্ধ হবে হ্যাকিং
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির মতে, হ্যাকিং রোখার সবথেকে সহজ এবং কার্যকর উপায় হল ফোন রিস্টার্ট করা। সম্ভাব্য হ্যাকিং তো রুখে দেবেই, তার পাশাপাশি ফোনে যদি কোনও ভাইরাস চলতে শুরু করে তার অ্যাক্সেসও বন্ধ করে দেবে। ফলে ফোনের উপর থেকে নিয়ন্ত্রণ হারাবে সাইবার অপরাধীরা। সংস্থার সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করা উচিত।

ফোন রিস্টার্ট করার সুবিধা কী?
হ্যাকিংয়ের জন্য নানা কৌশল মেনে চলেন অপরাধীরা। এর জন্য জিরো ক্লিক ম্যালিসিয়াস সফটওয়্যার ইন্সটল করা হয় ফোনে। যেখানে কোনও ক্লিক করতে হয় না। ফোনে একবার প্রবেশ করিয়ে দিলেই কেল্লাফতে। এগুলো ফোনে থাকা নিরাপত্তা সিস্টেমকে বাইপাস করে, ওয়াইফাই নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক অচল করে দেয়। পাশাপাশি ফোনের নানা মেসেজ (হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারও), ছবি ও ভিডিও ফাইলে নজরদারি শুরু করে ওই ম্যালিসিয়াস অ্যাপ।

স্মার্টফোন ব্যবহারকারী যদি ফোন রিস্টার্ট করেন এবং অপারেটিং সফটওয়্যার আপডেট রাখেন, তাহলে যে ক্ষতিকর সফটওয়্যারগুলো ফোনে রয়েছে তা অচল হয়ে যাবে। তবে শুধু এটুকু করেই থামলে হবে না, তার সঙ্গে ফোনের সমস্ত সিকিউরিটি আপ টু ডেট রাখতে হবে। যা আপনি ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে গেলেই পেয়ে যাবেন।

ফোন রিস্টার্ট করার পাশাপাশি অজানা ও ভুয়া লিংক এড়িয়ে চলতে হবে। ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ক্রোম ব্রাউজারে সন্দেহজনক লিংক থেকে দূরে থাকতে হবে। সাইবার বিশেষজ্ঞরা সম্প্রতি টেলিগ্রামে বাড়তে থাকা সাইবার অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেট, কোনও লিঙ্কে ক্লিক করার আগে তা যাচাই করা উচিত। সেটা আদৌ আসল কিনা।

Tags: টেলিগ্রামফেসবুকস্মার্টফোনহোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা

এলো খেলতে খেলতে শেখার নতুন প্ল্যাটফর্ম হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস
প্রযুক্তি সংবাদ

এলো খেলতে খেলতে শেখার নতুন প্ল্যাটফর্ম হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস

আপনার হাতের স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন-অফিশিয়ালঃ বুঝবেন যেভাবে!
নির্বাচিত

চলতি বছর স্মার্টফোন বিক্রি ১৩ শতাংশ বৃদ্ধি পাবে

বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা

দারাজে স্যামসাং এস৮ ফোনে ৫৩ হাজার টাকা ছাড়
ই-কমার্স

দারাজে স্যামসাং এস৮ ফোনে ৫৩ হাজার টাকা ছাড়

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে
প্রযুক্তি সংবাদ

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে

Load More

ট্রেন্ডিং টপিক

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix