Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ আগস্ট ২০২৪
স্ন্যাপের দৈনিক ব্যবহারকারী ছাড়িয়েছে ৪৩ কোটি
Share on FacebookShare on Twitter

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানি স্ন্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ শতাংশ বেড়ে ৪৩ কোটি ছাড়িয়েছে। সংখ্যাটি গত বছরের এ সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন কোটি বেশি। খবর দ্য হলিউড রিপোর্টার্স।

কোম্পানিটি বলছে, তারা ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে আয় করেছে ১২৪ কোটি ডলার, যা গত বছর একই সময় ছিল ১০৭ কোটি ডলার। ওয়াল স্ট্রিট বিশ্লেষকরা জানান, এপ্রিল-জুনের এ প্রবৃদ্ধি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এ সময় স্ন্যাপের শেয়ারের দাম কমেছে ২২ শতাংশ। তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। কারণ কিছু কিছু বিজ্ঞাপনের বাজার খুব শক্তিশালী ছিল না। তবে কোম্পানিটি গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট ক্ষতির পরিমাণ কমিয়ে এনেছে প্রায় ২৫ কোটি ডলারে। গত বছর কোম্পানিটির ক্ষতি হয়েছিল সাড়ে ৩৭ কোটি ডলারের বেশি।

স্ন্যাপ জানিয়েছে, সক্রিয় মাসিক ব্যবহারকারীর দিক থেকেও নতুন রেকর্ড করেছে স্ন্যাপচ্যাট। কোম্পানিটির মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৮৫ কোটি। এছাড়া স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবারের সংখ্যা ৯০ লাখ থেকে বেড়ে এ প্রান্তিকে হয়েছে এক কোটির বেশি। স্ন্যাপচ্যাট অ্যাপের কন্টেন্টগুলো আরো সুসংগঠিত ও পার্সোনালাইজড করতে স্ন্যাপ মেশিন লার্নিং ব্যবহার করছে। এ কারণে ব্যবহারকারীরা অ্যাপটিতে বেশি সময় ব্যয় করছেন বলে জানায় কোম্পানিটি। ব্যবহারকারীরা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছর এপ্রিল-জুন সময়ে স্ন্যাপে কন্টেন্ট দেখতে ২৫ শতাংশ বেশি সময় ব্যয় করছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি সময় ব্যয় করছে৷ তারা স্পটলাইট ও ক্রিয়েটর স্টোরিজের মতো ফিচারে বেশি সময় ব্যয় করছে।

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর তৃতীয় প্রান্তিকে স্ন্যাপে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪৪ কোটির বেশি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই সঙ্গে কোম্পানির আয় ১৩৩ দশমিক ৫ কোটি থেকে ১৩৭ কোটি ডলারের বেশি হবে বলে আশা করছে স্ন্যাপ।

অ্যাপটিকে আরো আকর্ষক করতে স্ন্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ও অগমেন্টেড রিয়েলিটি (এআর) ইফেক্টগুলোয় আরো বেশি অর্থ ব্যয় করছে। তাদের স্ক্রিবল ওয়ার্ল্ড ফিচারটি গত প্রান্তিকে ১০০ কোটিবার দেখা হয়েছে।

এর আগে স্ন্যাপ গত বছর জানায়, দু-তিন বছরের মধ্যে ১০০ কোটি ব্যবহারকারীর লক্ষ্যমাত্রায় পৌঁছানোর উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্ন্যাপচ্যাটের সিংহভাগ দর্শকই উত্তর আমেরিকার বাইরের। উত্তর আমেরিকায় তাদের ১৫ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। স্ন্যাপচ্যাটের মালিক কোম্পানি স্ন্যাপের প্রধান নির্বাহী ইভান স্পিগেল বলেন, ‘২০টিরও বেশি দেশে ১৩-৩৪ বছর বয়সী জনসংখ্যার তিন-চতুর্থাংশের কাছেই পৌঁছেছে অ্যাপটি।’

Tags: স্ন্যাপচ্যাট

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল

তৈরি হল চাঁদ-মঙ্গল গ্রহে বসবাস উপযোগী ঘর
নির্বাচিত

তৈরি হল চাঁদ-মঙ্গল গ্রহে বসবাস উপযোগী ঘর

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ ফাইন্যান্সের লাইসেন্স প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

আইফোনের আয়ের রেকর্ড

কি করবেন ফোন বিস্ফোরণ হলে
কিভাবে করবেন

কি করবেন ফোন বিস্ফোরণ হলে

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix