Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭ অভিযোগে আইএসপিএবি ইসি ভেঙ্গে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
৭ অভিযোগে আইএসপিএবি ইসি ভেঙ্গে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সেবার নামে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আইএসপিএবি’র চলমান ইসি-কে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়েছে সংস্কারবাদী ইন্টারনেট ব্যবসায়ীরা। রবিবার সংগঠনের সভাপতি ইমদাদুল হক বরাবর এ বিষয়ে সাধারণ ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষে ২৫ জন সদস্যদের স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সাতটি সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে শীর্ষে রয়েছে ছাত্র-জনতা গণঅভ্যূত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধে সদস্যদের মতামত তোয়াক্কা না করে ইসি কমিটির প্রতি রাজনৈতিক অনুচরের ভূমিকা পালনের বিষয়। অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই সারাদেশে ইন্টারনেট বন্ধ নিয়ে সাবেক আইসিটি ও টেলিকম মন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সুরে সুর মিলিয়ে গণমাধ্যমে লাগাতার মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে অংশ নিয়ে আইএসপিএবি’র সুনাম ক্ষুন্ন করা হয়েছে।

বাকি অভিযোগগুলোর মধ্যে রয়েছে- সিএসটিএফ এর নামে চাঁদাবাজি, এফটিটিএক্স প্রকল্পে দুর্নীতি, ডিজিটাল বাংলাদেশ মেলার নামে আর্থিক অনিয়ম, থানা ও উপজেলা আইএসপিদের স্বার্থ উপেক্ষা করে নোংরা রাজনীতি, ইজিএম ও ক্রয় কমিটি না করেই তহবিলের ১৪ কোটি টাকা ব্যয়ে অফিস ফ্লোর কেনা এবং সর্বোপরী তৎকালীন হুইপ ও প্রভাবশালী নেতা নজরুল ইসলাম বাবুকে দিয়ে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার দলীয়দের নিয়ে কার্য নির্বাহী কমিটি গঠন।

জানাগেছে, অভিযোগ পত্রটি সরাসরি আইএসপিএবি সভাপতি’র হাতে দিতে তাকে ফোন দিয়ে অফিসে আসতে বলা হলেও তিনি না আসায় বিকেলে অফিস ইন চার্জ শ্রী বিজয় এর কাছে আল্টিমেটামের চিঠিটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সংস্কারবাদীদের পক্ষে এডিএন টেলিকমের আজহারুল হক চৌধুরী বলেছেন, আজ বিকেলে আইএসপিএবি অফিসে আমরা চিঠি দিয়েছি। সেই হিসেবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চিঠির জবাব দিতে তারা সময় পাবে। এই সময়ের মধ্যে কোনো সাড়া না পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আইএসিপিএবি’র বর্তমান কমিটিকে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীপন্থী কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে সাধারণ আইএসপি ব্যাবসায়ীদের পক্ষে এই চিঠিতে সই করেছেন আইসিসিসি কমিউনিকেশনস লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দক, তাকিওন এর মাহতাবুর রহমান, রেড ডাটা’র মঈনুদ্দিন আহমেদ, বিজয় অনলাইনের রিয়াদ মোহাম্মাদ, অ্যাকসেস টেলিকমের রিয়াজুল করিম, জেডএক্স অনলাইনের এস এম জুলফিকার হায়দার, ওয়ান স্কাই কমিউনিকেশনের রাশেদুর রহমান রাজা, বাংলানেট টেকনোলজির জোবায়ের আহমেদ হোসাইন, আইটি বেস এর মীর মোশাররফ হোসাইন, নেটক্যাফে’র কাজী মোঃ মাহবুব, ঢাকা টেক আইটি’র আশরাফ উদ্দিন, ওয়াইড কমিউনিকেশনের আনোয়ার আহমেদ, গ্রামীণ সাইবার নেট এর দেবব্রত সাহা, স্টারগেট কমিউনিকেশনের রাজেশ বসু, বিসিএল অনলাইন সার্ভিসের এ এম কামাল উদ্দিন আহমেদ সেলিম, আইপি কমিউনিকেশনের মাজহারুল ইসলাম, ভূঁইয়া টেলিকমের গোলাম কিবরিয়া, প্যাট্রিয়ট টেকনোলজির কাজী জিল্লুর রহমান, সি সেল এর শাহ ইকবাল, এসএসটিএন টেকনোলজি’র কাজী জোহেব, ইন্টারনেট ফ্যাক্টরির নূর হুদা তালুকদার, আইওএল এর মোঃ জাকারিয়া, চিটাগাং ডাটা কমিউনিকেশনের শন গঞ্জালেস, ব্রিক সিস্টেমস এর মোঃ শরিফুল ইসলাম, সার্ভার নেট এর মোঃ নূর নবী, কারসান নেট এর মোঃ সুজানুর রহমান, এওয়ান অনলাইনের মোঃ খবিরুল ইসলাম প্রমুখ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের
নির্বাচিত

নতুন হেলথ সেন্সর উন্মোচন হুয়াওয়ের

অপো রেনো ৪- ফুল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ৪- ফুল স্পেসিফিকেশন

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’
প্রযুক্তি সংবাদ

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’

ব্র্যান্ড ভাইব পেল গ্লোবাল বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশের বিজ্ঞাপন প্রতিষ্ঠান ব্র্যান্ড ভাইব

টিকটক বাংলাদেশে ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন কর্মশালার আয়োজন করবে
প্রযুক্তি সংবাদ

টিকটক বাংলাদেশে ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন কর্মশালার আয়োজন করবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix