Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ ‘উধাও’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ আগস্ট ২০২৪
পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ ‘উধাও’
Share on FacebookShare on Twitter

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া প্রতিষ্ঠান ঢাকা লাইভ ‘উধাও’ হয়ে গেছে। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ হঠাৎ ‘গায়েব’ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ও তালাবদ্ধ।

আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, জুনাইদ আহ্‌মেদের অংশ নেওয়া আলোচনা সভা ও বৈঠকের সরাসরি সম্প্রচার করত ঢাকা লাইভ। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তাঁরা জানেন না। ঢাকা লাইভকে কাজ দেওয়া হতো সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছায়। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারকাজ একচেটিয়াভাবে পেত ঢাকা লাইভ।

ঢাকা লাইভ কতটি অনুষ্ঠান সম্প্রচার করেছে, কত টাকা তাদের দেওয়া হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০২২ সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি আলোচনা সভা ১ ঘণ্টা ৪৪ মিনিট ফেসবুকে সম্প্রচারের জন্য বরাদ্দ ছিল ২ লাখ টাকা। সম্প্রচারটি করেছিল ঢাকা লাইভ।

আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন গত রোববার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়গুলো সাবেক প্রতিমন্ত্রী নিজে দেখতেন। ঢাকা লাইভকে টাকা দেওয়ার বিষয়গুলো তাঁর জানা নেই।

ইজি টেকনোলজি লিমিটেড নামের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগী ঢাকা লাইভ। ইজি টেকনোলজি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ২০১৬ সালের দিকে ঢাকা লাইভ কার্যক্রম শুরু করে। গত মার্চে ঢাকা লাইভ দাবি করেছিল, উত্তর সিটি করপোরেশন থেকে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে উত্তর সিটিতে খোঁজ নিয়ে জানা যায়, এ নামে কোনো প্রতিষ্ঠান লাইসেন্স নেয়নি।

আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে প্রচার, প্রশিক্ষণসহ বিভিন্ন কাজ পেত ইজি টেকনোলজি। সর্বশেষ গত মার্চে ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের দেড় কোটি টাকার একটি কাজ পায় তারা।

ইজি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি দাবি করেন, তিনি ও মফিজুর ২০১৫ সালে ঢাকা লাইভ চালু করেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সহপ্রতিষ্ঠাতা হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হতো। তবে যৌথ মালিকানার নথিপত্র তৈরি না করে তিনি ভুল করেছিলেন। ২০১৭ সালের দিকে মফিজুর ঢাকা লাইভের নিয়ন্ত্রণ পুরো নিয়ে নেন।

আইসিটি বিভাগের ভেরিফায়েড (স্বীকৃত) ফেসবুক পেজ গত মার্চে ঘেঁটে দেখা যায়, বিভাগটি থেকে ২০১৬ সালের ২ অক্টোবর প্রথম কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। কাজটি করেছিল ঢাকা লাইভ। এরপর তারা নিয়মিত কাজ পেয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২৬ মার্চ পর্যন্ত অন্তত ৬৭টি অনুষ্ঠান ঢাকা লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার তথ্য পায়। প্রতিটি অনুষ্ঠানে গড়ে দেড় লাখ টাকা করে দেওয়া হলে ওই সময়ে ঢাকা লাইভ আয় করেছে এক কোটি টাকার মতো।

আইসিটি বিভাগ সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে ঢাকা লাইভের মালিক মফিজুরের সখ্য ছিল। সেটা আইসিটি বিভাগের সবাই জানেন। ঢাকা লাইভ যেহেতু কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান নয়, সেহেতু এই প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর স্বজনদের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা জানাতে পারেননি কেউ।

ঢাকা লাইভের মূল প্রতিষ্ঠান ইজি টেকনোলজির কার্যালয় ঢাকার কারওয়ান বাজারে। গত রোববার গিয়ে দেখা যায়, কার্যালয়টি তালাবদ্ধ। একটি সূত্র বলছে, বনানীতে প্রতিষ্ঠানটির একটি কার্যালয় আছে। সেটিও তালাবদ্ধ। তবে কার্যালয়ের ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা লাইভের চিফ অপারেটিং অফিসার (সিওও) আরিফুল হক চৌধুরী গত সোমবার মুঠোফোনে বলেন, তাঁদের কার্যালয় চালু রয়েছে। ঠিকানা চাইলে বলেন, তিনি কয়েক মাস আগেই চাকরি ছেড়ে দিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
নির্বাচিত

বিনামূল্যে মোবাইল জীবাণুমুক্ত করবে হুয়াওয়ে

ঢাকায় ৫ দিনে ই-কমার্স পণ্য ডেলিভারি বাধ্যতামূলক
নির্বাচিত

ঢাকায় ৫ দিনে ই-কমার্স পণ্য ডেলিভারি বাধ্যতামূলক

ঈদ ক্যাম্পেইনে শাওমি ফোনে ৫০০০ টাকা মূল্যছাড়, সঙ্গে উপহার
প্রযুক্তি বাজার

ঈদ ক্যাম্পেইনে শাওমি ফোনে ৫০০০ টাকা মূল্যছাড়, সঙ্গে উপহার

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

ট্যাক্স ছাড়া কয়টি মোবাইল ফোন আনতে পারবেন প্রবাসীরা, জানালো সরকার

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি
নির্বাচিত

চলতি বছর এমআইইউআই ১২.৫ লঞ্চ করবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো
নির্বাচিত

৪৮ লাখের বেশি স্কোর, আসছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৬ প্রো

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ
নির্বাচিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংকের গ্রাহকের তথ্য বেহাত
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে ভুল হিসাবে টাকা, দুই মাসেও নিষ্পত্তি হয়নি অভিযোগ

ভুল করে অন্য এক গ্রাহকের হিসাবে ৫০ হাজার...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

৫০–৬০ ডলারে স্মার্টফোন, কিস্তিতে কেনার সুবিধা আনতে চায় সরকার

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২৪

পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ ‘উধাও’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix