Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ২২ মে ২০১৯
হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র যতই নিষেধাজ্ঞা দিক না কেন, তাতে হুয়াওয়ের কিছু–আসে যায় না বলে মনে করেন কোম্পানির প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র হুয়াওয়ের শক্তি খাটো করে দেখছে।

চীনের সরকারি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রেন ঝেংফেই বলেন, হুয়াওয়ের ওপর এই নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়বে না। কারণ হিসেবে তিনি বলেন, নিকট ভবিষ্যতে কেউ হুয়াওয়ের ফাইভজি প্রযুক্তির ধারেকাছে আসতে পারবে না। বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে নানাভাবে থামানোর চেষ্টা করছে। এমনকি তার প্রধান অর্থ কর্মকর্তাকে কানাডায় গ্রেপ্তারও করিয়েছে তারা। অনেক দেশকেই নিরাপত্তাঝুঁকির কথা বলে ফাইভজি অবকাঠামোয় হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার না করতে চাপ দিচ্ছে। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে হুয়াওয়েকে এনটিটি লিস্টে ঢুকিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের কাছে যন্ত্রাংশ বিক্রি করতে সরকারের অনুমতি নিতে হবে। বিবিসি, সিএনএন ও দ্য গার্ডিয়ান সূত্রে এ খবর পাওয়া গেছে।

বিশ্লেষকেরা বলছেন, এক বছরের বেশি সময় ধরে চলমান মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে সে চীনের টুঁটি চেপে ধরতে চায়। সর্বোচ্চ ছাড় আদায় করাই তার লক্ষ্য। আর ফাইভজি প্রযুক্তির নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা তো আছেই। যদিও এতে হুয়াওয়েই এগিয়ে আছে। তবে হুয়াওয়ের চেয়ারম্যান রেন ঝেংফেই এ–ও বলেছেন, ফাইভজিতে সফল হতে গেলে বিবাদ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে হবে। চীনের সরকারি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আদর্শের জন্য আমরা পরিবারসহ নিজেদের কোরবানি দিই। আমরা চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করি। কিন্তু শেষমেশ মানবতার জন্য অবদান রাখতে আমাদের একত্রে কাজ করতে হবে।’

তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত মোক্ষম সময়ে এই আঘাত করেছে বলে মনে করেন যুক্তরাজ্যে হুয়াওয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেরেমি থম্পসন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের নৈরাশ্যবাদী আচরণ আখ্যা দিয়েছেন। বিবিসির রেডিও ৪-এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এখন বাণিজ্যযুদ্ধের মধ্যে আছি। এই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার মানে হলো আমাদের ওপর চূড়ান্ত আঘাত হানা।’ তিনি আরও বলেন, সমস্যাটা বাণিজ্য নিয়ে, নিরাপত্তা নিয়ে নয়।

এদিকে চীন অ্যাপল পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, চীন অ্যাপলের তৃতীয় বৃহত্তম বাজার। শেষমেশ বয়কট না করলেও অ্যাপলের পণ্যের পরীক্ষা-নিরীক্ষা ও নিয়ন্ত্রণবিধি আরও কঠোর করতে পারে চীন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে সাইবার চুরির অভিযোগ করলে চীনের মাইক্রোসফট কার্যালয় তল্লাশি করা হয়েছিল।

ট্রাম্পের এই নিষেধাজ্ঞার ঘোষণায় সোমবার পৃথিবীর অনেক শেয়ারবাজারেই দরপতন হয়েছে। ইউরোপ ও ওয়াল স্ট্রিটে চিপ নির্মাতাদের শেয়ারের দাম পড়ে যায়। অ্যাপলের শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ, লুমেনটাম হোল্ডিংসের দাম কমেছে ৪ দশমিক ১ শতাংশ, ইনফিনিয়নের কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ আর ইতালীয় চিপ নির্মাতা এসটিএমআইক্রোইলেকট্রনিকসের কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ। আর যুক্তরাষ্ট্রের পিএইচএলএক্স সেমিকন্ডাক্টর সূচক পড়েছে ৪ দশমিক ০২ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে। বিদ্যমান নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যার হালনাগাদ দিতে হুয়াওয়ে মার্কিন কোম্পানির কাছ থেকে যন্ত্রাংশ কিনতে পারবে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বুঝতে পেরেছে, এই নিষেধাজ্ঞার ফল কতটা সুদূরপ্রসারী হতে পারে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইস্টার্ন প্লাজায় নকল ফোনের ভয়ংকর প্রতারণার ফাঁদ
প্রযুক্তি সংবাদ

ইস্টার্ন প্লাজায় নকল ফোনের ভয়ংকর প্রতারণার ফাঁদ

ভিভো ফোন আপডেট করলেই ব্যাটারি খতম
প্রযুক্তি সংবাদ

ভিভো ফোন আপডেট করলেই ব্যাটারি খতম

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
নির্বাচিত

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ইনফিনিক্স
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস স্পেসিফিকেশন

পিসিকে মোবাইল হটস্পট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোনকে ওয়াই-ফাই হটস্পট বানাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix