Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ আগস্ট ২০২৪
নগদ ডিজিটাল ব্যাংক এর বিদেশি বিনিয়োগকারী কারা
Share on FacebookShare on Twitter

প্রতিষ্ঠার পাঁচ বছরে দেশের সাড়া জাগানো মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ কয়েকশ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। এখনো সেবা শুরু হয়নি তারপরেও ইতোমধ্যে নগদ ডিজিটাল ব্যাংকে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ ঢুকেছে বলে জানান তিনি। তবে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির এই বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের মালিকানায় বেশিভাগি বাংলাদেশি।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, নগদ ডিজিটাল ব্যাংক পিএলসির উদ্যোক্তা শেয়ারধারীদের তথ্য যাচাই করা প্রয়োজন। এ জন্য পাঁচটি বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের নাম যুক্ত করে তাদের বিষয়ে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান পাঁচটি হলো ব্লু হেভেন ভেঞ্চারস এলএলসি, অসিরিস ক্যাপিটাল পার্টনারস এলএলসি, জেন ফিনটেক এলএলসি, ফিনক্লুশন ভেঞ্চারস পিটিই লিমিটেড এবং ট্রপে টেকনোলজিস এলএলসি। চিঠিতে এই পাঁচটি বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের নিবন্ধনপত্র যুক্ত করা হয়। এসব প্রতিষ্ঠানের তথ্যাদি যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করে জমা দিতে বলা হয়।

চিঠিতে প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও ঠিকানা বা অবস্থান, গঠনকালীন মালিকানা কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামো, ব্যবসায়িক কার্যক্রম, বর্তমান মালিকানা ও মালিকদের নাগরিকত্ব, বিগত তিন বছরের কর পরবর্তী প্রকৃত মুনাফা ও প্রকৃত সম্পদের পরিমাণ এবং হোল্ডিং কোম্পানির ক্ষেত্রে সহযোগী কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের তথ্য জানাতে বলা হয়েছে।

এদিকে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসিএফ) থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এর মালিকানাধিন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনভিত্তিক প্রতিষ্ঠান অসিরিস ক্যাপিটাল পার্টনার এলএলসি নগদ ডিজিটাল ব্যাংকের ৪৯ দশমিক ৮ শতাংশের মালিক। উইলমিংটনে অবস্থিত আরেক প্রতিষ্ঠান জেন ফিনটেক এলএলসির ড্যানিয়েল ভিনসেন্ট পারকারের রয়েছে ৫ শতাংশ মালিকানা। উইলমিংটনে নিবন্ধিত আরেক কোম্পানি ট্রুপে টেকনোলজিস এলএলসির হাতে রয়েছে ৩ দশমিক ২ শতাংশ শেয়ার। আর এই কোম্পানির প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে জেরিন আহমেদ আঁখির নাম।

নগদে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গ্রেট ফলসে নিবন্ধিত ব্লু হেভেন ভেঞ্চারস এলএলসির রয়েছে ২৫ শতাংশ মালিকানা। আর এই কোম্পানির মালিকানায় রয়েছেন যুক্তরাষ্ট্র নিবাসী মুহাম্মদ ফরিদ খান। তিনি সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ারস লিমিটেডের চেয়ারম্যান। মুহাম্মদ ফরিদ খানের যুক্তরাষ্ট্র নিবাসী পুত্র ফারহান করিম খানের হাতে রয়েছে আরও ৫ শতাংশ শেয়ার।

সিঙ্গাপুরের মেরিনা বে ফাইন্যান্সিয়াল সেন্টারে অবস্থিত ফিনক্লুশন ভেঞ্চারস পিটিই নগদ ডিজিটাল ব্যাংকের ১১ শতাংশের মালিক। এ প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন নকিব চৌধুরী। ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ফিনটেকচুয়াল হোল্ডিংস লিমিটেডের প্রতিনিধি মারুফুল ইসলাম ঝলকের রয়েছে ১ শতাংশ শেয়ার। মারুফুল ইসলাম নগদের নির্বাহী পরিচালক পদেও রয়েছেন।

Tags: নগদনগদ অ্যাপনগদ ডিজিটাল ব্যাংকনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রযুক্তি সংবাদ

নবম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ফোর–জি সেটও তৈরি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে শুরু হচ্ছে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৪’

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ডলারের বাজার হবে অগমেন্টেড রিয়েলিটি

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

হ্যাকিংয়ের ঝুঁকিতে কোটি কোটি ব্লু-টুথ ডিভাইস

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix