Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদে প্রশাসক নিয়োগ, স্বাগত জানালো তানভীর এ মিশুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
নগদে প্রশাসক নিয়োগ, স্বাগত জানালো তানভীর এ মিশুক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। আজ বুধবার রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিজের ফেসবুক পেইজে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া ও শক্তিশালী মহলের ক্রমাগত ষড়যন্ত্র ও বাধা লিখেছেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকে। নিচে তার লেখা তুলে ধরা হল:

একটি শক্তিশালী মহলের ক্রমাগত ষড়যন্ত্র ও বাধা সত্ত্বেও “নগদ” নিয়ে এগিয়ে যাওয়ার সংগ্রাম, পাঁচ বছরেরও বেশি সময়। উদ্দেশ্য একটাই ছিলো, দেশের আর্থিক খাতে বিপ্লব নিয়ে আসা এবং খেটে খাওয়া মানুষের জন্য কম খরচে আর্থিক সেবা নিশ্চিত করা।

আর, সেই লক্ষ্যেই, আমরা একাউন্ট খোলার বিষয়টিকে সবার জন্য সহজ এবং শতভাগ নিরাপদ করেছি। স্বচ্ছভাবে সেবা দিয়ে নগদ এখন ৯ কোটি গ্রাহকের পরিবার। বর্তমানে নগদের দৈনিক লেনদেন প্রায় ১ হাজার কোটি টাকা। আমাদের বিশ্বাস, সরকারী প্রশাসক নিয়োগের পর আগামী একবছরে তা দিগুন হবে। কারন, এখন আর কেউ ষড়যন্ত্র ও অপপ্রচার করার সাহস পাবেনা।

একথা বলার কারণ হচ্ছে, মোবাইল ব্যাংকিং খাতের একটি গোষ্ঠী নগদের বিরুদ্ধে ক্রমাগত অপবাদ আর মিথ্যাচার করে যাচ্ছে। নগদের একটাই অপরাধ, কমখরচে জনগনকে সেবা দেয়। এবং, এতে তাদের মনোপলি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, জনগনকে চুষে খাওয়ার দিন শেষ হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে এসকল ষড়যন্ত্র নিয়ে, আমরা নগদ কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে বাংলাদেশ ব্যাংক “প্রশাসক নিয়োগ” করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একে স্বাগত জানাই। তবে, এই সিদ্ধান্ত ইতিবাচক হবে, নাকি নেতিবাচক হবে তা নির্ভর করছে নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের শক্ত ভূমিকার উপর। তারা ঐ মাফিয়া চক্রকে ভেদ করে নগদকে কতটুকু নিরাপদ রাখতে পারেন, এর উপর।

নগদ পরিবারের বিশ্বাস, তারা এতে সফল হবেন। কারণ, কেউই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। যদি কোন ব্যাক্তি বা গোষ্ঠী রাষ্ট্রের চেয়ে বড় হয়ে যায়, তা শুধু ধ্বংসই ডেকে আনে।জনগনও ক্ষতিগ্রস্ত হবেন, যারা এখন কম খরচে নগদের সেবা পাচ্ছেন। আগেও বিভিন্ন ব্যাংকসহ দেশের আর্থিকখাতের বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল-যা প্রতিষ্ঠানগুলোর জন্য পরবর্তীতে ইতিবাচক ফলাফল নিয়ে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে শুধু আমি নই, পুরো নগদ পরিবার স্বাগত জানাচ্ছি। প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত আমাদের স্বচ্ছতা এবং দেশের জন্য নিষ্ঠা প্রমাণ করবে। আমরা আরও বিশ্বাস করি, এই সিদ্ধান্ত নগদের প্রতি দেশের মানুষের আস্থা আরও মজবুত করবে।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: প্রশ্ন করা যাবে সিরিকে!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: প্রশ্ন করা যাবে সিরিকে!

চীন থেকে সরছে স্যামসাং
নির্বাচিত

চীন থেকে সরছে স্যামসাং

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

আইফোন নাকি আইপ্যাড? কোনটির ফোল্ডেবল ভার্সন আনছে অ্যাপল
নির্বাচিত

আইফোন নাকি আইপ্যাড? কোনটির ফোল্ডেবল ভার্সন আনছে অ্যাপল

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
টেলিকম

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা

আইসিটি অধিদপ্তরের কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি অধিদপ্তরের কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Load More

ট্রেন্ডিং টপিক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix