Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাটা সেন্টার অবকাঠামোয় ৬০০ কোটি ডলার বিনিয়োগ চীনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
ডাটা সেন্টার অবকাঠামোয় ৬০০ কোটি ডলার বিনিয়োগ চীনের
Share on FacebookShare on Twitter

চীন আটটি কম্পিউটিং হাব নির্মাণের জন্য একটি জাতীয় প্রকল্পে ৪ হাজার ৩৫০ কোটি ইউয়ান (প্রায় ৬১০ কোটি ডলার) বিনিয়োগ করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রযুক্তিবাজারে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ ও দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে এ বিনিয়োগের সিদ্ধান্ত আসে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

এদিকে সরকারের সরাসরি ৪ হাজার ৩৫০ কোটি ইউয়ান বিনিয়োগের বিষয়টি অন্যদের, যেমন প্রাইভেট বিনিয়োগকারীদের আরো ২০ হাজার কোটি ইউয়ান অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করেছে। চীনের ন্যাশনাল ডাটা ব্যুরোর প্রধান লিউ হংলিয়ে জুনের শেষে এ অতিরিক্ত অর্থের পরিমাণ প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন কম্পিউটিং হাবগুলোর মোট সাড়ে ১৯ লাখ সার্ভার র‍্যাক বা একাধিক সার্ভার রাখার ফ্রেম ধারণ করার সক্ষমতা রয়েছে। সার্ভার র‍্যাক হলো ধাতব ফ্রেম যা একাধিক সার্ভার বা অন্য কম্পিউটার যন্ত্রপাতি রাখার জন্য ডিজাইন করা হয়। এগুলো যন্ত্রপাতি সুসংগঠিত ও পরিচালনা করতে সহায়ক। প্রতিটি র‍্যাক সাধারণত একাধিক শেলফ বা স্লট ধারণ করে যেখানে সার্ভারগুলো উল্লম্বভাবে রাখা যায়। সিনহুয়ার প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন ২০২২ সালে ‘পূর্বের তথ্য, পশ্চিমের কম্পিউটিং’ নামক প্রকল্প শুরু করে। এ প্রকল্পের লক্ষ্য, চীনের বিভিন্ন অঞ্চলে আটটি বড় কম্পিউটিং কেন্দ্র তৈরি করা। সরকার সমর্থিত এ প্রকল্পের উদ্দেশ্য হলো, একটি জাতীয় তথ্যপ্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক তৈরি করা, যেখানে চীনের পূর্বাঞ্চলের ঘনবসতিপূর্ণ উপকূলীয় এলাকায় উৎপন্ন কম্পিউটিং কাজগুলো পরিচালনা করবে পশ্চিমাঞ্চলের কম জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ডাটা সেন্টারগুলো।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আগ্রহ উচ্চ মানের গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনে। তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের মতে, ২০২৫ সালে উচ্চ মানের জিপিইউ সরবরাহ বাড়বে ৫৫ শতাংশ। এদিকে হুয়াওয়ে টেকনোলজিস চীনের বড় পরিসরের গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশ নিচ্ছে। কোম্পানিটি ১৯টি শহরে যেমন বেইজিং, সাংহাই ও শেনঝেনে আসেন্ড এআই চিপস ব্যবহার করে কম্পিউটিং ক্লাস্টার পরিচালনা করছে। প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, কাজকে আরো দক্ষতার সঙ্গে সম্পাদনা করতে কম্পিউটিং ক্লাস্টারের মাধ্যমে আন্তঃসংযুক্ত অনেকগুলো কম্পিউটার একক সিস্টেম হিসেবে একসঙ্গে কাজ করে।

এদিকে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) জন্য সুপরিচিত প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও নতুন মার্কিন বিধিনিষেধের কারণে কোম্পানিটি তার তৃতীয় বৃহত্তম বাজার চীনে সবচেয়ে উন্নত জিপিইউ পাঠাতে বাধাগ্রস্ত হয়েছে, তবু এনভিডিয়া জানিয়েছে যে চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে চীনের ডাটা সেন্টার থেকে প্রচুর আয় করেছে তারা, যা কোম্পানির মোট রাজস্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সম্প্রতি প্রকাশিত এনভিডিয়ার আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। কোম্পানির এ আয় প্রযুক্তি বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি ছিল।

লন্ডনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়া তাদের পূর্বাভাসে জানিয়েছে, যদিও জিপিইউ ও অন্যান্য এআই চিপের দ্রুত বৃদ্ধি একসময় ধীর হয়ে যাবে, তবুও চলমান চাহিদার কারণে এ শিল্পে বিকাশ অব্যাহত থাকবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর
প্রযুক্তি সংবাদ

২০২৬ সাল হতে পারে অ্যান্ড্রয়েড ডেস্কটপের বছর

রবির কর্পোরেট গ্রাহক হলো এলিট পেইন্ট
টেলিকম

রবির কর্পোরেট গ্রাহক হলো এলিট পেইন্ট

দেশি কোম্পানি পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশি কোম্পানি পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার

এবার মধ্যবিত্তের হাতের নাগালে ভিভোর ৫জি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার মধ্যবিত্তের হাতের নাগালে ভিভোর ৫জি স্মার্টফোন

ভবিষ্যতের আইটি খাতে পাওয়ার হাউজ হবে বাংলাদেশ : রাসেল টি আহমেদ
প্রযুক্তি সংবাদ

ভবিষ্যতের আইটি খাতে পাওয়ার হাউজ হবে বাংলাদেশ : রাসেল টি আহমেদ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix